সর্বশেষ সংবাদঃ

মোশারফের পদত্যাগপত্র গ্রহণ করল ডিএসই

১৬ জানুয়ারি,২০১৩

ঢাকা: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মোশারফ এম হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছে পরিচালনা পর্ষদ।

গতকাল মঙ্গলবার ডিএসইর পর্ষদ সভায় তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়।

গত ৯ জানুয়ারি সন্ধ্যায় ড. মোশারফ এম হোসেন ব্যক্তিগত কারণ দেখিয়ে ডিএসইর সভাপতি রকিবুর রহমানের কাছে পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগের বিষয়ে জানতে চাইলে ড. মোশারফ এম হোসেন রিয়েল-টাইম নিউজ ডটকম- কে বলেন, ‘গত বুধবার আমি পদত্যাগপত্র জমা দিয়েছি। কিন্তু ওই সময় আমার পদত্যাগপত্র গ্রহণ করা হয়নি। পরে গত মঙ্গলবার বোর্ড সভা সভা ডেকে আমার পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে।’

তবে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ডিএসইর সিইও ড. মোশারফ হোসেন বোর্ডের বিরুদ্ধে তাকে যথাযথ মূল্যায়ন না করার অভিযোগ এনে পদত্যাগপত্র জমা দেন। একই কারণে ২০১২ সালের অক্টোবর মাসেও তিনি পদত্যাগ করেছিলেন।

তবে পরে তিনি নিজেই তা প্রত্যাখান করেন। এ কারণেই তার এ পদত্যাগপত্র গ্রহণ করতে বিলম্ব করেছে ডিএসই বোর্ড।

রিয়েল-টাইম নিউজ ডটকম/এনআই/এমআই_ ১৪০৩ ঘ.

অন্যান্য সংবাদ(অর্থনীতি)

আগস্টের মধ্যে আশুলিয়ার কারখানায় ওয়ার্কার্স ডাটা: বিজিএমইএ

আতিকুল ইসলাম বলেন, ‘বাংলাদেশের পোশাক কারখানা হবে নিরাপদ, ঝুঁকিমুক্ত ও পরিবেশ বান্ধব। এ অবস্থা আমরা ফিরিয়ে আনবই।’ . . . বিস্তারিত

শুল্ক কমলো, ফলের দামও কমার আশা

এনবিআর কর্মকর্তারা জানান, ফলের দাম এমনিতেই বেশি। বিশেষ করে রমজানে সব ধরনের ফলের দাম বেড়ে যায়। তাই দাম নিয়ন্ত্রণ করার জন্ . . . বিস্তারিত

ফোন: +৮৮০-২-৮৩১২৮৫৭, ফ্যাক্স: +৮৮০-২-৮৩১১৫৮৬, নিউজ রুম মোবাইল: ০১৬৭৪৭৫৭৮০২; ই-মেইল: rtnnimage@gmail.com , info@real-timenews.com