সর্বশেষ সংবাদঃ

জিয়ার মাজারে খালেদার শ্রদ্ধা

১৯ জানুয়ারি,২০১৩

ঢাকা: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৭৭তম জন্মবার্ষিকী উপলক্ষে দলের নেতা-কর্মীদের নিয়ে জিয়ার মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন বিরোধীদল নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

শনিবার দুপুর ১২টার দিকে শেরেবাংলা নগরে জিয়ার মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান খালেদা জিয়া। এ সময় ফাতেহা পাঠ ও দোয়া অনুষ্ঠানে শরিক হন তিনি।

এ সময় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, তরিকুল ইসলাম, ব্যারিস্টার মওদুদ আহমদ, এমকে আনোয়ার, ড. আবদুল মঈন খান, মির্জা আব্বাস, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, ভাইস-চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল মান্নান, শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাধারণ সম্পাদক সাইফুল আলম নীরব, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব-উন নবী খান সোহেল, সাধারণ সম্পাদক মীর সফরত আলী সপু, মহিলা দল সভাপতি নূরে আরা সাফা, সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, ছাত্রদল সভাপতি আবদুল কাদের ভুঁইয়া জুয়েলসহ বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

পরে মহানগর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, ওলামা দল, মৎসজীবী দল, তাঁতী দল, ড্যাব, ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন, জাসাস, জিসাস, জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন এবং পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে জিয়া মাজারে পুস্পমাল্য অর্পণ করা হয়।

রিয়েল-টাইম নিউজ ডটকম/জেডকে/এসআই_ ১৩৩৪ ঘ.

অন্যান্য সংবাদ(রাজনীতি)

তারেকের দুর্নীতির অভিযোগ প্রমাণ করতে পারেনি সরকার: বিএনপি

রাজধানীতে এক অনুষ্ঠানে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, তারেক রহমান বিদেশে বসে সরকার উৎখাতের ষড়যন্ত্র করছে। একজন ফে . . . বিস্তারিত

তারেককে আত্মসমর্পণের আহ্বান সুরঞ্জিতের

তিনি বলেন, ‘তারেক রহমান একটি দায়িত্বশীল দলের নেতা। তার রাজনৈতিক অধিকার হরণ করবে না আওয়ামী লীগ। তবে তার প্রতি আহ্বান জানা . . . বিস্তারিত

ফোন: +৮৮০-২-৮৩১২৮৫৭, ফ্যাক্স: +৮৮০-২-৮৩১১৫৮৬, নিউজ রুম মোবাইল: ০১৬৭৪৭৫৭৮০২; ই-মেইল: rtnnimage@gmail.com , info@real-timenews.com