সর্বশেষ সংবাদঃ

হরতাল উন্মাদের সিদ্ধান্ত, দাম আরো বাড়তে পারে: অর্থমন্ত্রী

০৪ জানুয়ারি,২০১৩

সিলেট: জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল দিয়ে বিএনপি দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

তিনি বলেন, ‘বিরোধী দলও ক্ষমতায় ছিল তাদের জানা উচিত সরকার কিভাবে দেশ চালায়।’

‘এটা কোন দায়িত্বশীল বিরোধী দলের সিদ্ধান্ত নয়। বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া হরতালের যে সিদ্ধান্ত নিয়েছেন তা একটা উন্মাদের সিদ্ধান্ত’ ক্ষোভ প্রকাশ করেন অর্থমন্ত্রী।

শুক্রবার দুপুরে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দে বাংলাদেশ স্কাউটসের ’চতুর্থ আঞ্চলিক স্কাউটস’ সমাবেশের উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

মুহিত বলেন, জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদের হরতাল কোনো দায়িত্বশীল রাজনৈতিক দলের সিদ্ধান্ত হতে পারে না। এটি দায়িত্বহীনতা, সত্যিই দুঃখজনক।

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আবারো জ্বালানি তেলের দাম বাড়ানো হতে পারে বলে আভাস দেন তিনি।

অর্থমন্ত্রী বলেন, প্রয়োজন হলে আবারো দাম বাড়ানো হবে। কারণ এই খাতে যে ভর্তুকি আছে তা আগের বরাদ্দ। আগামীতে আবারো দাম বাড়ানোর প্রয়োজন হতে পারে।

সমাবেশে সিলেট স্কাউটস অঞ্চলের সভাপতি অধ্যাপক তোফাজ্জল হোসেইনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বাংলাদেশ স্কাউটসের সহ-সভাপতি হাবিবুল আলম বীরপ্রতীক, সিলেট জেলা পরিষদের প্রশাসক আবদুজ জহির চৌধুরী, গোলাপগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আহমদ চৌধুরী, রূপালী ব্যাংকের চেয়ারম্যান ড. আহমদ আল কবির প্রমুখ উপস্থিত ছিলেন।

এতে স্বাগত বক্তব্য রাখেন স্কাউটস সিলেট অঞ্চলের কমিশনার বিরাজ মাধব চক্রবর্তী এবং ধন্যবাদ জ্ঞাপন করেন লক্ষণাবন্দ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাসিরুল হক শাহীন।

ছয় দিনব্যাপী আঞ্চলিক সমাবেশে প্রায় ৯০০ স্কাউট সদস্য ও ২০০ স্কাউট কর্মকর্তা অংশ নিয়েছেন।

রিয়েল-টাইম নিউজ ডটকম/প্রতিনিধি/আরইউআর/একেএ/এসআই_ ১৯৫৪ ঘ.

অন্যান্য সংবাদ(অর্থনীতি)

আগস্টের মধ্যে আশুলিয়ার কারখানায় ওয়ার্কার্স ডাটা: বিজিএমইএ

আতিকুল ইসলাম বলেন, ‘বাংলাদেশের পোশাক কারখানা হবে নিরাপদ, ঝুঁকিমুক্ত ও পরিবেশ বান্ধব। এ অবস্থা আমরা ফিরিয়ে আনবই।’ . . . বিস্তারিত

ইসলামী ব্যাংকের ২৫ শতাংশ ডিভিডেন্ড অনুমোদন

ব্যাংকের চেয়ারম্যান বলেন, সর্বোত্তম গ্রাহক সেবা আমাদের অঙ্গীকার। ইসলামী শরী’আহ’ পরিপালন আমাদের দায়বদ্ধতা। গ্রাহকের আস্থ . . . বিস্তারিত

ফোন: +৮৮০-২-৮৩১২৮৫৭, ফ্যাক্স: +৮৮০-২-৮৩১১৫৮৬, নিউজ রুম মোবাইল: ০১৬৭৪৭৫৭৮০২; ই-মেইল: rtnnimage@gmail.com , info@real-timenews.com