সর্বশেষ সংবাদঃ

মহাখালীতে বস্তিতে আগুন, আহত ২৫

০৭ জানুয়ারি,২০১৩

ঢাকা: রাজধানীর মহাখালী মেট্রোপলিটন হাসপাতালের পাশের লিচু বাগান বস্তিতে অগ্নিকাণ্ডে দেড় শতাধিক ঘর পুড়ে গেছে।

সোমবার রাত ৮টার পর মেট্রোপলিটন হাসপাতালের পেছনে এ বস্তিতে আগুন লাগে।

খুবর পেয়ে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট ঘটনাস্থলে ছুঁটে যায়। রাত সোয়া ৯টার দিকে তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ভয়াবহ এই অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিস কর্মীসহ কমপক্ষে ২৫ জন আহত হয়েছে। আহতদের মেট্রোপলিটন হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ ভর্তি করা হয়েছে।

গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি।

রিয়েল-টাইম নিউজ ডটকম/এফএন/এসআই_ ২২০১ ঘ.

অন্যান্য সংবাদ(জাতীয়)

পদ্মা কেলেঙ্কারি:পরিবারের কারো জড়িত থাকার অভিযোগ নাকচ প্রধানমন্ত্রীর

তথ্য-উপাত্তে দেখা যায়, এসএনসি বিভাগ নিয়মিতভাবেই সাংকেতিক ভাষায় নাইজেরিয়া, জাম্বিয়া, উগান্ডা, ভারত, কাজাখস্তানসহ অন্যান্য . . . বিস্তারিত

ঘূর্ণিঝড় ‘মহাসেনে’ উপকূলে কয়েক লাখ মানুষ ক্ষতিগ্রস্ত

ঘূর্ণিঝড় আঘাত হানার আশঙ্কা দেখা দেয়ায় দেশের ১৫টি উপকূলীয় জেলায় ৩ হাজার ২৯৬টি আশ্রয়কেন্দ্রে মোট ৯ লাখ ৫৬ হাজার ৬৭২ জনকে স . . . বিস্তারিত

ফোন: +৮৮০-২-৮৩১২৮৫৭, ফ্যাক্স: +৮৮০-২-৮৩১১৫৮৬, নিউজ রুম মোবাইল: ০১৬৭৪৭৫৭৮০২; ই-মেইল: rtnnimage@gmail.com , info@real-timenews.com