সর্বশেষ সংবাদঃ

প্রেসক্লাব থেকে ছাত্রীসংস্থার ১৫ জন গ্রেপ্তার

০৫ জানুয়ারি,২০১৩

ঢাকা: ইসলামী ছাত্রীসংস্থার ১৫ সদস্যকে আটক করেছে পুলিশ। শনিবার বেলা সাড়ে ৩টার দিকে জাতীয় প্রেসক্লাবের গেইট থেকে তাদের আটক করা হয়।

আটককৃতদের মধ্যে রয়েছেন- ইডেন মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ চেমন আরা (৫০), পরিকল্পনা মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব মমতাজ মান্নান, মানারাত ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক নূর জাহান বেগম শাম্মি, লালমাটিয়া মহিলা কলেজের ছাত্রী আমিনা খাতুন (২০), ইডেন মহিলা কলেজের ছাত্রী সাদিয়া (২০)।

 

বেসরকারি টিভি চ্যানেলের দুজন নিউজ প্রডিউসার, চিকিৎসক, ইলেকট্রিক ইঞ্জিনিয়ার, সরকারি কলেজের দুজন প্রভাষক, স্কুলের দুজন শিক্ষিকাসহ কমপক্ষে ১৫ জনকে আটক করা হলেও তাদের নাম জানা যায়নি।

জানা যায়, আটকরা জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘নারীর অধিকার আন্দোলন’ শীর্ষক একটি সেমিনারে যোগ দিয়েছিলেন। সেমিনারে শেষে বের হয়ে আসার সময় তাদের গ্রেপ্তার করে পুলিশ।
 
এরআগে গত মাসে ইসলামী ছাত্রীসংস্থার ২১ জনকে মগবাজার থেকে পুলিশ গ্রেপ্তার করেছিল। এদের জামিন চাইতে প্রেসক্লাবে এই প্রোগ্রামের আয়োজন করা হয়েছিল।

রিয়েল-টাইম নিউজ ডটকম/একেএ/এমআই_ ১৭২৩ ঘ.

অন্যান্য সংবাদ(রাজনীতি)

র‌্যাব আসায় ‘কৌশলী’ বিএনপি, বৈঠক মুলতবি

বৈঠক চলাকালীন এসব কর্মসূচি ব্রিফিং করে জানানোর বিষয়ে সিদ্ধান্ত হয়। তবে হঠাৎ করেই কার্যালয়ে র‌্যাব উপস্থিত হলে সিদ্ধান্ত . . . বিস্তারিত

ইসলামী রাষ্ট্র নাকি গণরাষ্ট্র: তারিক রামাদান

ইসলামপন্থীদের কাছে ইসলামী রাষ্ট্রের ধারণা তখন পশ্চিমা তরিকা মোকাবেলার মাধ্যম হয়ে দাঁড়ায়। তারা ইসলামী রাষ্ট্র বলতে উপনিবে . . . বিস্তারিত

ফোন: +৮৮০-২-৮৩১২৮৫৭, ফ্যাক্স: +৮৮০-২-৮৩১১৫৮৬, নিউজ রুম মোবাইল: ০১৬৭৪৭৫৭৮০২; ই-মেইল: rtnnimage@gmail.com , info@real-timenews.com