সর্বশেষ সংবাদঃ

জালালকে প্রতীক বরাদ্দের নির্দেশ

০৭ জানুয়ারি,২০১৩

ঢাকা: চট্টগ্রাম-১২ আসনের উপনির্বাচনে জালাল উদ্দিন আহমেদ চৌধুরীকে বৈধ প্রার্থী ঘোষণা করে প্রতীক বরাদ্দের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

সোমবার এক রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের বেঞ্চ এই আদেশ দেয়।

একই সঙ্গে এই উপনির্বাচন সংক্রান্ত নির্বাচন কমিশনের দেয়া আদেশকে কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত।

আদালতে আবেদনকারীর পক্ষে ব্যারিস্টার রফিক-উল হক শুনানি করেন। তাকে সহায়তা করেন জাফরুল্লাহ চৌধুরী। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন- ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মোখলেসুর রহমান।

নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নিয়েছে, তা তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে। জালাল উদ্দিনকে বৈধ প্রার্থী ঘোষণা করে নির্বাচনী প্রতীক বরাদ্দের জন্য চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচনী কর্মকর্তাকেও নির্দেশ দিয়েছে আদালত।

আইনজীবী মো. জাফরুল্লাহ চৌধুরী বলেন, আদালতের এই আদেশের ফলে জালাল উদ্দিনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষেত্রে আর কোনো আইনগত বাধা থাকছে না।

তিনি বলেন, গত ২০ ডিসেম্বর জালাল উদ্দিন আহমেদ মনোয়নপত্র দাখিল করেন। পরে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচনী কর্মকর্তা ২৩ ডিসেম্বর ওই মনোনয়নপত্র বাতিল করেন।

এই আদেশের বিরুদ্ধে আপিল করলে ২৭ ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে নির্বাচন কমিশন তা খারিজ করে দেয়। ওই আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে ২ জানুয়ারি হাইকোর্টে এই রিট আবেদন করা হয়।

প্রসঙ্গত, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং পাট ও বস্ত্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আখতারুজ্জামান বাবুর মৃত্যুতে শূন্য হওয়া চট্টগ্রাম-১২ আসনে উপনির্বাচনের জন্য ১৭ জানুয়ারি দিন ধার্য করে নির্বাচন কমিশন গত ৪ নভেম্বর তফসিল ঘোষণা করে।

রিয়েল-টাইম নিউজ ডটকম/জেডকে/এমআই_ ১৬৫৭ ঘ.

অন্যান্য সংবাদ(জাতীয়)

পদ্মা কেলেঙ্কারিতে পরিবারের কারো জড়িতের অভিযোগ প্রধানমন্ত্রীর নাকচ

তথ্য-উপাত্তে দেখা যায়, এসএনসি বিভাগ নিয়মিতভাবেই সাংকেতিক ভাষায় নাইজেরিয়া, জাম্বিয়া, উগান্ডা, ভারত, কাজাখস্তানসহ অন্যান্য . . . বিস্তারিত

ঘূর্ণিঝড় ‘মহাসেনে’ উপকূলে কয়েক লাখ মানুষ ক্ষতিগ্রস্ত

ঘূর্ণিঝড় আঘাত হানার আশঙ্কা দেখা দেয়ায় দেশের ১৫টি উপকূলীয় জেলায় ৩ হাজার ২৯৬টি আশ্রয়কেন্দ্রে মোট ৯ লাখ ৫৬ হাজার ৬৭২ জনকে স . . . বিস্তারিত

ফোন: +৮৮০-২-৮৩১২৮৫৭, ফ্যাক্স: +৮৮০-২-৮৩১১৫৮৬, নিউজ রুম মোবাইল: ০১৬৭৪৭৫৭৮০২; ই-মেইল: rtnnimage@gmail.com , info@real-timenews.com