সর্বশেষ সংবাদঃ

প্রধানমন্ত্রী গিয়াস উদ্দিনকে পুরস্কৃত করবেন: বিএনপি

১৮ জানুয়ারি,২০১৩

ঢাকা: পিস্তল উঁচিয়ে সংসদ সদস্য গিয়াস উদ্দিন নিজে অকপটে স্বীকার করেছেন তিনি জিয়াউর রহমানের হত্যার সাথে জড়িত। প্রধানমন্ত্রী এখন তাকে পুরস্কৃত করবেন।

শুক্রবার বিকেলে রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী এসব কথা বলেন।

তিনি অভিযোগ করে বলেন, ‘গিয়াস উদ্দিনের এমন ধৃষ্টতার পরেও সরকারের টনক নড়েনি।’

দেশে খুন, গুম ও অপহরণের খেলা চলছে বলে মন্তব্য করে রিজভী বলেন, দেশে সন্ত্রাসের নতুন মাত্রা উম্মোচিত হয়েছে।  সরকার সন্ত্রাসীদের দমন না করে বরং উৎসাহিত করছে।

চাঁপাইনবাবগঞ্জ, ইসলামী বিশ্ববিদ্যালয় ও পাবনায় ছাত্রলীগের হামলার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘হামলা-মামলা এখন সরকারে নিত্যদিনের সংস্কৃতি হয়ে দাড়িয়েছে।’

‘সরকার এসব কর্মকান্ড তারা বন্ধ না করলে তাদের রচিত কারাগারেই তাদেরকে নিক্ষিপ্ত করা হবে’ হুঁশিয়ারি উচ্চারণ করে বিএনপির এই যুগ্ম মহাসচিব।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপির অর্থ-বিষয়ক সম্পাদক আবদুস সালাম, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, স্বেচ্ছাসেবক দল সভাপতি হাবিব-উন নবী খান সোহেল, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া এমপি প্রমুখ।

রিয়েল-টাইম নিউজ ডটকম/এএস/এএ/এসআই_ ১৭৪৮ ঘ.

অন্যান্য সংবাদ(রাজনীতি)

সরকার আইসিইউতে, ৩০টির বেশি আসন পাবে না: গয়েশ্বর

তিনি বলেন, ‘সরকার যদি আজকে ঘোষণা দেয় নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে। তা হলে আমার বিশ্বাস কোনো একজন আওয়ামী লীগ নেতাও . . . বিস্তারিত

লন্ডনে প্রথম প্রকাশ্য তারেক: তত্ত্বাবধায়ক আদায়ে সরকারকে চাপ দিতে সক্রিয় হওয়ার আহ্বান

তিনি বলেন, ‘অবস্থা এখন এমনই ভীতিকর অবস্থায় দাঁড়িয়েছে, যে কেউ জিজ্ঞেস না করলেও শেখ হাসিনা আপনা-আপনিই বলে উঠেন, আমার পরিবা . . . বিস্তারিত

ফোন: +৮৮০-২-৮৩১২৮৫৭, ফ্যাক্স: +৮৮০-২-৮৩১১৫৮৬, নিউজ রুম মোবাইল: ০১৬৭৪৭৫৭৮০২; ই-মেইল: rtnnimage@gmail.com , info@real-timenews.com