সর্বশেষ সংবাদঃ

ভুতের মুখে রাম নাম: অর্থমন্ত্রীকে মঈন খান

০৫ জানুয়ারি,২০১৩

ঢাকা: অর্থমন্ত্রীর বক্তব্যকে ‘ভুতের মুখে রাম নাম’ বলে অভিহিত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

তেলের দাম বাড়ানোর প্রতিবাদে হরতাল দেওয়ার প্রতিক্রিয়া শুক্রবার অর্থমন্ত্রী বলেন, হরতাল দেওয়া বিরোধীদলের উম্মাদ সিদ্ধান্ত।

শনিবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে মঈন খান একথার জবাব দেন।

ড. মঈন খান বলেন, যারা বিগত চারদলীয় সরকারের সময় ১৬৫ দিন হরতাল দিয়েছিল, তাদের মুখে হরতালের বিরুদ্ধে কথা শোভা পায় না। তাদের এধরনের কথা ভুতের মুখে রাম নাম।

তিনি সবাইকে হরতাল সফল করার আহ্বান জানিয়ে বলেন, সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়ে যে অন্যায় সিদ্ধান্ত চাপিয়ে দিয়েছে, তা জনগণ হরতালের মাধ্যমে প্রতিহত করবে।

আওয়ামী লীগের দুঃশাসন ও অন্যায়ের বিরুদ্ধে জনগণ এক হচ্ছে উল্লেখ করে মঈন খান বলেন, কোটি কোটি মানুষ এখন জাতীয়তাবাদী শক্তিকে ধারণ করেছে। ভাল পরিবর্তন মানুষের কল্যাণ নিয়ে আসে। সরকারের প্রবর্তিত ছাত্রলীগ রাজপথে কি কল্যাণ করে তা পত্র-পত্রিকা খুললেই দেখা যায়।

সভায় জাগপা ছাত্রলীগের সভাপতি সাইফুল আলমের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন- জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান, সাধারণ সম্পাদক খন্দকার লুত্ফর রহমান, সহ-সভাপতি অধ্যাপিকা রেহানা প্রধান প্রমুখ।

রিয়েল-টাইম নিউজ ডটকম/এমআরএম/এমএম_১৫৪৭ ঘ.

অন্যান্য সংবাদ(রাজনীতি)

আমার বৌ-মা খৃষ্টান:হেফাজতের কর্মীরা গায়ে রং মেখে শুয়েছিল: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী সংসদে দেয়া তার নিজের বক্তব্য প্রসঙ্গে বলেন, ‘আমি বলেছি, এক-এগারোর তত্ত্বাবধায়ক তো দুই বছর পরে নির্বাচন দিয় . . . বিস্তারিত

প্রধানমন্ত্রীর বক্তব্য রাষ্ট্রদ্রোহিতার শামিল: মির্জা ফখরুল

ফখরুল বলেন, ‘অন্যায়ের কাছে মাথানত না করার সংগ্রামের প্রতীকে পরিণত হয়েছেন মাহমুদুর রহমান। এরা বার বার জন্মায় না। যুগে যুগ . . . বিস্তারিত

ফোন: +৮৮০-২-৮৩১২৮৫৭, ফ্যাক্স: +৮৮০-২-৮৩১১৫৮৬, নিউজ রুম মোবাইল: ০১৬৭৪৭৫৭৮০২; ই-মেইল: rtnnimage@gmail.com , info@real-timenews.com