সর্বশেষ সংবাদঃ

ছুটির দিনে বাণিজ্য মেলায় উপচে পড়া ভিড়

০৪ জানুয়ারি,২০১৩

ঢাকা: ছুটির দিন থাকায় ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ক্রেতা ও দর্শকদের ছিল উপচে পড়া ভিড়। শুক্রবার সকাল থেকেই ভিড় বাড়তে শুরু করে।

মেলা শুরু হওয়ার পর এটাই ছিল প্রথম ছুটির দিন। এজন্য ক্রেতা ও দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। ভিড় বাড়ার সাথে সাথে বেড়েছে বেচাকেনাও।

মেলাস্থল ঘুরে দেখা গেছে, ছুটির দিন থাকার কারণে সকাল থেকে ক্রেতাদেরকে সপরিবারে মেলাস্থলে আসতে দেখা যায়। কেউ কেউ এসেছে প্রথমদিকে তাদের পছন্দের জিনিজগুলো ক্রয় করতে।

আবার অনেকেই এসেছেন মেলার শেষের দিকে প্রচণ্ড ভিড় হবে ভেবে। কারণ তখন কেনাকাটা করতে কষ্ট হবে। এমনটাই জানান মেলায় অনেকেই।

বিক্রেতারা জানান, গত তিন দিনের তুলনায় আজ ক্রেতাদের সংখ্যা বেশি। তাই বেচাকেনাও বেড়েছে।

এদিকে, মেলা উপলক্ষে নানা চমকপ্রদ অফার দিচ্ছে ফার্নিচার কোম্পানিগুলো। বিভিন্ন পণ্যে রয়েছে আকর্ষণীয় মূল্য ছাড়। আছে স্বতন্ত্র ডিজাইন, নিউ কালেকশনসহ নানা অফার।

ব্রাদার্স ফার্নিচার লিমিটেডের ফেয়ার ইনচার্জ এমএম ইসলাম বকশী বলেন, ‘মেলা উপলক্ষে আমরা প্রতিটি আসবাবপত্রে দিচ্ছি ৫ থেকে ১৫ ভাগ ছাড়। পাশপাশি থাকছে নিশ্চিত গিফট।’

হাতিল ফার্নিচারের মেলা ইনচার্জ মো. আলমগীর হোসেন জানান, এ বছর মেলায় তারা ৩০ রকমের নতুন ফার্নিচার নিয়ে এসেছেন। এছাড়া দেশের প্রতিটি শো-রুমে থাকছে ৫ থেকে ১৫ ভাগ মূল্য ছাড়।

অন্যদিকে, নাদিয়া ফার্নিচার দিচ্ছে ৫ থেকে ২৫ ভাগ পর্যন্ত মূল্য ছাড়। পাশাপাশি তাদের প্রতিটি পণ্য ক্রয়ে সবোর্চ্চ ১৫ হাজার টাকা পর্যন্ত আকর্ষণীয় উপহার থাকছে। পারটেক্স দিচ্ছে ১৮ ভাগ এবং নাবানা দিচ্ছে ৭ থেকে ১৭ ভাগ মূল্য ছাড়।

রিয়েল-টাইম নিউজ ডটকম/এনআই/এসআই_ ২২৩৫ ঘ.

অন্যান্য সংবাদ(অর্থনীতি)

আগস্টের মধ্যে আশুলিয়ার কারখানায় ওয়ার্কার্স ডাটা: বিজিএমইএ

আতিকুল ইসলাম বলেন, ‘বাংলাদেশের পোশাক কারখানা হবে নিরাপদ, ঝুঁকিমুক্ত ও পরিবেশ বান্ধব। এ অবস্থা আমরা ফিরিয়ে আনবই।’ . . . বিস্তারিত

ইসলামী ব্যাংকের ২৫ শতাংশ ডিভিডেন্ড অনুমোদন

ব্যাংকের চেয়ারম্যান বলেন, সর্বোত্তম গ্রাহক সেবা আমাদের অঙ্গীকার। ইসলামী শরী’আহ’ পরিপালন আমাদের দায়বদ্ধতা। গ্রাহকের আস্থ . . . বিস্তারিত

ফোন: +৮৮০-২-৮৩১২৮৫৭, ফ্যাক্স: +৮৮০-২-৮৩১১৫৮৬, নিউজ রুম মোবাইল: ০১৬৭৪৭৫৭৮০২; ই-মেইল: rtnnimage@gmail.com , info@real-timenews.com