সর্বশেষ সংবাদঃ

রোববারের হরতাল জনগণের: মওদুদ

০৫ জানুয়ারি,২০১৩

ঢাকা: জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে ডাকা রোববারের হরতালকে জনগণের হরতাল বলে আখ্যা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

তিনি বলেন, এই হরতাল নিজেদের দাবি আদায়ে সব শ্রেণী-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত হরতাল।

রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির নেতা এসব কথা বলেন। প্রজন্ম একাডেমী নামে একটি সংগঠন এই সমাবেশের আয়োজন করে।

মওদুদ বলেন, ‘সরকারের নিযার্তন, নিপীড়ন, অবিচার, ব্যর্থতা ও জ্বালানি তেলের দাম বাড়ানোয় জনগণ বিপযর্স্ত। রোববারের হরতাল প্রতিহত করা মানে জনগণকে প্রতিহত করা। এই হরতাল প্রতিহত করে কোনো লাভ হবে না। কারণ, সব শ্রেণী-পেশার মানুষের দাবি এ হরতাল।’

তিনি বলেন, সরকারের স্বজনপ্রীতি, দুর্নীতি ও দেশ পরিচালনায় অব্যবস্থাপনার কারণে তেলের দাম বাড়িয়ে জনগণের উপর অন্যায় দায় চাপানো হয়েছে।

‘এ দাম বাড়ানোর কোন যৌক্তিকতা নেই। এটি শুধু চুরির সুযোগের জন্য করা হয়েছে।’

মির্জা ফখরুলের বিরুদ্ধে নতুন করে দুটি মামলা দেওয়ার সমালোচনা করে মওদুদ আহমদ বলেন, গত চার বছরে সরকার হিংসার রাজনীতির দৃষ্টান্ত স্থাপন করেছে।

দলীয় বা বহুদলীয় কিংবা রাষ্ট্রপতির অধীনে কোনো নির্বাচনে বিএনপি যাবে না উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে নিবার্চন দিতে হবে।

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সহ-সভাপতি খন্দকার মাহবুব হোসেন, মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতি আবুল হোসেন, বিএনপি নেতা আবু নাসের মো. রহমত উল্লাহ, মেজর (অব.) মেহবুব রহমান প্রমুখ।

রিয়েল-টাইম নিউজ ডটকম/এমআরএম/এমএম_১৫১৬ ঘ.

অন্যান্য সংবাদ(রাজনীতি)

লন্ডনে প্রথম প্রকাশ্য তারেক: তত্ত্বাবধায়ক আদায়ে সরকারকে চাপ দিতে সক্রিয় হওয়ার আহ্বান

তিনি বলেন, ‘অবস্থা এখন এমনই ভীতিকর অবস্থায় দাঁড়িয়েছে, যে কেউ জিজ্ঞেস না করলেও শেখ হাসিনা আপনা-আপনিই বলে উঠেন, আমার পরিবা . . . বিস্তারিত

বিএনপি-ই বিএনপির শত্রু

হঠাৎ করেই র‌্যাব উপস্থিত হলে আতঙ্কিত হয়ে পড়েন স্থায়ী কমিটির নেতারা। তারা আশঙ্কা প্রকাশ করেন, আজই দলীয় চেয়ারপারসনকে ‘গ্রে . . . বিস্তারিত

ফোন: +৮৮০-২-৮৩১২৮৫৭, ফ্যাক্স: +৮৮০-২-৮৩১১৫৮৬, নিউজ রুম মোবাইল: ০১৬৭৪৭৫৭৮০২; ই-মেইল: rtnnimage@gmail.com , info@real-timenews.com