সর্বশেষ সংবাদঃ

দেশে রাজনৈতিক সংকটের মূলে ক্ষমতার দ্বন্দ্ব

০৫ জানুয়ারি,২০১৩

নিউজ ডেস্ক: দুই নেত্রীর আন্তরিকতা ছাড়া রাজনৈতিক সংকট নিরসনে কোনো সংলাপ কাজে আসবে না বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা৷ তাঁরা বলেন, এর আগেও নানা সময়ে রজনৈতিক সংকটে বিভিন্ন পর্যায়ে সংলাপ হয়েছে, কিন্তু তা ফলপ্রসূ হয়নি৷

নির্বাচনের সময় তত্ত্বাবধয়াক বা নির্দলীয় নিরপেক্ষ সরকারের ইস্যু নিয়ে যে রাজনৈতিক সংকট সৃষ্টি হয়েছে, তাকে সাধারণভাবে রাজনৈতিক সংকট বলতে চান না অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরী৷ তিনি মনে করেন, এটা হলো দুটি বড় রাজনৈতিক দলের মধ্যে ক্ষমতায় কে যাবে, তা নিয়ে দ্বন্দ্বের সংকট৷ আর এই ধরণের দ্বন্দ্বে স্বাভাবিকভাবেই পরস্পরের প্রতি আস্থাহীনতা থাকবে৷

তাই কোনো সংলাপের আগে প্রয়োজন আস্থার জায়গা সৃষ্টি করা৷ তা না হলে সংলাপ করে কোনো লাভ নেই৷ কারণ অতীতেও অনেক সংলাপ হয়েছে৷ আর তাতে কোনো ফল আসেনি৷

রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক দিলারা চৌধুরী মনে করেন, আশেপাশের মানুষজনের কথায় কোনো কাজ হবে বলে তাঁর মনে হয়না৷ তাতে শুধু বাজার গরম হবে৷ সফল বা ফলপ্রসূ কোনো সংলাপের জন্য শীর্ষ নেতৃত্বের আন্তরিকতা খুব প্রয়োজন৷

তিনি বলেন, চলমান রাজনৈতিক সংকট থেকে দেশ বেরিয়ে আসুক এটা দেশের সাধারণ মানুষের একান্ত চাওয়া৷ কারণ, সাধারণ মানুষের ওপরই রাজনৈতিক সংকটের নেতিবাচক প্রভাব বেশি পড়ে৷ আর সমঝোতায় যত দেরি হবে, সাধারণ মানুষের উদ্বেগ তত বাড়বে৷ কিন্তু সমঝোতার জন্য প্রয়োজন রাজনীতির গুণগত পরিবর্তন, বলেন ড. চৌধুরী৷

এঁরা দু'জনই আশা করেন যে, বাংলাদেশের রাজনীতিতে গুণগত পরির্তন আসুক৷ এবং রাজনীতি হোক সাধারণ মানুষের জন্য৷ তাই যদি হয়, তাহলে অনেক সংকট এমনিতেই কেটে যাবে৷

রিয়েল-টাইম নিউজ ডটকম/ডয়েচে ভেলে/এমআই_ ২৩১৫ ঘ.

অন্যান্য সংবাদ(রাজনীতি)

আমার বৌ-মা খৃষ্টান:হেফাজতের কর্মীরা গায়ে রং মেখে শুয়েছিল: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী সংসদে দেয়া তার নিজের বক্তব্য প্রসঙ্গে বলেন, ‘আমি বলেছি, এক-এগারোর তত্ত্বাবধায়ক তো দুই বছর পরে নির্বাচন দিয় . . . বিস্তারিত

প্রধানমন্ত্রীর বক্তব্য রাষ্ট্রদ্রোহিতার শামিল: মির্জা ফখরুল

ফখরুল বলেন, ‘অন্যায়ের কাছে মাথানত না করার সংগ্রামের প্রতীকে পরিণত হয়েছেন মাহমুদুর রহমান। এরা বার বার জন্মায় না। যুগে যুগ . . . বিস্তারিত

ফোন: +৮৮০-২-৮৩১২৮৫৭, ফ্যাক্স: +৮৮০-২-৮৩১১৫৮৬, নিউজ রুম মোবাইল: ০১৬৭৪৭৫৭৮০২; ই-মেইল: rtnnimage@gmail.com , info@real-timenews.com