সর্বশেষ সংবাদঃ

ইউরোপে মন্দা সত্ত্বেও বাংলাদেশ ভালো অবস্থানে: দীপু মনি

০৩ জানুয়ারি,২০১৩

ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ইউরোপে মন্দা সত্ত্বেও বাংলাদেশ রপ্তানিতে ভালো অবস্থানে রয়েছে।

বিশ্বে পোশাক রপ্তানিতে বাংলাদেশ দ্বিতীয় স্থানে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, মালিক, শ্রমিক ‌ও সরকার ঐক্যবদ্ধভাবে কাজ করলে শিগগিরই এই স্থান প্রথম হবে।

বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশের পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ আয়োজিত এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

পোশাক শিল্প শ্রমিক-কর্মচারীদের মেধাবী সন্তানদের জন্য শিক্ষাবৃত্তি, দক্ষ কর্মীদের প্রশংসাপত্র প্রদান ‌ও তাজরীন ফ্যাশন্স ও অগ্নি দুর্ঘটনায় আহতদের চেক এবং গ্রুপ বীমার চেক বিতরণে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

তাজরীন ফ্যাশন্সে অগ্নি দুর্ঘটনার কথা স্মরণ করে দীপু মনি বলেন, এই সরকার শ্রমিক বান্ধব সরকার। দুর্ঘটনা রোধে মালিকদের পাশাপাশি সরকারও শ্রমিকদের জন্য ভূমিকা রাখছে।

এ সময় পোশাক শিল্পকে রক্ষা করতে সরকার ‌ও মালিকদের পাশাপাশি শ্রমিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তিনি।

এ সময় বিজিএমইএ সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, ‘সরকারের সহযোগিতা পেলে এই শিল্পকে পরিকল্পনামাফিক গড়ে তোলা সম্ভব হবে। ‘আমাদের ইকোনমিক জোন করা তখন স্বপ্ন নয়, এটি বাস্তবে রূপ নেবে।

এ সময় শ্রমিকদের জন্য আশুলিয়ায় একটি হাসপাতাল নির্মাণের ঘোষণা দেন বিজিএমইএ সভাপতি।

অনুষ্ঠানে বিজিএমইএ-এর সহসভাপতি সিদ্দিকুর রহমান, এস এম মান্নান প্রমুখ বক্তব্য রাখেন।

রিয়েল-টাইম নিউজ ডটকম/আরকে/এসআই_ ১৯৩৬ ঘ.

অন্যান্য সংবাদ(অর্থনীতি)

আগস্টের মধ্যে আশুলিয়ার কারখানায় ওয়ার্কার্স ডাটা: বিজিএমইএ

আতিকুল ইসলাম বলেন, ‘বাংলাদেশের পোশাক কারখানা হবে নিরাপদ, ঝুঁকিমুক্ত ও পরিবেশ বান্ধব। এ অবস্থা আমরা ফিরিয়ে আনবই।’ . . . বিস্তারিত

ইসলামী ব্যাংকের ২৫ শতাংশ ডিভিডেন্ড অনুমোদন

ব্যাংকের চেয়ারম্যান বলেন, সর্বোত্তম গ্রাহক সেবা আমাদের অঙ্গীকার। ইসলামী শরী’আহ’ পরিপালন আমাদের দায়বদ্ধতা। গ্রাহকের আস্থ . . . বিস্তারিত

ফোন: +৮৮০-২-৮৩১২৮৫৭, ফ্যাক্স: +৮৮০-২-৮৩১১৫৮৬, নিউজ রুম মোবাইল: ০১৬৭৪৭৫৭৮০২; ই-মেইল: rtnnimage@gmail.com , info@real-timenews.com