সর্বশেষ সংবাদঃ

‘রাজপথের আন্দোলনে জনগণ হাসিনাকে আস্তাকুড়ে নিক্ষেপ করবে’

০৭ জানুয়ারি,২০১৩

চট্টগ্রাম: তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে না নিলে রাজপথে আন্দোলনের মাধ্যমে দেশের জনগণই শেখ হাসিনাকে আস্তাকুড়ে নিক্ষেপ করবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান।

চট্টগ্রাম বিএনপির সহ-সভাপতি আবু সুফিয়ানের কারামুক্তি উপলক্ষে জেলা পরিষদের সামনে এক সংবর্ধনা সভায় তিনি এ কথা বলেন।

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী সভাপতির বক্তব্যে বলেন, বর্তমান সরকার বিরোধী দলের নেতা-কর্মীদের গ্রেপ্তার করে জেলখানা ভরপুর করছে।

‘তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায়ে প্রয়োজন সব নেতা-কর্মী জেলে যেতে প্রস্তুত রয়েছে’ দাবি করেন তিনি।

সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত নগর বিএনপির সহ-সভাপতি আবু সুফিয়ান ছাড়া অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- নগর সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, যুবদল সভাপতি কাজি বেলালসহ অন্যরা।

রিয়েল-টাইম নিউজ ডটকম/প্রতিনিধি/এসআই_ ১৮৪৫ ঘ.

অন্যান্য সংবাদ(রাজনীতি)

কোন মুখে কর্মসূচি দেন বিরোধীদলীয় নেতা: প্রধানমন্ত্রী

বিরোধী দলকে সংসদে যোগ দেয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘সংসদে আসেন, কী চান সেখানে বলেন।’ শনিবার গণভব . . . বিস্তারিত

বিএনপি-ই বিএনপির শত্রু

হঠাৎ করেই র‌্যাব উপস্থিত হলে আতঙ্কিত হয়ে পড়েন স্থায়ী কমিটির নেতারা। তারা আশঙ্কা প্রকাশ করেন, আজই দলীয় চেয়ারপারসনকে ‘গ্রে . . . বিস্তারিত

ফোন: +৮৮০-২-৮৩১২৮৫৭, ফ্যাক্স: +৮৮০-২-৮৩১১৫৮৬, নিউজ রুম মোবাইল: ০১৬৭৪৭৫৭৮০২; ই-মেইল: rtnnimage@gmail.com , info@real-timenews.com