সর্বশেষ সংবাদঃ

রফিকুল হত্যায় পুলিশ-র‌্যাব জড়িত: তরিকুল

০৭ জানুয়ারি,২০১৩

ঢাকা: বিএনপি নেতা রফিক মজুমদার হত্যায় পুলিশ ও র‌্যাব জড়িত বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম।

তিনি বলেন, ‘আমরা আশঙ্কা করছি র‌্যাব ও পুলিশ রফিক মজুমদারের নৃশংস হত্যাকাণ্ডের সাথে জড়িত।’

সোমবার সকাল ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর বিএনপির ৫৬ ওয়ার্ডের সদস্য সচিব রফিকুল ইসলাম মজুমদারের জানাযা অনুষ্ঠিত হয়। জানাজা পূর্ব বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।

এ সময় তিনি রফিক মজুমদার হত্যার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের আইনের মুখোমুখি করারও দাবি জানান তিনি। বলেন, রফিক মজুমদারের হত্যাকারীদের খুঁজে বের না করলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

জানাজায় অংশ নিয়ে দলের আরেক স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার বলেন, ‘রফিক মজুমদার হত্যার ঘটনায় দায়ীদের খুঁজে বের করার দায়িত্ব সরকারের। আমরা সরকারের কাছে এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।’

এরআগে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোসাদ্দেক আলী ফালু শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বক্তব্য দেন।

নয়াপল্টনে প্রথম জানাজা শেষে রাজধানীর বঙ্গবাজারে তার ব্যবসা প্রতিষ্ঠান এলাকায় দ্বিতীয় জানাজার জন্য লাশ নিয়ে যাওয়া হয়। চাঁদপুরের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানা গেছে।

এ সময় জানাযায় আরো উপস্থিত ছিলেন- যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম, স্বেচ্ছাসেবক দল সভাপতি হাবিব-উন নবী সোহেল প্রমুখ।

প্রসঙ্গত, গত ৬ জানুয়ারি হ্যান্ডকাপ পরা অবস্থায় কুষ্টিয়া শহরের পাশে রাস্তায় বিএনপির এই নেতার লাশ পাওয়া যায়।

রিয়েল-টাইম নিউজ ডটকম/এএস/এমআই_ ১৭৫৪ ঘ.

অন্যান্য সংবাদ(রাজনীতি)

র‌্যাব আসায় ‘কৌশলী’ বিএনপি, বৈঠক মুলতবি

বৈঠক চলাকালীন এসব কর্মসূচি ব্রিফিং করে জানানোর বিষয়ে সিদ্ধান্ত হয়। তবে হঠাৎ করেই কার্যালয়ে র‌্যাব উপস্থিত হলে সিদ্ধান্ত . . . বিস্তারিত

ইসলামী রাষ্ট্র নাকি গণরাষ্ট্র: তারিক রামাদান

ইসলামপন্থীদের কাছে ইসলামী রাষ্ট্রের ধারণা তখন পশ্চিমা তরিকা মোকাবেলার মাধ্যম হয়ে দাঁড়ায়। তারা ইসলামী রাষ্ট্র বলতে উপনিবে . . . বিস্তারিত

ফোন: +৮৮০-২-৮৩১২৮৫৭, ফ্যাক্স: +৮৮০-২-৮৩১১৫৮৬, নিউজ রুম মোবাইল: ০১৬৭৪৭৫৭৮০২; ই-মেইল: rtnnimage@gmail.com , info@real-timenews.com