সর্বশেষ সংবাদঃ

‘সিটি-উপজেলা নির্বাচনের প্রস্তুতি ষড়যন্ত্র’

১৯ জানুয়ারি,২০১৩

ঢাকা: বিএনপি তত্ত্ববধায়ক সরকার ব্যবস্থা ছাড়া কিছুই ভাবছে না। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা হলেই বিএনপি নির্বাচনে যাবে।

শনিবার জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সমন্বয়ক তরিকুল ইসলাম এসব কথা বলেন।

তরিকুল বলেন, ‘একদলীয় নির্বাচনের ষড়যন্ত্র থেকে সরকার ফিরে আসেনি। আমরা চাই নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন। কিন্তু সরকার তাদের ষড়যন্ত্রের অংশ হিসেবে সিটি করপোরেশন ও উপজেলা নির্বাচন করতে চায়।’

তিনি বলেন, ‘দলীয় সরকারের অধীনে নির্বাচনের ষড়যন্ত্র থেকে সরে না এসে জনগণকে বিভ্রান্ত ও নির্বাচনমুখী করতে সিটি করপোরেশন ও উপজেলা নির্বাচনের কথা বলে সরকার জনগণের সাথে ধোকাবাজি করছে।

এই নির্বাচনে অংশ নেয়া প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপির সমন্বয় বলেন, ‘এই মুহূর্তে নির্বাচন নয়, তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলনের কথা ভাবছে বিএনপি।’

মইন-ফখরুদ্দিন সরকার তত্ত্বাবধায়ক নয়, সেটা সেনা সমর্থিত অবৈধ সরকার ছিল দাবি করে তিনি বলেন, মইন-ফখরুদ্দিনের সরকার কোনো নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ছিল না।

সম্প্রতি চট্টগ্রামে উপ-নির্বাচনে ভোটাররা ভোট কেন্দ্রে যায়নি, নির্বাচন কমিশন ভুয়া ভোট দিয়ে আওয়ামী লীগের প্রার্থীকে জিতিয়ে দিয়েছে বলেও অভিযোগ করেন তরিকুল।

বিরোধী দলের ওপর নির্যাতনকারী প্রশাসনের কর্মকর্তাদের পুরস্কৃত করা হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, ‘এডিসি হারুন বিরোধীদলীয় চিফ হুইপের ওপর হামলা করে তাকে রক্তাক্ত করেছিল। বিশ্বজিত হত্যার সময় দায়িত্বে থাকলেও তাকে সে বাঁচাতে আসেনি। অথচ সরকার তাকে পিপিএম পুরস্কার দিয়েছে।’

পিপার স্প্রে বন্ধের দাবি জানিয়ে বিএনপির এ নেতা বলেন, ‘মানুষ গড়ার কারিগর শিক্ষকদের ওপর এটা নিক্ষেপ করা হচ্ছে। এতে একজন শিক্ষকের মৃত্যুও হয়েছে। আমরা সরকারকে দ্রুত পিপার স্প্রে বন্ধের দাবি জানাচ্ছি।’

রিয়েল-টাইম নিউজ ডটকম/জেডকে/এসআই_ ১৩৫৩ ঘ.

অন্যান্য সংবাদ(রাজনীতি)

সরকার আইসিইউতে, ৩০টির বেশি আসন পাবে না: গয়েশ্বর

তিনি বলেন, ‘সরকার যদি আজকে ঘোষণা দেয় নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে। তা হলে আমার বিশ্বাস কোনো একজন আওয়ামী লীগ নেতাও . . . বিস্তারিত

লন্ডনে প্রথম প্রকাশ্য তারেক: তত্ত্বাবধায়ক আদায়ে সরকারকে চাপ দিতে সক্রিয় হওয়ার আহ্বান

তিনি বলেন, ‘অবস্থা এখন এমনই ভীতিকর অবস্থায় দাঁড়িয়েছে, যে কেউ জিজ্ঞেস না করলেও শেখ হাসিনা আপনা-আপনিই বলে উঠেন, আমার পরিবা . . . বিস্তারিত

ফোন: +৮৮০-২-৮৩১২৮৫৭, ফ্যাক্স: +৮৮০-২-৮৩১১৫৮৬, নিউজ রুম মোবাইল: ০১৬৭৪৭৫৭৮০২; ই-মেইল: rtnnimage@gmail.com , info@real-timenews.com