সর্বশেষ সংবাদঃ

সরকার কৃষকদের বিপদে ফেলেছে: মিনু

০৫ জানুয়ারি,২০১৩

রাজশাহী: তেল-গ্যাস, বিদ্যুতসহ সকল প্রকার জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ১৮ দলের রোববারের হরতাল সফল করার আহ্বান জানিয়ে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মহানগর বিএনপি।

শনিবার সকালে নগরীর ভুবনমোহন পার্ক এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে ভুবনমোহন পার্কে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন- বিএনপির যুগ্ম মহাসচিব ও মহানগর বিএনপির সভাপতি মিজানুর রহমান মিনু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন, মহানগর যুবদলের আহ্বায়ক মোসাদ্দেক হোসেন বুলবুল প্রমুখ।

সমাবেশে মিনু বলেন, বর্তমান সরকার নিজেদের কৃষিবান্ধব ও সাধারণ মানুষের সরকার দাবি করলেও তেল-গ্যাস, বিদ্যুতসহ সকল প্রকার জ্বালানি তেলের দাম বৃদ্ধি করে কৃষকদের বিপদের মুখে ঠেলে দিয়েছে।

রিয়েল-টাইম নিউজ ডটকম/প্রতিনিধি/কিউআই/এমআই_ ১৭৪৫ ঘ.

অন্যান্য সংবাদ(জাতীয়)

‘সাধারণ’ সভা-সমাবেশের ব্যাপারে আপত্তি নেই

স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্যের ব্যাখ্যায় দুপুরে ধানমন্ডিতে দলীয় সভানেত্রীর কার্যালয়ে আওয়ামী লীগের মুখপাত্র সৈয়দ আশরাফুল ইসল . . . বিস্তারিত

পদ্মা কেলেঙ্কারিতে পরিবারের কারো জড়িতের অভিযোগ প্রধানমন্ত্রীর নাকচ

তথ্য-উপাত্তে দেখা যায়, এসএনসি বিভাগ নিয়মিতভাবেই সাংকেতিক ভাষায় নাইজেরিয়া, জাম্বিয়া, উগান্ডা, ভারত, কাজাখস্তানসহ অন্যান্য . . . বিস্তারিত

ফোন: +৮৮০-২-৮৩১২৮৫৭, ফ্যাক্স: +৮৮০-২-৮৩১১৫৮৬, নিউজ রুম মোবাইল: ০১৬৭৪৭৫৭৮০২; ই-মেইল: rtnnimage@gmail.com , info@real-timenews.com