সর্বশেষ সংবাদঃ

অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে অস্থির চায়ের বাজার

১৮ জানুয়ারি,২০১৩

নুরুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক
ঢাকা: আন্তর্জাতিক নিলাম বাজারে চায়ের দাম বাড়ার সাথে সাথে দেশের খুচরা বাজারেও এর দাম বাড়ছে অস্বাভাবিক হারে।

এক বছরের ব্যবধানে চট্টগ্রামে আন্তর্জাতিক নিলাম বাজারে কেজিপ্রতি চায়ের গড় দাম বেড়েছে প্রায় ৮৪ শতাংশ। ফলে খুচরা বাজারে পড়েছে এর বিশাল প্রভাব।

কারণ হিসেবে বলা হচ্ছে, চায়ের চাহিদা বাড়লেও উৎপাদন সেই হারে বাড়ছে না। গত কয়েক বছরে ধরে দেশে কিছু পরিমাণে চা আমদানিও করা হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা।

ব্রোকার হাউস সূত্রে জানা গেছে, ১ জানুয়ারি চট্টগ্রামে ৩৪তম আন্তর্জাতিক নিলামে চায়ের গড় দাম ছিল ২৮৭ টাকা। আর গত মৌসুমের ৩৪তম নিলামে চায়ের গড় দাম ছিল কেজিপ্রতি ১৫৬ টাকা। এক বছরের ব্যবধানে  দাম বেড়েছে ১৩১ টাকা।

গত মঙ্গলবারের নিলামে সবচেয়ে ভালো মানের চায়ের দাম ওঠে কেজিপ্রতি ২৯৫ থেকে ৩০০ টাকা পর্যন্ত। মাঝারি মানের চায়ের দর ওঠে কেজিপ্রতি ২৯০ থেকে ২৯৪ টাকা। তবে নিম্নমানের চায়ের দাম কিছুটা কমেছে।

অন্যদিকে, খুচরা বাজারে কোম্পানি ও মানভেদে প্রতি কেজি চায়ের প্যাকেট বিক্রি হচ্ছে ৩২১ টাকা থেকে ৩৭০ টাকায়। তবে ১০০ কিংবা ২০০ গ্রামের প্যাকেট হিসাবে কেজিপ্রতি চায়ের দাম ৪০০ টাকা ছাড়িয়ে গেছে।

সংশ্লিষ্ট ব্যবসায়ী ও বিক্রেতারা জানান, নিলাম বাজারে বেচা-কেনার পর প্যাকেটজাত হয়ে বা খোলা আকারে চা সরাসরি আসে খুচরা বাজারে। তাই নিলাম বাজারে দাম বাড়লে খুচরা পর্যায়েও প্যাকেটজাত ও খোলা চায়ের দাম বাড়ে।

এ ব্যাপরে জানতে চাইলে টি ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সহ-সভাপতি আবদুল হাই চৌধুরী রিয়েল টাইম নিউজ ডটকম-কে বলেন, যথাযথ তদারকি না থাকা ও শুল্কহার বেশি হওয়ার কারণে চায়ের দামে এ অস্থিরতা বিরাজ করছে।

বাজারে ভারসাম্য ফিরিয়ে আনতে তদারকির পাশপাশি শুল্ককর যৌক্তিক পর্যায়ে নিয়ে আসতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

‘অন্যথায় সবচেয়ে সস্তা পানীয় হিসেবে পরিচিত চা সামনের দিনগুলোতে সবচেয়ে দামি পানীয়তে পরিণত হতে পারে’ আশঙ্কা টি ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের এই নেতার।

রিয়েলে টাইম টাইম নিউজ ডটকম/এনআই/এসআই_ ২১২৯ ঘ.

অন্যান্য সংবাদ(অর্থনীতি)

আগস্টের মধ্যে আশুলিয়ার কারখানায় ওয়ার্কার্স ডাটা: বিজিএমইএ

আতিকুল ইসলাম বলেন, ‘বাংলাদেশের পোশাক কারখানা হবে নিরাপদ, ঝুঁকিমুক্ত ও পরিবেশ বান্ধব। এ অবস্থা আমরা ফিরিয়ে আনবই।’ . . . বিস্তারিত

ইসলামী ব্যাংকের ২৫ শতাংশ ডিভিডেন্ড অনুমোদন

ব্যাংকের চেয়ারম্যান বলেন, সর্বোত্তম গ্রাহক সেবা আমাদের অঙ্গীকার। ইসলামী শরী’আহ’ পরিপালন আমাদের দায়বদ্ধতা। গ্রাহকের আস্থ . . . বিস্তারিত

ফোন: +৮৮০-২-৮৩১২৮৫৭, ফ্যাক্স: +৮৮০-২-৮৩১১৫৮৬, নিউজ রুম মোবাইল: ০১৬৭৪৭৫৭৮০২; ই-মেইল: rtnnimage@gmail.com , info@real-timenews.com