সর্বশেষ সংবাদঃ

সরকার চায় না বিএনপি সংসদে আসুক: ফারুক

১৮ জানুয়ারি,২০১৩

ঢাকা: বিএনপি সংসদে যোগদান করুক সরকার তা চায় না বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক।

তিনি বলেন, ‘মিথ্যা মামলায় বিএনপি চেয়ারপাসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করায় বিএনপির সংসদে যাওয়া এখন অনিশ্চিত।’

শুক্রবার দুপুরে গুলশানের নিজ বাস ভবনে পুলিশের বিরুদ্ধে দায়ের করা ক্ষতিপূরণ মামলা প্রত্যাহারের প্রতিবাদে এক সংবাদ সম্মেলনে ফারুক এসব কথা বলেন।

তিনি বলেন, ২৭ জানুয়ারির সংসদ অধিবেশনে যাওয়ার জন্য বিএনপি আশা করেছিল। কিন্তু সরকার চায় না বিএনপি সংসদে যোগদান করুক, যার কারণে আদালতকে ব্যবহার করে তারা বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলার চার্জশিট গ্রহণ করিয়েছে।

তিনি আরো বলেন, হরতাল পালন করতে গিয়ে সংসদ ভবন এলাকায় আমার ওপর পুলিশ যে হামলা চালিয়েছিল, তা নিয়ে সংসদ সদস্য আশারাফ উদ্দিন নিজাম একটি মামলা দায়ের করেছিল। কিন্তু আদালত তা খারিজ করে দেয়।

বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, এরপর আমার আইনজীবী সানাউল্লাহ মিয়া আদালতে একটি ক্ষতিপূরণ মামলা দায়ের করে, সর্বশেষ তাও খারিজ করে দেয়া হয়েছে।

‘এতেই প্রমাণ হয় শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য সরকার বিচার বিভাগকে দলীয়করণ করে, সত্য মামলা প্রত্যাহার করছে আর মিথ্যা মামলার চার্জশিট দিচ্ছে।’- যোগ করেন তিনি।

প্রসঙ্গত, ২০১১ সালের ৬ জুলাই সংসদ ভবন এভিনিউতে বিরোধী দলের হরতাল পালনকালে তৎকালীন লালবাগ জোনের ডিসি ও বতর্মান মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার হারুন-উর রশীদের আক্রমণের শিকার হন ফারুক।

নির্বাচনকে সামনে রেখে নতুন করে আবার কমিশন  লাভের জন্য সরকার রাশিয়ার সাথে সামরিক চুক্তি করেছে বলেও সংবাদ সম্মেলনে জানান বিএনপির এই প্রচার সম্পাদক।

সংবাদ সম্মেলনে সংসদ সদস্য আশরাফ উদ্দিন নিজামও উপস্থিত ছিলেন।

রিয়েল-টাইম নিউজ ডটকম/এএস/এমআই_ ১৩১৬ ঘ.

অন্যান্য সংবাদ(রাজনীতি)

কোন মুখে কর্মসূচি দেন বিরোধীদলীয় নেতা: প্রধানমন্ত্রী

বিরোধী দলকে সংসদে যোগ দেয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘সংসদে আসেন, কী চান সেখানে বলেন।’ শনিবার গণভব . . . বিস্তারিত

বিএনপি-ই বিএনপির শত্রু

হঠাৎ করেই র‌্যাব উপস্থিত হলে আতঙ্কিত হয়ে পড়েন স্থায়ী কমিটির নেতারা। তারা আশঙ্কা প্রকাশ করেন, আজই দলীয় চেয়ারপারসনকে ‘গ্রে . . . বিস্তারিত

ফোন: +৮৮০-২-৮৩১২৮৫৭, ফ্যাক্স: +৮৮০-২-৮৩১১৫৮৬, নিউজ রুম মোবাইল: ০১৬৭৪৭৫৭৮০২; ই-মেইল: rtnnimage@gmail.com , info@real-timenews.com