সর্বশেষ সংবাদঃ

বিটিভি-এটিএন নিউজের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ

০৭ জানুয়ারি,২০১৩

ঢাকা: বাংলাদেশ টেলিভিশনের এক প্রতিবেদক, ডিরেক্টর এবং বেসরকারি টেলিভিশন এটিএন নিউজের এক প্রতিবেদকের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ দায়ের করেছে আসামিপক্ষ।

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক জামায়াতের নায়েবে আমীর মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর আইনজীবী অ্যাডভোকেট মিজানুল ইসলাম এ অভিযোগ দায়ের করেন।

সোমবার দুই সদস্য বিচারপতি জাহাঙ্গীর হোসেন এবং বিচারপতি আনোয়ারুল হক এ আবেদন গ্রহণ করে আগামী ১০ জানুয়ারি শুনানির দিন ধার্য করেছেন। ট্রাইব্যুনাল-১- এর চেয়ারম্যান বিচারপতি এটিএম ফজলে কবীর সোমবার ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন না।

আসামিপক্ষের আইনজীবী মিজানুল ইসলাম জানিয়েছন, বিচারাধীন বিষয় নিয়ে নিজেদের মতো করে বক্তব্য প্রদান এবং প্রসিকিউশনের সাক্ষীদের বক্তব্য অনুযায়ী আসামির মৃত্যুদণ্ড কামনা করায় এটিএন নিউজের প্রতিবেদক মাশুদুল হক এবং বিটিভির প্রতিবেদক সুজন হালদারের বিরুদ্ধে এ অভিযোগ দায়ের করা হয়েছে।

তিনি বলেন, সাক্ষীদের দেয়া জবানবন্দি মূল্যায়ন করবে ট্রাইব্যুনাল। তারাতো মূল্যায়ন করতে পারেন না। এ ছাড়া প্রসিকিউশনের সাক্ষী দিয়ে ডিফেন্স সাক্ষীদের বিষয়ে কথা বলানো হয়েছে যা বেআইনি। একটি বিচারাধীন বিষয় নিয়ে এভাবে তারা মন্তব্য করতে পারে না।

তিনি বলেন, গত ২৫ ডিসেম্বর এটিএন নিউজ চ্যানেল এ ‘ফলোআপ’ নামে একটি অনুষ্ঠান প্রচার করা হয়। তাতে প্রসিকিউশনের সাক্ষী মানিক পসারিকে দিয়ে ডিফেন্স সাক্ষীদের সাক্ষ্যকে মিথ্যা, অর্থের বিনিময় সাক্ষ্য পেশ করা হয়েছে এমন সব অভিযোগ করা হয়, যা আইনবহির্ভুত।

আগামী ১০ জানুয়ারি এ আবেদনের ওপর শুনানি হবে বলে তিনি জানান।

প্রসঙ্গত, স্কাইপ কেলেঙ্কারির কারণে জামায়াত নেতা সাঈদীর মামলার কার্যক্রম পুনরায় যুক্তিতর্ক উপস্থাপন থেকে শুরু হবে। আগামী ১৪ জানুয়ারি থেকে যুক্তি উপস্থাপন শুরু হবে।

রিয়েল-টাইম নিউজ ডটকম/জেডকে/এমআই_ ১৭২৭ ঘ.

অন্যান্য সংবাদ(জাতীয়)

‘সাধারণ’ সভা-সমাবেশের ব্যাপারে আপত্তি নেই

স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্যের ব্যাখ্যায় দুপুরে ধানমন্ডিতে দলীয় সভানেত্রীর কার্যালয়ে আওয়ামী লীগের মুখপাত্র সৈয়দ আশরাফুল ইসল . . . বিস্তারিত

পদ্মা কেলেঙ্কারিতে পরিবারের কারো জড়িতের অভিযোগ প্রধানমন্ত্রীর নাকচ

তথ্য-উপাত্তে দেখা যায়, এসএনসি বিভাগ নিয়মিতভাবেই সাংকেতিক ভাষায় নাইজেরিয়া, জাম্বিয়া, উগান্ডা, ভারত, কাজাখস্তানসহ অন্যান্য . . . বিস্তারিত

ফোন: +৮৮০-২-৮৩১২৮৫৭, ফ্যাক্স: +৮৮০-২-৮৩১১৫৮৬, নিউজ রুম মোবাইল: ০১৬৭৪৭৫৭৮০২; ই-মেইল: rtnnimage@gmail.com , info@real-timenews.com