সর্বশেষ সংবাদঃ

বার্জ মাউন্টেড মামলা না চালানোয় খারিজ

০৭ জানুয়ারি,২০১৩

ঢাকা: ভাসমান বিদ্যুতকেন্দ্র স্থাপন (বার্জ মাউন্টেড বলে পরিচিত) দুর্নীতি মামলা সংক্রান্ত একটি রিট না চালানোর আবেদন মঞ্জুর করেছে হাইকোর্ট। ফলে এ সংক্রান্ত মামলা না চালানোর বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রিট আবেদন খারিজ (নন-প্রসিকিউশন) হয়ে গেল।

সোমবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি আব্দুর রবের সমন্বয় গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।

আদালতে শেখ হাসিনার পক্ষে ছিলেন অ্যাডভোকেট আহসানুল করীম। দুদকের পক্ষে ছিলেন এম এ আজিজ খান।

২০১০ সালের ১৩ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ভাসমান বিদ্যুতকেন্দ্র দুর্নীতির মামলা বাতিল করে হাইকোর্ট। এরআগে এ মামলার বৈধতা চ্যালেঞ্জ করে একটি রিট করা হয়। রিটের পরিপ্রেক্ষিতে আদালত মামলাটি স্থগিত করে রুল জারি করে।

এ রুলের শুনানির জন্য সমপ্রতি আদালতে আবেদনটি উত্থাপন করেন আইনজীবী এম এ আজিজ খান। আজ আবেদনটি কার্যতালিকায় আসলে শেখ হাসিনার আইনজীবী আহসানুল করীম বলেন, এই মামলাটি ইতিমধ্যে হাইকোর্ট বাতিল করে দিয়েছে। তাই এ বিষয়ে রুল আসার মক্কেল (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) চালাবে না।’

প্রসঙ্গত, ২০০৭ সালের ২ সেপ্টেম্বর বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে দুদকের উপ-পরিচালক সাব্বির হাসান তেজগাঁও থানায় শেখ হাসিনাসহ সাতজনের বিরুদ্ধে মামলাটি করেন।

ওই মামলায় তিনটি ভাসমান বিদ্যুতকেন্দ্র নির্মাণে রাষ্ট্রের প্রায় তিন কোটি টাকা ক্ষতি হওয়ার অভিযোগ আনা হয়। ওই বছরের ২০ সেপ্টেম্বর জরুরি ক্ষমতা বিধিমালায় মামলাটি অন্তর্ভুক্ত করা হয়।

এদিকে, ওই বছরের ২৮ অক্টোবর মামলা বাতিলের আবেদন করেন শেখ হাসিনা। যার চূড়ান্ত শুনানি শেষে মামলাটি বাহিল হয়ে যায়।

শেখ হাসিনার আইনজীবী আহসানুল করিম জানান, এই মামলাটি ইতিমধ্যে হাইকোর্ট বাতিল করে দেন। তাই রিট মামলাটি আমরা না চালানোর বিষয়টি আদালতকে অবহিত করলে আজ রুলটি খারিজ করে দেয় হাইকোর্ট।

রিয়েল-টাইম নিউজ ডটকম/জেডকে/এমআই_ ১৮৩৫ ঘ.

অন্যান্য সংবাদ(জাতীয়)

পদ্মা কেলেঙ্কারিতে পরিবারের কারো জড়িতের অভিযোগ প্রধানমন্ত্রীর নাকচ

তথ্য-উপাত্তে দেখা যায়, এসএনসি বিভাগ নিয়মিতভাবেই সাংকেতিক ভাষায় নাইজেরিয়া, জাম্বিয়া, উগান্ডা, ভারত, কাজাখস্তানসহ অন্যান্য . . . বিস্তারিত

ঘূর্ণিঝড় ‘মহাসেনে’ উপকূলে কয়েক লাখ মানুষ ক্ষতিগ্রস্ত

ঘূর্ণিঝড় আঘাত হানার আশঙ্কা দেখা দেয়ায় দেশের ১৫টি উপকূলীয় জেলায় ৩ হাজার ২৯৬টি আশ্রয়কেন্দ্রে মোট ৯ লাখ ৫৬ হাজার ৬৭২ জনকে স . . . বিস্তারিত

ফোন: +৮৮০-২-৮৩১২৮৫৭, ফ্যাক্স: +৮৮০-২-৮৩১১৫৮৬, নিউজ রুম মোবাইল: ০১৬৭৪৭৫৭৮০২; ই-মেইল: rtnnimage@gmail.com , info@real-timenews.com