সর্বশেষ সংবাদঃ

সীমান্তে বিএসএফের হত্যাযজ্ঞ বেড়েই চলেছে (ভিডিও)

০৬ জানুয়ারি,২০১৩

নিউজ ডেস্ক: আগামীকাল সোমবার ৭ জানুয়ারি ‘ফেলানী হত্যা দিবস’। ২০১১ সালের এই দিনে কুড়িগ্রামের ফুলবাড়ীর অনন্তপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) নির্মমভাবে গুলি করে হত্যা করে ১৪ বছরের কিশোরী ফেলানীকে।

শুধু হত্যা করেই ক্ষ্যান্ত হয়নি বিএসএফ। হত্যার পর সীমান্তের কাঁটাতারের বেড়ার সাথে তারা ঝুঁলিয়ে রাখে ফেলানীর মরদেহ। আর এই কিশোরীর নিথর দুটি হাত মাটির দিকে এবং পা দুটো উপরের দিকে কাঁটাতারের সাথে ঝুঁলিয়ে রেখে চরম নিষ্ঠুরতার বহিঃপ্রকাশ ঘটায় বিএসএফ।

শুধু ফেলানী-ই নয়, প্রতিবছর এ রকম বহু বাংলাদেশি নাগরিক বিএসএফের নির্মম হত্যাযজ্ঞের শিকার হচ্ছেন। খুব নিকটে বললে ঠাকুরগাঁও আর চাঁপাইনবাবগঞ্জে চারজনকে গুলি করে হত্যা করে বিএসএফ। এছাড়া আজ রোববার ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে চারজনকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত বাহিনী।

আর এসব হত্যা আর ধরে নেয়ার ঘটনায় চরম আতঙ্কে রয়েছে সীমান্তের অধিবাসীরা। প্রতিনিয়ত স্বজন হারানোর বেদনায় তাদের বুক খালি হলেও এ নিয়ে কারো মাথা ব্যথা নেই। উল্টো সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আত্মরক্ষার্থে সীমান্তে গুলি চালানোর পক্ষে সাফাই গেয়েছেন।

অথচ বারবার সীমান্তে এসব হত্যাকাণ্ড বন্ধ করার প্রতিশ্রুতি দিলেও তা রক্ষা করেনি ভারত সরকার।

বাংলাদেশের মানবাধিকার সংস্থাগুলোর দাবি, ভারতের প্রতিশ্রুতি সত্ত্বেও আগের বছরের তুলনায় ২০১২ সালে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত হওয়ার ঘটনা বেড়েছে। প্রতিটি ঘটনাতেই নিরস্ত্র বাংলাদেশিরা নিহত হয়েছেন।

মানবাধিকার সংস্থা অধিকারের পরিসংখ্যান অনুযায়ী ২০১২ সালে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত হয়েছেন ৩৮ জন। ২০১১ সালে এ সংখ্যা ছিল ৩১ জন। আর ২০০৯ সালে বিএসএফের গুলিতে নিহতের সংখ্যা ছিল ৯৮ জন এবং ২০১০ সালে এ সংখ্যা কমে ৭৮ জন হয়েছিল। কিন্তু ২০১১ সালে কিছুটা কমলেও ২০১২ সালে তা আবারো বেড়েছে।

রিয়েল-টাইম নিউজ ডটকম/একেএ/এমআই_ ২২২২ ঘ.

অন্যান্য সংবাদ(জাতীয়)

‘সাধারণ’ সভা-সমাবেশের ব্যাপারে আপত্তি নেই

স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্যের ব্যাখ্যায় দুপুরে ধানমন্ডিতে দলীয় সভানেত্রীর কার্যালয়ে আওয়ামী লীগের মুখপাত্র সৈয়দ আশরাফুল ইসল . . . বিস্তারিত

পদ্মা কেলেঙ্কারিতে পরিবারের কারো জড়িতের অভিযোগ প্রধানমন্ত্রীর নাকচ

তথ্য-উপাত্তে দেখা যায়, এসএনসি বিভাগ নিয়মিতভাবেই সাংকেতিক ভাষায় নাইজেরিয়া, জাম্বিয়া, উগান্ডা, ভারত, কাজাখস্তানসহ অন্যান্য . . . বিস্তারিত

ফোন: +৮৮০-২-৮৩১২৮৫৭, ফ্যাক্স: +৮৮০-২-৮৩১১৫৮৬, নিউজ রুম মোবাইল: ০১৬৭৪৭৫৭৮০২; ই-মেইল: rtnnimage@gmail.com , info@real-timenews.com