সর্বশেষ সংবাদঃ

হরতালের আগে নগরীতে গাড়িতে আগুন

০৫ জানুয়ারি,২০১৩

ঢাকা: জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের হরতালের আগের দিন রাজধানীতে পৃথক দুটি গাড়িতে আগুন দেয়ার ঘটনা ঘটেছে।

শনিবার বেলা সোয়া ৩টা থেকে সাড়ে ৪টার দিকে রাজধানীর রমনা ও আজিমপুরে দুটি গাড়িতে আগুন দেয় দুষ্কৃতকারীরা।

বেলা সোয়া ৩টার দিকে রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনে গ্লোব ফার্মাসিউটিক্যালসের ওষুধবাহী গাড়িতে গাড়িতে আগুন দেয় দুষ্কৃতকারীরা।

হরতাল কর্মসূচি ঘিরে জনমনে আতঙ্ক ছড়াতেই এসব ঘটনা ঘটানো হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।

রমনা ঘটনায় গাড়ির চালক শহীদুল ইসলাম বলেন, ‘গাড়িতে ত্রুটি দেখা দিলে আমি গাড়ি থামিয়ে কাজ করছিলাম। কিন্তু হঠাৎ কয়েকজন যুবক এসে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে পালিয়ে যায়।’

এ বিষয়ে রমনা থানার ওসি শাহ আলম বলেন, ‘সম্ভবত হরতাল সমর্থকরাই গাড়িটিতে আগুন দিয়েছে।’

এদিকে, বিকেল সাড়ে ৪টার দিকে আজিমপুর গার্লস স্কুল ও কলেজের সামনে ২৭ নম্বর রুটের (আজিমপুর-গাজীপুর) একটি বাসে আগুন দেয়া হয়।

লালবাগ থানার ওসি আজিজুজ্জামান বলেন, থেমে থাকা বাসটিতে পেছন থেকে এসে কে বা কারা আগুন দিয়ে মুহূর্তের মধ্যে পালিয়ে যায়। এতে গাড়ির পেছনের সামান্য অংশ পুড়ে গেছে।

বৃহস্পতিবার মধ্যরাত থেকে প্রতি লিটারে ডিজেল ও কেরোসিনের দাম ৭ টাকা এবং অকটেন ও পেট্রোলের দাম ৫ টাকা বাড়িয়েছে সরকার। এর প্রতিবাদে রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।

শুক্রবার বেলা সাড়ে ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ হরতালের ঘোষণা দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম।

রিয়েল-টাইম নিউজ ডটকম/একেএ/এমআই_ ১৭৩১ ঘ.

অন্যান্য সংবাদ(রাজনীতি)

সরকার আইসিইউতে, ৩০টির বেশি আসন পাবে না: গয়েশ্বর

তিনি বলেন, ‘সরকার যদি আজকে ঘোষণা দেয় নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে। তা হলে আমার বিশ্বাস কোনো একজন আওয়ামী লীগ নেতাও . . . বিস্তারিত

লন্ডনে প্রথম প্রকাশ্য তারেক: তত্ত্বাবধায়ক আদায়ে সরকারকে চাপ দিতে সক্রিয় হওয়ার আহ্বান

তিনি বলেন, ‘অবস্থা এখন এমনই ভীতিকর অবস্থায় দাঁড়িয়েছে, যে কেউ জিজ্ঞেস না করলেও শেখ হাসিনা আপনা-আপনিই বলে উঠেন, আমার পরিবা . . . বিস্তারিত

ফোন: +৮৮০-২-৮৩১২৮৫৭, ফ্যাক্স: +৮৮০-২-৮৩১১৫৮৬, নিউজ রুম মোবাইল: ০১৬৭৪৭৫৭৮০২; ই-মেইল: rtnnimage@gmail.com , info@real-timenews.com