সর্বশেষ সংবাদঃ

স্যামসন এইচ চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী শনিবার

০৪ জানুয়ারি,২০১৩

পাবনা: শনিবার স্কয়ার গ্রুপ ও মাছরাঙ্গা টেলিভিশনের প্রয়াত চেয়ারম্যান বর্নিল কর্মময় জীবনের অধিকারী পাবনার কৃতি সন্তান স্যামসন এইচ চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী।

তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে পাবনা প্রেসক্লাবের উদ্যোগে স্মরণসভা ও পারিবারিকভাবে বিশেষ প্রার্থণার আয়োজন করা হয়েছে।

পাবনা প্রেসক্লাবের সম্পাদক আহমেদ-উল হক রানা জানান, প্রেসক্লাবের সম্মানিত আজীবন সদস্য প্রয়াত স্যামসন এইচ চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার সন্ধ্যা ৭টায় পাবনা প্রেসক্লাবের উদ্যোগে ক্লাব মিলনায়তনে স্মরণ সভার আয়োজন করা হয়েছে।

স্যামসন এইচ চৌধুরীর ছোট ভাই সমর চৌধুরী জানান, শনিবার দুপুর সাড়ে ১২টায় পাবনা শহরতলীর বৈকণ্ঠপুরে পারিবারিক সমাধিস্থল ‘অ্যাস্ট্রাস’-এ  বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে।

স্যামসন এইচ চৌধুরী বার্ধক্যজনিত রোগে সিঙ্গাপুরের র্যারফেলস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২০১২ সালের ৫ জানুয়ানি বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে (বাংলাদেশ সময়) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। মৃত্যুকালে তিনি রেখে গেছেন স্ত্রী অনিতা চৌধুরী, তিন ছেলে তপন চৌধুরী, অঞ্জন চৌধুরী, স্বপন চৌধুরী, এক মেয়ে রত্না চৌধুরী, দুই ভাই সমর চৌধুরী ও সত্যেন চৌধুরী, এক বোন মীরা সরকার এবং পাঁচ নাতি-নাতনী।

১৯২৫ সালের ২৫ ফেব্রুয়ারি বৃহত্তর ফরিদপুর জেলায় জন্মগ্রহণ করেন প্রয়াত স্যামসন এইচ চৌধুরী। ভারত থেকে শিক্ষাজীবন শেষ করে পাবনার আতাইকুলা গ্রামে একটি ফার্মেসির দোকান দিয়ে তিনি তাঁর ব্যবসায়িক জীবন শুরু করেন।

এ দোকানের অভিজ্ঞতা থেকে ১৯৫৮ সালে চার বন্ধুকে সঙ্গে নিয়ে খুব স্বল্প পরিসরে শুরু করেন একটি ওষুধ কারখানা। সেই কারখানাই আজ পরিণত হয়েছে দেশের অন্যতম বৃহত ওষুধ শিল্প প্রতিষ্ঠান স্কয়ার ফার্মা’য়। চার বন্ধু হাতে হাত ধরে শুরু করার ফলে এ প্রতিষ্ঠানের নামকরণ হয়েছিল ‘স্কয়ার’।

পরবর্তীতে স্যামসন এইচ চৌধুরী একে একে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলেন। ওষুধ, পোশাক, গণমাধ্যম, সেবা খাতসহ বর্তমানে স্কয়ার শিল্পগোষ্ঠীর অধীনে রয়েছে ১৯টি প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানে প্রায় ৩০ হাজার কর্মী কাজ করছেন।

দীর্ঘ পাঁচ দশকের বেশি সময় ধরে স্যামসন এইচ চৌধুরী বাংলাদেশের শিল্প, কৃষি, সেবা, আর্থিক খাতে বিনিয়োগ করেছেন। অর্থনীতিতে রেখে গেছেন বিশেষ অবদান।

রিয়েল-টাইম নিউজ ডটকম/প্রতিনিধি/এসআই_ ২৩২৭ ঘ.

অন্যান্য সংবাদ(জাতীয়)

‘সাধারণ’ সভা-সমাবেশের ব্যাপারে আপত্তি নেই

স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্যের ব্যাখ্যায় দুপুরে ধানমন্ডিতে দলীয় সভানেত্রীর কার্যালয়ে আওয়ামী লীগের মুখপাত্র সৈয়দ আশরাফুল ইসল . . . বিস্তারিত

পদ্মা কেলেঙ্কারিতে পরিবারের কারো জড়িতের অভিযোগ প্রধানমন্ত্রীর নাকচ

তথ্য-উপাত্তে দেখা যায়, এসএনসি বিভাগ নিয়মিতভাবেই সাংকেতিক ভাষায় নাইজেরিয়া, জাম্বিয়া, উগান্ডা, ভারত, কাজাখস্তানসহ অন্যান্য . . . বিস্তারিত

ফোন: +৮৮০-২-৮৩১২৮৫৭, ফ্যাক্স: +৮৮০-২-৮৩১১৫৮৬, নিউজ রুম মোবাইল: ০১৬৭৪৭৫৭৮০২; ই-মেইল: rtnnimage@gmail.com , info@real-timenews.com