সর্বশেষ সংবাদঃ

হরতালেই সরকার পতন: ফারুক

০৫ জানুয়ারি,২০১৩

ঢাকা: জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে ডাকা হরতালে বাধা দিলে হরতাল দিয়েই বর্তমান সরকারের পতন ঘটানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলীয় চিপ হুইপ জয়নুল আবদিন ফারুক।

তিনি বলেন, এ সরকার নিজেদের গরীববান্ধব সরকার বলে দাবি করে। কিন্তু জ্বালানির দাম বৃদ্ধি করে সর্বস্তরের মানুষকে দিশেহারা করে ফেলছে।
 
শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফাউন্ডেশন আয়োজিত মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুক্তি ও হরতালের সমর্থনে মানববন্ধনে এসব কথা বলেন ফারুক।
 
বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, আওয়ামী লীগ দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকা লুট করে নিয়েছে। নিজেদের আখের গোছানোর জন্য বিশ্বের কাছে বাংলাদেশকে দুর্নীতিগ্রস্ত রাষ্ট্র হিসেবে পরিচিত করেছে। এদের মুখে খালেদা জিয়ার সমালোচনা করা মানায় না।
 
সরকারকে অগণতান্ত্রিক আখ্যা দিয়ে ফারুক বলেন, মির্জা ফখরুল ইসলামকে আইনি লড়াইয়ের মাধ্যমে জামিন নিয়ে আমরা জয়লাভ করেছি। কিন্তু সরকার আবারো মিথ্যা মামলায় তাকে গ্রেপ্তার করে আন্দোলন সংগ্রামকে দমন করতে চায়। সরকারের এ আশা অপূর্ণই থেকে যাবে

সংগঠনের সভাপতি হুমায়ুন কবির বেপারীর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম, নির্বাহী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হানিফ, যুবদলের সহ-সভাপতি আব্দুস সালাম আযাদ ও সাবেক ছাত্রনেতা এবিএম মোশারফ প্রমুখ।

রিয়েল-টাইম নিউজ ডটকম/এমএম_১৩৫১ ঘ.

অন্যান্য সংবাদ(রাজনীতি)

কোন মুখে কর্মসূচি দেন বিরোধীদলীয় নেতা: প্রধানমন্ত্রী

বিরোধী দলকে সংসদে যোগ দেয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘সংসদে আসেন, কী চান সেখানে বলেন।’ শনিবার গণভব . . . বিস্তারিত

বিএনপি-ই বিএনপির শত্রু

হঠাৎ করেই র‌্যাব উপস্থিত হলে আতঙ্কিত হয়ে পড়েন স্থায়ী কমিটির নেতারা। তারা আশঙ্কা প্রকাশ করেন, আজই দলীয় চেয়ারপারসনকে ‘গ্রে . . . বিস্তারিত

ফোন: +৮৮০-২-৮৩১২৮৫৭, ফ্যাক্স: +৮৮০-২-৮৩১১৫৮৬, নিউজ রুম মোবাইল: ০১৬৭৪৭৫৭৮০২; ই-মেইল: rtnnimage@gmail.com , info@real-timenews.com