সর্বশেষ সংবাদঃ

ফেন্সিডিলসহ গ্রেপ্তার বিচারক জাভেদের জামিন শুনানি মঙ্গলবার

০৭ জানুয়ারি,২০১৩

ঢাকা: ফেন্সিডিলসহ গ্রেপ্তার জ্যেষ্ঠ সহকারী জজ জাভেদ ইমাম টুটুলের জামিন বিষয়ে আগামীকাল মঙ্গলবার শুনানির দিন ধার্য করেছে হাইকোর্ট। বিকেলে জামিন বিষয়ে রি-কল আবেদন করায় তা মঙ্গলবার ফের শুনানির দিন ধার্য করা হয়।

এরআগে সোমবার এক আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের বেঞ্চ তার ছয় মাসের মৌখিক জামিন আদেশ দেয়। একই সঙ্গে জাভেদ ইমামকে কেন স্থায়ী জামিন দেয়া হবে না তা জানতে রুল জারি করে আদালত।

আগামী চার সপ্তাহের মধ্যে ঢাকা জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটনি জেনারেল আব্দুল্লাহ-আল মামুন।

ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল সাংবাদিকদের বলেন, গত ২ জানুয়ারি বিচারকের জামিন আবেদন করা হয়। আজ আদালত এ আবেদন শুনে ছয় মাসের জামিন দিয়েছে।

গত বছরের ২০ ডিসেম্বর জাভেদ ইমামের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে পুলিশ। এরআগে গত  ১৮ ডিসেম্বর জামিন নামঞ্জুর করেন বিচারিক আদালত।

প্রসঙ্গত, ৩৪২ বোতল ফেন্সিডিল, একটি পিস্তল ও একটি গাড়িসহ বিচারক জাভেদকে ১ ডিসেম্বর রাতে নিউ মার্কেট এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

রিয়েল-টাইম নিউজ ডটকম/জেডকে/এমআই_ ১৭১৯ ঘ.

অন্যান্য সংবাদ(জাতীয়)

বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন ব্যাহতের আশঙ্কা

এখনো অনেক বিষয়েরই সমাধান হয়নি। যেমন- বিরোধী দলের তত্ত্বাবধায়ক সরকারের দাবির বিষয়টির এখনো কোনো সমাধান দেয়নি সরকার এবং শেখ . . . বিস্তারিত

সহসাই প্রকাশ হচ্ছে না নবনির্বাচিত মেয়রদের গেজেট: ইসি

ইভিএম ব্যবহার না করা প্রসঙ্গে নির্বাচন কমিশনার বলেন, রাজশাহীতে একটি কেন্দ্রে ইভিএমে সমস্যা হওয়ায় সেই কেন্দ্রের ভোট গণনা . . . বিস্তারিত

ফোন: +৮৮০-২-৮৩১২৮৫৭, ফ্যাক্স: +৮৮০-২-৮৩১১৫৮৬, নিউজ রুম মোবাইল: ০১৬৭৪৭৫৭৮০২; ই-মেইল: rtnnimage@gmail.com , info@real-timenews.com