সর্বশেষ সংবাদঃ

নিরাশায় শেষ রিহ্যাব মেলা

০৬ জানুয়ারি,২০১৩

ঢাকা: শেষ দিন রোববারেও সাড়া জাগাতে পারেনি দেশের আবাসন খাতের সবচেয়ে বড় সংগঠন রিহ্যাব মেলা। হরতালে মেলায় দর্শনার্থীর আগমন একেবারেই কম ছিল বলে আয়োজকরা জানান। পাঁচ দিনের এই মেলা গত বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছিল।

বরাবর আবাসন মেলা ঘিরে মানুষের কৌতুহল থাকলেও এবার তাতে ভাটা পড়ে। কারণ হিসেবে আয়োজকরা বলেন, মূলত গ্যাস-বিদ্যুৎ সংযোগ না দিতে পারায় ফ্ল্যাট ব্যবসায় ধস নেমেছে। আর প্লট ব্যবসায় সরকারের নানা হস্তক্ষেপে ক্রেতা পাওয়া দুষ্কর, যার প্রভাব ভালোমতোই মেলায় টের পাওয়া গেছে।

আবাসন মেলায় ‘বিকন গ্রুপ’ রিহ্যাবের অন্যতম সদস্য প্রতিষ্ঠান। খ্যাতনামা এই প্রতিষ্ঠানটি বরাবর মেলা ঘিরে ভালো প্লট-ফ্ল্যাট বেচা-বিক্রি হলেও এবার গোটা পাঁচ দিনে মাত্র তিনটি প্লট বিক্রি করতে সক্ষম হয়েছেন।

প্রতিষ্ঠানটির সহকারী মার্কেটিং ম্যানেজার রাকিবুল ইসলাম বলেন, ‘গোটা দিনেই এবার দর্শনার্থী কম। ফ্ল্যাট-প্লট খুব একটা বিক্রি হয়নি। গ্যাস-বিদ্যুতের ঝামেলা এড়াতে আপাতত ক্রেতাদের মধ্যে প্লটের প্রতি আগ্রহ বেশি দেখা গেছে।’

তিনি বলেন, ‘ক্রেতারা ফ্ল্যাট কেনার পর জমি এবং ফ্ল্যাটের আলাদা রেজিস্ট্রেশন করাতে হয়, যা বেশ ব্যয়বহুল। বিপরীতে প্লটে ঝামেলা কম।’

আইসিএল রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের সহকারী ম্যানেজার হাসানুজ্জামান হাসান বলেন, ‘মেলায় তো আর বিক্রির উদ্দেশ্য থাকে না। গ্রাহকদের সাথে সম্পর্ক উন্নয়নই মূল লক্ষ্য। তবে এবার সেটিও আশানুরূপ হয়নি।’

কৃষিবিদ গ্রুপের মার্কেটিং অফিসার এনামুল হক বলেন, ‘মেলায় অনেকেই বুকিং দেন। কিন্তু এবার বুকিং আগের চেয়ে অনেক কম।’ কারণ হিসেবে তিনি বলেন, গ্রাহকরা ব্যাংক লোন পাচ্ছেন না।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এই মেলায় ২২৬টি স্টলে অংশ নেয় রিহ্যাবের ২১৯টি সদস্য প্রতিষ্ঠান, ৬টি ভবন নির্মাণ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং ১টি আবাসন খাতে অর্থলগ্নীকারী প্রতিষ্ঠান।

মেলায় অংশগ্রহনকারী প্রতিষ্ঠানগুলোর ছিল নানা আকষর্ণীয় অফার। মেলায় ফ্ল্যাট বুকিং দিলেই ক্রেতাদের জন্য ল্যাপটপ, টিভি, পাঁচ তারা হোটেলে ৩ দিন ২ রাত ফ্রি থাকার সুযোগ। ফ্ল্যাটের ক্ষেত্রে ৫ থেকে ১৫ শতাংশ এবং প্লট ক্রয়ে ১০ থেকে ২০ শতাংশ মূল্য ছাড় দিয়েছিল প্রতিষ্ঠানগুলো।

রিয়েল-টাইম নিউজ ডটকম/এসএন/এমআই_ ২১১১ ঘ.

অন্যান্য সংবাদ(অর্থনীতি)

একদিনের হরতালে ক্ষতি ১৬শ’ কোটি টাকা: ডিসিসিআই

রাজনৈতিক দলগুলোকে রাজপথের পরিবর্তনে আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে। রাজপথকে কোনোভাবেই রাজনৈতিক শক্তি প্রদর . . . বিস্তারিত

ঢাকার ৪০ হাজার বাড়ির মালিককে ধরবে ‘এনবিআর’

বিশ্বের জনবহুল নগরীগুলোর অন্যতম এই ঢাকায় প্রায় দেড় কোটি মানুষের বাস। ঢাকা সিটি করপোরেশন (উত্তর ও দক্ষিণ) হোল্ডিং নম্বর অ . . . বিস্তারিত

ফোন: +৮৮০-২-৮৩১২৮৫৭, ফ্যাক্স: +৮৮০-২-৮৩১১৫৮৬, নিউজ রুম মোবাইল: ০১৬৭৪৭৫৭৮০২; ই-মেইল: rtnnimage@gmail.com , info@real-timenews.com