সর্বশেষ সংবাদঃ

‘সরকারি ক্ষমতার অপব্যবহারে সুশাসন ব্যাহত’

০৫ জানুয়ারি,২০১৩

ঢাকা: সরকারের বিশেষ ক্ষমতার অপব্যবহার করার কারণে সুশাসন ব্যাহত হচ্ছে বলে মনে করেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা বিচারপতি মো. হাবিবুর রহমান।

তিনি বলেন, স্থানীয় সরকারে নির্বাচিত প্রতিনিধি বদলে অনুগতদের প্রাধান্য দেওয়া হয়েছে। তাই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো স্বাধীনভাবে কাজ না করতে পারলে সুশাসন অনেকটা অর্থহীন থেকে যায়।

শনিবার সকালে শিশু একাডেমী মিলনায়তনে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) জাতীয় সম্মেলনের উদ্বোধনে সাবেক প্রধান বিচারপতি এসব কথা বলেন।

হাবিবুর বলেন, সুশানের জন্য অপরিহার্য প্রশাসনিক দক্ষতা। কিন্তু এই যোগ্যতা আছে শতকরা ২০ ভাগ কর্মকর্তার।

তিনি বলেন, অপরাধীর মামলায় রাষ্ট্রপ্রধান পক্ষ ইচ্ছা করলে মামলা প্রত্যাহার করতে পারে। যখন এই ক্ষমতার ঢালাওভাবে ব্যবহার করা হয়, তখন রাষ্ট্রের সার্বভৌম ও বিচার ক্ষমতা ব্যাহত হয়।

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক এই প্রধান উপদেষ্টা বলেন, পাবলিক সার্ভিস কমিশন, নির্বাচন কমিশন সর্বোপরি বিচার বিভাগকে দক্ষতার সাথে স্বাধীনভাবে তাদের দায়িত্ব পালন করতে না দিলে সুশাসনের কথা বড়ই ফাঁপা শোনা যায়।

তত্ত্বাবধায়ক সরকারের অপর সাবেক উপদেষ্টা ড. আকবর আলি খান সুশীল সমাজের সমালোচনা করে বলেন, আমাদের দেশে সুশীল সমাজের সংগঠনগুলো যারা রাজনীতির সাথে জড়িত, তারা দেশের প্রত্যেকটি ক্ষেত্রে বিভক্তির সৃষ্টি করেছে এবং দেশের সমস্যাকে আরো প্রকট করে তুলেছে।

তিনি বলেন, সুশীল সমাজ সরকারের গঠন ও সমালোচনা করবে। রাজনীতির সাথে জড়িয়ে পড়া বা তৃতীয় শক্তি হিসেবে ক্ষমতায় যাওয়া তাদের উদ্দেশ্য হতে পারে না।

আকবর আলি আরো বলেন, আমি মনে করি না রাজনীতির বিকল্প বা বাংলাদেশের সুশীল সমাজ তৃতীয় শক্তি হিসেবে আবির্ভূত হতে পারে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ড. কামাল হোসেন-সহ বিশিষ্ট নাগরিকরা বক্তব্য রাখেন।

রিয়েল-টাইম নিউজ ডটকম/এসএম/এমএম_১৫৩২ ঘ.

অন্যান্য সংবাদ(জাতীয়)

ঘূর্ণিঝড় ‘মহাসেনে’ উপকূলে কয়েক লাখ মানুষ ক্ষতিগ্রস্ত

ঘূর্ণিঝড় আঘাত হানার আশঙ্কা দেখা দেয়ায় দেশের ১৫টি উপকূলীয় জেলায় ৩ হাজার ২৯৬টি আশ্রয়কেন্দ্রে মোট ৯ লাখ ৫৬ হাজার ৬৭২ জনকে স . . . বিস্তারিত

আইএলও-বিশ্ব ব্যাংকের কর্মসূচিতে বাংলাদেশ নিষিদ্ধ

একের পর এক ভয়াবহ শিল্প দুর্ঘটনার পর আন্তর্জাতিক পদক্ষেপের অংশ হিসেবে ‘গ্লোবাল বেটার ওয়ার্ক প্রোগ্রাম’ নামের একটি কর্মসূচ . . . বিস্তারিত

ফোন: +৮৮০-২-৮৩১২৮৫৭, ফ্যাক্স: +৮৮০-২-৮৩১১৫৮৬, নিউজ রুম মোবাইল: ০১৬৭৪৭৫৭৮০২; ই-মেইল: rtnnimage@gmail.com , info@real-timenews.com