Real-time News Network
Your email:
বৃহস্পতিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪১৯; ২৫ জমাদিউস সানি ১৪৩৩; ১৭ মে ২০১২; ১৯:৩১

রাতে বৈঠক শেষে বিএনপির পরবর্তী কর্মসূচি

rtnn হরতাল পালন শেষে ১৮ দলের পক্ষ থেকে নতুন কোনো কর্মসূচি দেয়া হয়নি। রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে জোটের বৈঠক শেষে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বিস্তারিত

পুলিশের ধাওয়া-গ্রেপ্তারে বিএনপির হরতাল পালিত

rtnn ধাওয়া পাল্টা ধাওয়া, ভাংচুর আর গ্রেপ্তারের মধ্য দিয়ে পালিত হলো বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিএনপির ডাকা সকাল সন্ধ্যা হরতাল। হরতালে গাড়ি পোড়ানোর মামলায় আদালতের নির্দেশে বুধবার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৮ দলীয় জোটের ৩৩ নেতাদের কারাগারে পাঠানো হয়। বিস্তারিত
>> গাড়ি পোড়ানো মামলায় রিজভীর জামিন নামঞ্জুর
>> ৭ দিনের রিমান্ড আবেদন: পুরনো মামলায় কারাগারে খোকন
>> শনিবার সংসদ ভবনে প্রতীকী অনশন
>> নেতাদের ছাড়াতে জেলা জজ আদালতে যাচ্ছে বিএনপি: মওদুদ
>> বিএনপির সংসদ সদস্যরা নয়াপল্টনে
>> সরকার গণতান্ত্রিক নামধারী বাকশাল: নজরুল
>> লাগাতার হরতালের হুঁশিয়ারি বিএনপির
>> পুলিশের পিটুনিতে আহত মিনু, গ্রেপ্তার খোকন
>> পিকেটারহীন হরতালে পুলিশের দখলে রাজপথ
>> বৃহস্পতিবার সারা দেশে বিএনপির হরতাল

জাবির নতুন ভিসি অধ্যাপক আনোয়ার

rtnn ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিভাগের শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি আনোয়ার হোসেনকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন ভাইস চ্যান্সেলর (ভিসি) হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। বৃহস্পতিবার বিকালে চ্যান্সেলর রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সাথে দেখা করে ভিসির দায়িত্বে থাকা ড. শরীফ এনামুল কবীর পদত্যাগপত্র জমা দেন। বিস্তারিত
>> পদত্যাগ করেছেন জাবি ভিসি

তত্ত্বাবধায়কের দানব বাংলাদেশের মানুষ আর দেখতে চায়  না

rtnn ভারতের সাথে সমুদ্র জয়ের জন্য আবারো আওয়ামী লীগকে নির্বাচিত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ২০১৪ সালের মার্চে ভারতের সাথে সমুদ্রসীমা বিরোধের মিমাংসা হবে। কিন্তু আমাদের ক্ষমতার মেয়াদ জানুয়ারি পর্যন্ত। তাই ভারতের সাথে সমুদ্রজয়ের জন্যেও আওয়ামী লীগ ক্ষমতায় আসা জরুরি। বিস্তারিত
>> মানুষের মুখে হাসি ফোটাতেই দেশে ফিরে এসেছিলাম: প্রধানমন্ত্রী
পদত্যাগ করেছেন জাবি ভিসি

পদত্যাগ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. শরীফ এনামুল কবীর। বৃহস্পতিবার বিকেলে পৌনে ছয়টার দিকে তিনি রাষ্ট্রপতির কাছে পদত্যাগ পত্র জমা দেন। রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব মোহাম্মদ সফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান। ...বিস্তারিত

পুলিশের পিটুনিতে আহত মিনু, গ্রেপ্তার খোকন

বিএনপি নেতৃত্বাধীন ১৮ দল আহুত বৃহস্পতিবারের হরতালে বিএনপির শিক্ষাবিষয়ক সম্পাদক ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সকাল সোয়া নয়টার দিকে নয়াপল্টন কার্যালয়ের সামনে থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। এ সময় পুলিশের...বিস্তারিত

আফগানিস্তানে আত্মঘাতি বোমায় ৬ পুলিশ নিহত

চারজন আত্মঘাতির বোমা হামলায় আফগানিস্তানের ফারাহ প্রদেশের গভর্নরের প্রাদেশিক কম্পাউন্ড কেঁপে ওঠে। হামলায় ৬ জন পুলিশ সহ ৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে ১২ জন। দক্ষিণাঞ্চলীয় ফারাহ প্রদেশের গভর্নর মোহাম্মদ আকরাম খাপলাকের কার্যালয়কে উদ্দেশ্য করে এ...বিস্তারিত

জামায়াত নেতা শাহজাহানের জামিন

আটকাবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন জামায়াতের কেন্দ্রীয় নেতা ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী জামিনে মুক্তি পেয়েছেন। বৃহস্পতিবার দুপুরে তাকে মুক্তি দেয়া হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে থেকে ঢাকায় নিয়ে যাওয়া হয় বলে...বিস্তারিত

