সর্বশেষ সংবাদঃ

নাইকো মামলা বাতিল বিষয়ে শুনানি বুধবার

০৭ জানুয়ারি,২০১৩

ঢাকা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলা বাতিল প্রশ্নে দেয়া হাইকোর্টের রুলের চূড়ান্ত শুনানির জন্য আগামী বুধবার কার্যতালিকায় আসবে।

সোমবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা একটি আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি আব্দুর রব সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এ আদেশ দেয়।

আদালতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান। তিনি সাংবাদিকদের বলেন, গত বৃহস্পতিবার রুলটি চূড়ান্ত শুনানির জন্য আদালতে উপস্থাপন করা হয়।

খুরশীদ আলম জানান, আজ সোমবার শুনানির দিন ধার্যের জন্য কার্যতালিকায় আসে। পরে আদালত আগামী ৯ জানুয়ারি বুধবার বিষয়টি চূড়ান্ত শুনানির জন্য কার্যতালিকায় আসবে বলে জানিয়েছেন।

বেগম খালেদা জিয়ার দায়ের করা একটি রিটের প্রাথমিক শুনানি করে ২০০৮ সালের ৯ জুলাই হাইকোর্ট মামলার কার্যক্রম স্থগিত করে। একইসঙ্গে মামলাটি দায়ের এবং এর কার্যক্রম কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করা হয়।

দুদকের সহকারী পরিচালক মাহবুবুল আলম ২০০৭ সালের ৯ ডিসেম্বর তেজগাঁও থানায় খালেদা জিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।

কানাডীয় কোম্পানি নাইকোর সঙ্গে তেল গ্যাস অনুসন্ধান চুক্তির মাধ্যমে আসামিরা রাষ্ট্রের ১০ হাজার কোটি টাকা ক্ষতি করেছে বলে মামলায় অভিযোগ করা হয়। ২০০৮ সালের ৫ মে এ মামলায় খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে দুদক অভিযোগপত্র দেয়।

রিয়েল-টাইম নিউজ ডটকম/জেডকে/এমআই_ ১৮২৭ ঘ.

অন্যান্য সংবাদ(রাজনীতি)

তারেকের দুর্নীতির অভিযোগ প্রমাণ করতে পারেনি সরকার: বিএনপি

রাজধানীতে এক অনুষ্ঠানে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, তারেক রহমান বিদেশে বসে সরকার উৎখাতের ষড়যন্ত্র করছে। একজন ফে . . . বিস্তারিত

বিএনপি-ই বিএনপির শত্রু

হঠাৎ করেই র‌্যাব উপস্থিত হলে আতঙ্কিত হয়ে পড়েন স্থায়ী কমিটির নেতারা। তারা আশঙ্কা প্রকাশ করেন, আজই দলীয় চেয়ারপারসনকে ‘গ্রে . . . বিস্তারিত

ফোন: +৮৮০-২-৮৩১২৮৫৭, ফ্যাক্স: +৮৮০-২-৮৩১১৫৮৬, নিউজ রুম মোবাইল: ০১৬৭৪৭৫৭৮০২; ই-মেইল: rtnnimage@gmail.com , info@real-timenews.com