সর্বশেষ সংবাদঃ

সীমান্তে এবং দেশের অভ্যন্তরে যুদ্ধাবস্থা বিরাজ করছে

০৭ জানুয়ারি,২০১৩

ঢাকা: সীমান্তে এবং দেশের অভ্যন্তরে যুদ্ধাবস্থা বিরাজ করছে। সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ প্রতিদিন গুলি করে নিরীহ মানুষ হত্যা করছে। আর দেশের অভ্যন্তরে র্যাযব মানুষ হত্যা করছে।

ফেলানী হত্যার দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে সোমবার আমার দেশ পাঠকমেলা আয়োজিত ‘শহীদ ফেলানীর ঝুলন্ত লাশ  ও প্রতিবেশি রাষ্ট্রের অব্যাহত বর্বরতা’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

আমার দেশ পাঠকমেলার উদ্যোগে পত্রিকাটির কার্যালয়ে আয়োজিত এ বৈঠকে সভাপতিত্ব করেন দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান।

মাহমুদুর রহমান বলেন, ‘সীমান্ত এবং বাংলাদেশের অভ্যন্তরে আমরা একই চিত্র দেখতে পাচ্ছি। সীমান্তে বিএসএফ প্রতিদিন গুলি করে নিরীহ মানুষ হত্যা করছে। আর র্যাকব দেশের অভ্যন্তরে মানুষ হত্যা করছে। র্যািব এখন বিএসএফের দোসরে পরিণত হয়েছে।’

‘সীমান্তে দিল্লির প্রতিনিধি আর দেশের অভ্যন্তরে দিল্লির সেবাদাস। ফলে সীমান্তে এবং দেশের অভ্যন্তরে পার্থক্য থাকার কথা নয়’ যোগ করেন তিনি।

আমারদেশ সম্পাদক বলেন, স্বাধীন দেশে অব্যাহতভাবে নানা উপায়ে মুক্তিযুদ্ধ এবং বৃহত্তর জনগোষ্ঠীর ধর্মকে হেয় করা হচ্ছে। অন্যদিকে চলছে উপর্যুপরি সাংস্কৃতিক আগ্রাসন। এমন ত্রিমুখী আক্রমণে একটি রাষ্ট্র টিকে থাকতে পারে না।

‘তাই ৭১-এ আমার যেভাবে পিন্ডির বিরুদ্ধে লাড়াই করে বিজয়ী হয়েছি, তেমনিভাবে এখন আমাদেরকে দিল্লির আধিপত্যের বিরুদ্ধে লড়াইয়ে বিজয়ী হতে হবে’ যোগ করেন তিনি।

কবি ও কলামিস্ট ফরহাদ মজহার বলেন, সৈনিকতা এবং বুদ্ধিবৃত্তির দ্বারা রাষ্ট্রকে রক্ষা করতে হয়।  বাংলাদেশ তার রাষ্ট্র রাষ্ট্রগঠনের ভিত্তিকে বিশ্বজিতের মতোই কুপিয়ে হত্যা করেছে। রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে টিকে থাকতে হলে সেই ভিত্তিকে আবার ফিরিয়ে আনতে হবে।

কল্যাণ পার্টির সভাপতি মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বলেন, শুধু সীমান্তরক্ষীর গুলি দিয়ে বাংলাদেশকে রক্ষা করা যাবে না। এ জন্য দেশপ্রেমিক তরুণদের ঐক্যবদ্ধ হতে হবে।

তিনি বলেন, যে জাতি তার মা-বোনের ইজ্জত রক্ষা করতে পারে না, তারা অধঃপতিত, বিপর্যস্ত।

অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক ড. সদরুল আমিন, বর্তমান সহসভাপতি অধ্যাপক ড. আখতার হোসেন খান, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মামুন আহমেদ, কবি আবদুল হাই শিকদার, সিদ্দিকুর রহমান, ঢাবির সাবেক শিক্ষক ড. এ কে এম মালিক, দৈনিক আমার দেশ এর প্রধান সহকারী সম্পাদক সঞ্জীব চৌধুরী প্রমুখ।

এতে প্রবন্ধ উত্থাপন করেন দিদার হোসেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন আমার দেশ পাঠকমেলার কেন্দ্রীয় পরিচালক এম. ফয়সল আকবর।

রিয়েল-টাইম নিউজ ডটকম/এএম/এসআই_ ২১১২ ঘ.

অন্যান্য সংবাদ(জাতীয়)

ঘূর্ণিঝড় ‘মহাসেনে’ উপকূলে কয়েক লাখ মানুষ ক্ষতিগ্রস্ত

ঘূর্ণিঝড় আঘাত হানার আশঙ্কা দেখা দেয়ায় দেশের ১৫টি উপকূলীয় জেলায় ৩ হাজার ২৯৬টি আশ্রয়কেন্দ্রে মোট ৯ লাখ ৫৬ হাজার ৬৭২ জনকে স . . . বিস্তারিত

আইএলও-বিশ্ব ব্যাংকের কর্মসূচিতে বাংলাদেশ নিষিদ্ধ

একের পর এক ভয়াবহ শিল্প দুর্ঘটনার পর আন্তর্জাতিক পদক্ষেপের অংশ হিসেবে ‘গ্লোবাল বেটার ওয়ার্ক প্রোগ্রাম’ নামের একটি কর্মসূচ . . . বিস্তারিত

ফোন: +৮৮০-২-৮৩১২৮৫৭, ফ্যাক্স: +৮৮০-২-৮৩১১৫৮৬, নিউজ রুম মোবাইল: ০১৬৭৪৭৫৭৮০২; ই-মেইল: rtnnimage@gmail.com , info@real-timenews.com