সর্বশেষ সংবাদঃ

ব্যাংক লেনদেনে হরতালের প্রভাব

১৬ জানুয়ারি,২০১৩

ঢাকা: বাম সংগঠনের ডাকে আধাবেলার হরতালে রাজধানীর ব্যাংক-বীমা প্রতিষ্ঠানগুলোতে গ্রাহকদের উপস্থিতি কম দেখা গেছে।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাম দলের ডাকা হরতালে সকাল থেকে রাস্তায় পরিবহন কম থাকায় গ্রাহকরা সেবা নিতে আসতে পারেনি বলে ব্যাংকগুলোর কর্মকর্তারা জানিয়েছেন।

রাজধানীর অফিসপাড়া মতিঝিল ঘুরে দেখা গেছে, অধিকাংশ ব্যাংক-বীমাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে বেলা ১২টা পর্যন্ত গ্রাহকদের উপস্থিতি ছিল তুলনামূলক কম। ফলে এসব প্রতিষ্ঠানের কর্মকর্তাদের অনেকেই বসে অলস সময় কাটিয়েছেন।

শাহজালাল ইসলামী ব্যাংকের কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ‘আজ গ্রাহক সংখ্যা কম। তাই সহকর্মীদের সাথে গল্প করে সময় কাটাচ্ছি।’

তবে দুপুরে দিকে গ্রাহক সংখ্যা বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) ও গণতান্ত্রিক বাম মোর্চা পৃথকভাবে এ হরতাল ডেকেছে।

রিয়েল-টাইম নিউজ ডটকম/এনআই/এমআই_ ১৩২৬ ঘ.

অন্যান্য সংবাদ(অর্থনীতি)

বিশ্বব্যাংকের তদন্ত রিপোর্ট দাদাগিরির উজ্বল দৃষ্টান্ত: আবুল হোসেন

আবুল হোসেন বলেন, ‘মন্ত্রী হিসেবে আমি চূড়ান্ত ক্রয়কারী কর্তৃপক্ষ নই, চূড়ান্ত অনুমোদনকারী নই। মন্ত্রী হিসেবে আমি মূল্যায়ন . . . বিস্তারিত

অনুন্নয়ন ব্যয় বৃদ্ধিতে ব্যাহত হচ্ছে উন্নয়ন

ড. আকবর আলি খান বলেন, ‘রাজস্ব বাজেটের ব্যয় নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে। এতে দেশের উন্নয়ন কর্মকাণ্ড থমকে যেতে পারে। এজন্য স্ব . . . বিস্তারিত

ফোন: +৮৮০-২-৮৩১২৮৫৭, ফ্যাক্স: +৮৮০-২-৮৩১১৫৮৬, নিউজ রুম মোবাইল: ০১৬৭৪৭৫৭৮০২; ই-মেইল: rtnnimage@gmail.com , info@real-timenews.com