সর্বশেষ সংবাদঃ

কাদের মোল্লার বিচার পুনরায় শুরুর আবেদন খারিজ

০৭ জানুয়ারি,২০১৩

ঢাকা: একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার মামলা পুনরায় শুরুর আবেদন খারিজ করে দিয়েছে ট্রাইব্যুনাল-২।

সোমবার চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আবেদন খারিজের আদেশ দেয়।

ট্রাইব্যুনাল জামায়াত নেতা কামারুজ্জামানের মামলা পুনরায় শুরু করার আবেদনের মতো কাদের মোল্লার আবেদনও একই গ্রাউন্ডে খারিজ করে দেয়।

কাদের মোল্লার আবেদন খারিজের পর এ মামলায় তারপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়েছে। তারপক্ষে আজ যুক্তি উপস্থাপন করছেন আসমিপক্ষের প্রধান আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক।

গত ২৭ ডিসেম্বর কাদের মোল্লার বিরুদ্ধে প্রসিকিউশনের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হলে ট্রাইব্যুনাল তার পক্ষে যুক্তি উপস্থাপনের জন্য আজ দিন ধার্য করে দেয়।

গত ১৭ ডিসেম্বর থেকে কাদের মোল্লার বিরুদ্ধে যুক্তি উপস্থাপন শুরু করেন প্রসিকিউটর মোহাম্মদ আলী।

মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২- এ কাদের মোল্লার বিরুদ্ধে মামলা বর্তমানে বিচারিক প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে। এই মামলায় প্রসিকিউশনের যুক্তি (আরগুমেন্ট) উপস্থাপন চলছে।

প্রসিকিউশনের যুক্তি উপস্থাপন শেষে আসামিপক্ষ যুক্তি উপস্থাপন করবে। এরপরই কাদের মোল্লার মামলার রায় প্রদানের তারিখ ঘোষণা করবে ট্রাইব্যুনাল।

গত ২৮ মে কাদের মোল্লার বিরুদ্ধে ৬টি অভিযোগ এনে অভিযোগ গঠন করে ট্রাইব্যুনাল। একটি মামলায় তাকে ২০১০ সালের ১৩ জুলাই সুপ্রিম কোর্ট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে ট্রাইব্যুনালে তদন্তকারী সংস্থার এক আবেদনের পরিপ্রেক্ষিতে ওই বছরের ২ আগস্ট কাদের মোল্লাকে মানবতাবিরোধী অপরাধের মামলায় আটক দেখানো হয়।

রিয়েল-টাইম নিউজ ডটকম/জেডকে/এমআই_ ১২৫০ ঘ.

অন্যান্য সংবাদ(রাজনীতি)

সরকার আইসিইউতে, ৩০টির বেশি আসন পাবে না: গয়েশ্বর

তিনি বলেন, ‘সরকার যদি আজকে ঘোষণা দেয় নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে। তা হলে আমার বিশ্বাস কোনো একজন আওয়ামী লীগ নেতাও . . . বিস্তারিত

লন্ডনে প্রথম প্রকাশ্য তারেক: তত্ত্বাবধায়ক আদায়ে সরকারকে চাপ দিতে সক্রিয় হওয়ার আহ্বান

তিনি বলেন, ‘অবস্থা এখন এমনই ভীতিকর অবস্থায় দাঁড়িয়েছে, যে কেউ জিজ্ঞেস না করলেও শেখ হাসিনা আপনা-আপনিই বলে উঠেন, আমার পরিবা . . . বিস্তারিত

ফোন: +৮৮০-২-৮৩১২৮৫৭, ফ্যাক্স: +৮৮০-২-৮৩১১৫৮৬, নিউজ রুম মোবাইল: ০১৬৭৪৭৫৭৮০২; ই-মেইল: rtnnimage@gmail.com , info@real-timenews.com