সর্বশেষ সংবাদঃ

এই হলো গণতন্ত্রের নমুনা: অবরুদ্ধ রিজভী

০৬ জানুয়ারি,২০১৩

ঢাকা: জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিএনপির নেতৃত্বাধীন আঠারো দলীয় জোটের  ডাকা হরতালে বরাবরের মতো বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছে পুলিশ। পুলিশ যেন ভেতরে না ঢুকতে না পারে সেজন্য ফটকে টানা রয়েছে কলাপসিবল গেইট।

রোববার ভোর থেকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নেয় তারা। তাদের পাশাপাশি বিপুল পরিমাণ র্যা ব ও সাদা পোশাকে পুলিশ অবস্থান করছে নয়াপল্টন ও আশাপাশের এলাকায়।

কলাপসিবল গেইটের ফাঁক দিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, জনগণের স্বার্থে আমাদের কর্মসূচি, জনস্বার্থে আমরা আন্দোলন করছি, জনগণ তাতে সমর্থন দিয়েছে।

তিনি বলেন, বিপুল পরিমাণের আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য বরাবরের মত আমাদেরকে অবরুদ্ধ করে রেখেছে। এই হলো গণতন্ত্রের নমুনা।

এদিকে, ভোরে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের প্রবেশ পথে অবস্থা নেন বিএনপি কেন্দ্রীয় নেতারা।

তবে বিগত দিনের হরতালের চেয়ে রোববারের হরতালে নয়াপল্টনে ঢিলেঢালা ভাব বেশি। কার্যালয়ের সামনের রাস্তায় প্রচুর রিক্সা আর সিএনজি চলছে। পিকেটিংবিহীন রাস্তা দখলে ছিল পুলিশ আর মিডিয়া কর্মীদের।

এদিকে, মতিঝিল জোনের পুলিশের এডিসি মেহেদী হাসান বলেন, জনগণের জানমালের জানমাল নিরাপত্তা স্বার্থে আমরা দায়িত্ব পালন করছি।

বিরোধীদল আন্দোলনের নামে যদি জ্বালাও পোড়াও এবং জনগণের জানমালের ক্ষতি করে, তাহলে আইনুযায়ী ব্যবস্থা নিতে বাধ্য হব, যোগ করেন তিনি।

বিএনপি নেতাদের পুলিশ অবরুদ্ধ করে রেখেছে; রুহুল কবির রিজভীর এমন মন্তব্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি তা অস্কীকার করেন। 

বিএনপির কেন্দ্রীয় কার্যালয় অবস্থান করছেন দলের যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান,  প্রচার সম্পাদক জয়নুল আবদিন ফারুক, অর্থ বিষয়ক সম্পাদক আবদুস সালামসহ বেশ কয়েকজন কর্মী।
তবে দলের সমন্বয়ক তরিকুল ইসলাম এখনও কেন্দ্রীয় কার্যালয়ে আসেননি।

রিয়েল-টাইম নিউজ ডটকম/এএস/এমএম_১০১৯ ঘ.

অন্যান্য সংবাদ(রাজনীতি)

লন্ডনে প্রথম প্রকাশ্য তারেক: তত্ত্বাবধায়ক আদায়ে সরকারকে চাপ দিতে সক্রিয় হওয়ার আহ্বান

তিনি বলেন, ‘অবস্থা এখন এমনই ভীতিকর অবস্থায় দাঁড়িয়েছে, যে কেউ জিজ্ঞেস না করলেও শেখ হাসিনা আপনা-আপনিই বলে উঠেন, আমার পরিবা . . . বিস্তারিত

বিএনপি-ই বিএনপির শত্রু

হঠাৎ করেই র‌্যাব উপস্থিত হলে আতঙ্কিত হয়ে পড়েন স্থায়ী কমিটির নেতারা। তারা আশঙ্কা প্রকাশ করেন, আজই দলীয় চেয়ারপারসনকে ‘গ্রে . . . বিস্তারিত

ফোন: +৮৮০-২-৮৩১২৮৫৭, ফ্যাক্স: +৮৮০-২-৮৩১১৫৮৬, নিউজ রুম মোবাইল: ০১৬৭৪৭৫৭৮০২; ই-মেইল: rtnnimage@gmail.com , info@real-timenews.com