সর্বশেষ সংবাদঃ

সীমান্তে হত্যার কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ: দীপু মনি

০৭ জানুয়ারি,২০১৩

ঢাকা: সীমান্তে মানুষ হত্যা অমার্জনীয় অপরাধ বলে মনে করে বাংলাদেশ। হঠাৎ করে আবার তা বেড়ে যাওয়া ও তা অব্যাহত থাকায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি।

সোমবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে বাংলাদেশের এই অবস্থানের কথা জানান।

সরকারের চার বছরে সাফল্যের নানা দিক তুলে ধরে দীপু মনি বলেন, সব দেশের সাথে সম্পর্ক উন্নয়ন আর সমুদ্র বিজয় এ সরকারের বড় সফলতা।

তবে দেশি-বিদেশি গণমাধ্যমে বাংলাদেশকে সঠিকভাবে ব্র্যান্ডিং করতে না পারার দায়ভার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বলে স্বীকার করেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্ত হত্যা কখনো কোনোভাবেই মার্জনা করা সম্ভব নয়। যে হত্যাকাণ্ড ঘটছে, তা প্রতিটি অতিরিক্ত। যা সত্যিই খুব দুঃখজনক।

সীমান্তে এসব হত্যাকাণ্ড ঠেকাতে সরকারের পক্ষ থেকে এতো জোরালোভাবে নিন্দা ও প্রতিবাদ আগে কখনো জানানো হয়নি বলেও দাবি করেন তিনি।

আগামী নির্বাচন নিয়ে সরকারের ওপর ভারতের কোনো চাপ নেই দাবি করে দীপু মনি বলেন, এদেশের রাজনীতিবিদরাই নির্বাচনের কৌশল নির্ধারণ করবে। তবে, তারা বন্ধু হিসেবে ‘তরিকা মেনে’ কোনো পরামর্শ সেটা গ্রহণযোগ হতে পারে।

মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের জিএসপি সুবিধা বাতিল প্রসঙ্গে তিনি বলেন, দ্বি-পাক্ষিক আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান করবে সরকার। যথাসময়ে সরকার যথার্থ সিদ্ধান্ত নেবে।

রিয়েল-টাইম নিউজ ডটকম/এসএম/এসআই_ ২২৫৪ ঘ.

অন্যান্য সংবাদ(জাতীয়)

বাংলাদেশ হবে ভারতের পরিবহন সড়ক, সব সিদ্ধান্ত চূড়ান্ত

বার্তা সংস্থা আইএএনএস- কে দেয়া এক সাক্ষাৎকারে ত্রিপুরার খাদ্যমন্ত্রী ভানুলাল সাহা বলেছেন, ‘শুরুতে ১০ হাজার মেট্রিক টন খা . . . বিস্তারিত

আসছে অস্ত্র, লক্ষ্য ভোট

ভোটের হিসাব ঘিরেই পাল্টে যেতে বসেছে মফস্বলের রাজনীতি। এর প্রভাব রয়েছে রাজধানীতে। প্রতিপত্তি, পুঁজির লড়াইয়ে যোগ হচ্ছে পেশ . . . বিস্তারিত

ফোন: +৮৮০-২-৮৩১২৮৫৭, ফ্যাক্স: +৮৮০-২-৮৩১১৫৮৬, নিউজ রুম মোবাইল: ০১৬৭৪৭৫৭৮০২; ই-মেইল: rtnnimage@gmail.com , info@real-timenews.com