সর্বশেষ সংবাদঃ

রাশিয়ার সঙ্গে চুক্তি আত্মঘাতী: মওদুদ

১৮ জানুয়ারি,২০১৩

ঢাকা: রাশিয়ার সঙ্গে স্বাক্ষরিত তিনটি সামরিক চুক্তিকে দেশের জন্য আত্মঘাতী বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। তিনি বলেন, তিনটি চুক্তিই জাতীয় স্বার্থ পরিপন্থী।

শুক্রবার বিকালে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ গণতন্ত্র উন্নয়ন ফোরাম আয়োজিত ‘গণতন্ত্রের শাসন সুরক্ষায় করণীয় শীর্ষক’ এক আলোচনা সভায় মওদুদ এসব কথা বলেন।

তিনি আরো বলেন, সম্প্রতি প্রধানমন্ত্রী রাশিয়া সফরে ৬টি সমঝোতা ও ৩টি চুক্তি স্বাক্ষর করেছেন। চুক্তি অনুযায়ী বাংলাদেশকে অস্ত্র ও পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের গবেষণার জন্য ১২ হাজার কোটি টাকা ঋণ দেবে মস্কো।

সরকার দুর্নীতির স্বার্থে এ চুক্তি সই করেছে অভিযোগ করে বিএনপির এই জ্যেষ্ঠ বলেন, এর মাধ্যমে দেশের মানুষের কোনো সুবিধা হবে না।

তিনি বলেন, চুক্তির আগে সরকারের উচিত ছিল অন্তত এ বিষয়ে সংসদে আলোচনা করার। কিন্তু তারা তা করেনি কারণ দুর্নীতির জন্যই সরকার এই চুক্তি করেছে।

সংগঠনের সভাপতি অ্যাডভোকেট বোরহান মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন- বিএনপির অর্থবিষয়ক সম্পাদক আবদুস সালাম, বাংলাদেশ ট্যাক্স  ল’ইয়ার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব এ কে নেছার উদ্দিন প্রমুখ।

রিয়েল-টাইম নিউজ ডটকম/এএস/এমআই_ ১৮৪৬ ঘ.

অন্যান্য সংবাদ(রাজনীতি)

লন্ডনে প্রথম প্রকাশ্য তারেক: তত্ত্বাবধায়ক আদায়ে সরকারকে চাপ দিতে সক্রিয় হওয়ার আহ্বান

তিনি বলেন, ‘অবস্থা এখন এমনই ভীতিকর অবস্থায় দাঁড়িয়েছে, যে কেউ জিজ্ঞেস না করলেও শেখ হাসিনা আপনা-আপনিই বলে উঠেন, আমার পরিবা . . . বিস্তারিত

বিএনপি-ই বিএনপির শত্রু

হঠাৎ করেই র‌্যাব উপস্থিত হলে আতঙ্কিত হয়ে পড়েন স্থায়ী কমিটির নেতারা। তারা আশঙ্কা প্রকাশ করেন, আজই দলীয় চেয়ারপারসনকে ‘গ্রে . . . বিস্তারিত

ফোন: +৮৮০-২-৮৩১২৮৫৭, ফ্যাক্স: +৮৮০-২-৮৩১১৫৮৬, নিউজ রুম মোবাইল: ০১৬৭৪৭৫৭৮০২; ই-মেইল: rtnnimage@gmail.com , info@real-timenews.com