সর্বশেষ সংবাদঃ

তলে তলে নয়, আলোচনা হতে হবে প্রকাশ্যে: খালেদা জিয়া

০৭ জানুয়ারি,২০১৩

ঢাকা: বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, তলে তলে নয়, আলোচনা হতে হবে প্রকাশ্যে। আর আলোচনা হতে পারে কেবল নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার নিয়ে।

সোমবার রাত নয়টার দিকে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক যোগদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার যুবলীগ সভাপতি আলী আক্কাছ রতনের নেতৃত্বে শতাধিক আওয়ামী লীগ নেতা-কর্মীর বিএনপিতে যোগদান উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিএনপি নেতা রফিক মজুমদার হত্যার ঘটনায় ক্ষোভ ও দুঃখ প্রকাশ করে খালেদা জিয়া বলেন, সরকারের লোকজন রফিককে নির্মমভাবে হত্যা করেছে। তারা ইলিয়াস আলীকেও গুম করেছে। তার পরিবারের এখন কেমন দুরবস্থা।

সভা-সমাবেশে বাধা দেয়ার প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, ‘আমরা যেখানে মিছিল-মিটিং করতে যাই, সেখানে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আমাদের ঘিরে রাখে।’

‘অথচ সীমান্তে প্রতিনিয়ত বাংলাদেশিদের হত্যা করা হচ্ছে, ফেনী নদীর পানি নিয়ে যাচ্ছে, কিন্তু সেখানে আমাদের সীমান্তরক্ষী বাহিনী নেই’ যোগ করেন বিরোধীদলীয় নেতা।

তিনি বলেন, ‘২৮ অক্টোবর লগি-বৈঠা দিয়ে মানুষ হত্যা এবং চট্টগ্রামে একটির বদলায় ১০টি হত্যার তৎকালীন প্রধানমন্ত্রীকে হুকুমের আসামি করা যেত, কিন্তু আমরা তা করেনি। আমরা চেয়েছিলাম বিএনপি-আওয়ামী লীগ মিলে-মিশে দেশের উন্নয়ন করবো’।

‘কিন্তু তারা ক্ষমতা গ্রহণ করে একটা কাজই করেছে। তা হলো- খুন, গুম আর নামফলক উন্মোচন’ অভিযোগ খালেদা জিয়ার।

তিনি বলেন, শেখ হাসিনার অধীনে কোনো অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে না। তারা গত চার বছর অনেক ভালো কাজ করেছে বলে মনে করলে তত্ত্বাবধায়কের অধীনে নির্বাচন দিতে কেন ভয় পায়।

‘আসলেই ভয় একটাই, গত চার বছর তারা যে অপকর্ম করেছে, এজন্য তাদের থেকে জনগণ মুখ ফিরিয়ে নিয়েছে। তাদের ভোট দেবে না দেশের মানুষ’ যোগ করেন বিএনপি চেয়ারপারসন।

তিনি অভিযোগ করে বলেন, পুলিশ প্রশাসনকে এমনভাবে সাজানো হয়েছে, যেখানে একটি নির্দিষ্ট জেলার অফিসার ছাড়া আর কোনো জেলার অফিসার নেই।

খালেদা জিয়া বলেন, গত চার বছরে সরকার লুটপাট আর বড় বড় কমিশন খেতে ব্যস্ত ছিল। তাদের সাথে বিএনপির তফাৎ একটাই- বিএনপির রাজনীতি হচ্ছে উন্নয়ন ও উৎপাদনের। আর আওয়ামী লীগের রাজনীতি হল দুর্নীতি, সন্ত্রাস আর খুনের।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আবুল খায়ের ভুঁইয়া, প্রচার সম্পাদক জয়নুল আবেদিন ফারুক, ছাত্রবিষয়ক সম্পাদক শহিদউদ্দিন চৌধুরী এ্যানী প্রমুখ।

রিয়েল-টাইম নিউজ ডটকম/এএস/এসআই_ ২২৩৭ ঘ.

অন্যান্য সংবাদ(রাজনীতি)

র‌্যাব আসায় ‘কৌশলী’ বিএনপি, বৈঠক মুলতবি

বৈঠক চলাকালীন এসব কর্মসূচি ব্রিফিং করে জানানোর বিষয়ে সিদ্ধান্ত হয়। তবে হঠাৎ করেই কার্যালয়ে র‌্যাব উপস্থিত হলে সিদ্ধান্ত . . . বিস্তারিত

ইসলামী রাষ্ট্র নাকি গণরাষ্ট্র: তারিক রামাদান

ইসলামপন্থীদের কাছে ইসলামী রাষ্ট্রের ধারণা তখন পশ্চিমা তরিকা মোকাবেলার মাধ্যম হয়ে দাঁড়ায়। তারা ইসলামী রাষ্ট্র বলতে উপনিবে . . . বিস্তারিত

ফোন: +৮৮০-২-৮৩১২৮৫৭, ফ্যাক্স: +৮৮০-২-৮৩১১৫৮৬, নিউজ রুম মোবাইল: ০১৬৭৪৭৫৭৮০২; ই-মেইল: rtnnimage@gmail.com , info@real-timenews.com