সর্বশেষ সংবাদঃ

আর কোনো গ্রেপ্তার হলে চট্টগ্রাম থেকে লাগাতার হরতাল: নোমান

০৫ জানুয়ারি,২০১৩

চট্টগ্রাম: হরতালে আর কোন নেতাকে গ্রেপ্তার করলে চট্টগ্রাম থেকেই লাগাতার হরতাল কর্মসূচি দেয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান।

দুপুরে চট্টগ্রামের নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ের সামনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুক্তির দাবি ও রোববারের হরতালের সমর্থনে এক মানববন্ধন ও মিছিলপূর্ব সমাবেশে তিনি  ঘোষণা দেন।

মহানগর মহিলা দলের সভানেত্রী ও ওয়ার্ড কাউন্সিলর মনোয়ারা বেগম মনির সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরো বক্তব্য রাখেন নগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, শ্রমিক দলের বিভাগীয় সভাপতি এ এম নাজিম উদ্দিনসহ অন্যরা

আবদুল্লাহ আল নোমান বলেন, সরকারের অত্যাচার নির্যাতন জনগণের সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে। জনগণের অধিকার আদায়ের আন্দোলন পরাভূত হবেনা। আর কোন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হলে চট্টগ্রাম থেকেই লাগাতার হরতাল ঘোষণার হুঁশিয়ারি দেন তিনি।

পরে হরতালের সমর্থনে এক বিক্ষোভ মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে।

রিয়েল-টাইম নিউজ ডটকম/প্রতিনিধি/কিউআই/এমএম_১৬০৪ ঘ.

অন্যান্য সংবাদ(রাজনীতি)

র‌্যাব আসায় ‘কৌশলী’ বিএনপি, বৈঠক মুলতবি

বৈঠক চলাকালীন এসব কর্মসূচি ব্রিফিং করে জানানোর বিষয়ে সিদ্ধান্ত হয়। তবে হঠাৎ করেই কার্যালয়ে র‌্যাব উপস্থিত হলে সিদ্ধান্ত . . . বিস্তারিত

ইসলামী রাষ্ট্র নাকি গণরাষ্ট্র: তারিক রামাদান

ইসলামপন্থীদের কাছে ইসলামী রাষ্ট্রের ধারণা তখন পশ্চিমা তরিকা মোকাবেলার মাধ্যম হয়ে দাঁড়ায়। তারা ইসলামী রাষ্ট্র বলতে উপনিবে . . . বিস্তারিত

ফোন: +৮৮০-২-৮৩১২৮৫৭, ফ্যাক্স: +৮৮০-২-৮৩১১৫৮৬, নিউজ রুম মোবাইল: ০১৬৭৪৭৫৭৮০২; ই-মেইল: rtnnimage@gmail.com , info@real-timenews.com