গাড়ি পোড়ানো মামলায় রিজভীর জামিন নামঞ্জুর

হরতালে গাড়ি পোড়ানোর মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর জামিনের আবেদন নাকচ করেছে ঢাকা মহানগর দায়রা জজ আদালত। তবে সচিবালয়ে ককটেল বিস্ফোরণ মামলায় তার জামিন মঞ্জুর হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ঢাকা মহানগর দায়রা জজ জহুরুল হক...বিস্তারিত

৭ দিনের রিমান্ড আবেদন: পুরনো মামলায় কারাগারে খোকন

পুরনো একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকনকে সাত দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। প্রাথমিক শুনানি শেষে মহানগর হাকিম কেশব রায় চৌধুরী আগামী ২২ মে পরবর্তী শুনানির দিন ঠিক করে খোকনকে কারাগারে...বিস্তারিত

সুনামগঞ্জে নৌকাডুবিতে নিহত ১, নিখোঁজ ৪

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরে নৌকাডুবিতে এক জেলে নিহত ও চারজন নিখোঁজ রয়েছে। বৃহস্পতিবার সকালে ঝড়ের কবলে পড়ে নৌকাডুবি হলে ওই হতাহতের ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আব্দুল গনি। তার বাড়ি তাহিরপুরের বাগলি গ্রামে। ...বিস্তারিত

ইসলামাবাদে দুই বিমান বিধ্বস্ত, নিহত ৪

পাকিস্তানের ইসলামাবাদের উত্তর-পশ্চিমাঞ্চলে বিমান বাহিনীর দু’টি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনায় ৪ জন পাইলট নিহত হন। আহতদের মধ্যে নারী ও বৃদ্ধ রয়েছে। ইসলামাবাদ পুলিশ জানিয়েছে, নিয়মিত রুটিনের অংশ হিসেবে প্রশিক্ষণ মিশনটি নওশেরার আকাশে পৌঁছালে বিমান দু’টির মধ্যে সংঘর্ষে এ দুর্ঘটনা...বিস্তারিত

Exchange Rate
শিক্ষাঙ্গন

পদত্যাগ করেছেন জাবি ভিসি


পদত্যাগ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. শরীফ এনামুল কবীর। বৃহস্পতিবার বিকেলে পৌনে ছয়টার দিকে তিনি রাষ্ট্রপতির কাছে...বিস্তারিত

প্রতিদিন

তথ্য প্রযুক্তি দিয়ে এখন দেশকে বদলে দেয়ার সময়: রাষ্ট্রপতি


রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান বলেছেন, আইসিটির মাধ্যমে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে বর্তমান সরকারের ‘ডিজিটাল বাংলাদেশ’ কর্মসূচি প্রচুর...বিস্তারিত

মতামত

পাড়ার চেয়েও লোকাল সঞ্চারী মুখোপাধ্যায়


ষাট বছরের তীব্রতম খরা। কয়েক লাখ মৃত। আমরা খোঁজ রাখি না। যদি জনাকয় বাঁচে, তা হলে ইন্টারনেটে নিশ্চয়ই...বিস্তারিত

Dhaka Stock Exchange

সাক্ষাৎকার

আক্রমণ না করে ইরানের প্রতি পশ্চিমাদের মায়া কিসের?

ইরান, রাষ্ট্রব্যবস্থায় ইসলামের বর্তমান ক্ষয়িষ্ণু ইতিহাসের মধ্যেও আলাদা স্বাতন্ত্রের দেশ। শত প্রতিকূলতা সত্ত্বেও টিকে আছে নিজস্ব গৌরবে। দেশটির যেকোনো কাজেই পশ্চিমাদের সমালোচনার অন্ত নেই, ভালো-মন্দের বাছ-বিচার ছাড়াই। চুন...বিস্তারিত

অনলাইন জরিপ

ডেসটিনির অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া সম্ভব হবে বলে মনে করেন কি?
হ্যাঁ
না


সর্বশেষ টেলিভিশন সংবাদ

বাকী সংবাদ

অপরাধীদের চাপে রাখতেই ‘আটক’

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু বলেছেন, বিরোধী দল শুধু আন্দোলন শব্দটিই শুনেছে। প্রকৃতপক্ষে আন্দোলন কি- তা তারা জানে না। জনগণ কি চায় তাও তাদের জানা নেই। বিস্তারিত

তথ্য প্রযুক্তি দিয়ে এখন দেশকে বদলে দেয়ার সময়: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান বলেছেন, আইসিটির মাধ্যমে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে বর্তমান সরকারের ‘ডিজিটাল বাংলাদেশ’ কর্মসূচি প্রচুর সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে...বিস্তারিত

কোটি টাকার কোকেনসহ বনানীতে নাইজেরীয় মহিলা আটক

রাজধানীর বনানী থেকে সাড়ে ৪শ’ গ্রাম কোকেইনসহ নাইজেরিয়ার এক মহিলা নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। জব্দকৃত কোকেনের আনুমানিক বাজার মূল্য প্রায় দেড় কোটি টাকা। বুধবার...বিস্তারিত

হরতাল দিয়ে নৈরাজ্য সৃষ্টি করছে বিএনপি: সাজেদা

সংসদ উপনেতা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তনের মতো ঐতিহাসিক দিনে বিরোধী দল হরতাল দিয়ে দেশে নৈরাজ্য সৃষ্টির পায়তারা করছে। বিস্তারিত

উত্তর কোরিয়ায় পরমাণু চুল্লির কাজ শুরু

উত্তর কোরিয়া পরমাণু নিয়ন্ত্রণ কাঠামোর চুল্লির পর এবার হালকা পানিভিত্তিক প্রযুক্তির পরমাণু চুল্লি নির্মাণের কাজ শুরু করেছে। দেশটির পরমাণু কর্তৃপক্ষ কয়েক মাস কাজ বন্ধ রাখার পর নতুন চুল্লি...বিস্তারিত

সরকারের হস্তক্ষেপে বিচারকরা কাজ করতে পারছে না: জয়নুল

সরকারের হস্তক্ষেপের কারনেই বিচারকরা স্বাধীনভাবে কাজ করতে পারছেনা। এ কারণেই হাইকোর্টের  বিচারকরা বিএনপি নেতাদের মামলায় জামিনের বিষয়ে বিভক্ত আদেশ দিয়েছেন বলে মন্তব্য করেন সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট...বিস্তারিত

শনিবার সংসদ ভবনে প্রতীকী অনশন

কেন্দ্রীয় নেতাদের মুক্তি ও সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে শনিবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সড়কে দুই ঘণ্টা প্রতীকী অনশন করবেন বিএনপির বর্তমান ও সাবেক  সংসদ...বিস্তারিত

চুয়াডাঙ্গায় স্কুলছাত্রী নাবিলার ঘাতকদের শাস্তির দাবিতে মানববন্ধন

চুয়াডাঙ্গায় স্কুলছাত্রী নাবিলার ঘাতকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে চুয়াডাঙ্গা জেলা দোকান মালিক সমিতি ও জেলা লোক মোর্চা। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত শহরের শহীদ...বিস্তারিত

সুরঞ্জিত নিজে তদন্ত করে দৃষ্টান্ত স্থাপন করেছেন: রফিকুল

সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেন গুপ্ত নিজের দুর্নীতি তদন্তে নিজেই কমিটি করে একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া। বিস্তারিত

বিএম ডাবলু জীপে কোটি টাকার জাল ট্রেজারী চালান

কম্পিউটারে কম্পোজ শুল্ক বিভাগের বিল অব এন্ট্রি, সোনালী ব্যাংকের সিল স্বাক্ষর করা এক কোট ৩৭ লাখ ১৫ হাজার ৪৭৩ টাকার  শুল্ক পরিশোধের ট্রেজারী চালান আটক করা হয়েছে।বিস্তারিত

মানুষের মুখে হাসি ফোটাতেই দেশে ফিরে এসেছিলাম: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের মানুষের জন্যই আমি দেশে ফিরে এসেছিলাম। দেশের মানুষের মুখে হাসি ফোটানোর জন্যই আমি কাজ করে যেতে চাই। শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন...বিস্তারিত

আত্মসমর্পণ করে জামিন নিলেন ডেসটিনির এমডি রফিকুল

নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন নিয়েছেন বৈশাখী মিডিয়া লিমিটেড ও ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমীনসহ তিনজন। জয়েন্ট স্টক কোম্পানিতে ‘মিথ্যা তথ্য’ দেওয়ার মামলায় গ্রেপ্তারি...বিস্তারিত

নেতাদের ছাড়াতে জেলা জজ আদালতে যাচ্ছে বিএনপি: মওদুদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, আদালতে সুবিচার না পেয়ে তারা হরতালের মতো কর্মসূচি দিতে বাধ্য হয়েছেন।
বৃহস্পতিবার বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে বিএনপির স্থায়ী...বিস্তারিত

হরতাল-নৈরাজ্যে নেতাদের মুক্তি মিলবে না: হানিফ

বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের হরতাল ব্যর্থ হয়েছে দাবি করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম বলেছেন, হরতালের নামে জ্বালাও-পোড়াও নৈরাজ্য করে বিএনপি নেতারা মুক্ত হতে পারবেন না।...বিস্তারিত

পুলিশ পাহারায় হলেও আইনজীবীদের হাজিরের নির্দেশ

পুলিশ প্রহরা দিয়ে হলেও আসামিপক্ষের আইনজীবীদের আদালতে উপস্থিত করার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। বৃহস্পতিবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে দুই সদস্যের ট্রাইব্যুনাল এ নির্দেশ...বিস্তারিত

হবিগঞ্জে ট্রাক ও পিকআপ সংঘর্ষে নিহত ৩

হবিগঞ্জে ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে অন্তত তিন জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো চার জন। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।...বিস্তারিত

বিএনপির সংসদ সদস্যরা নয়াপল্টনে

বিগত সময়ের হরতালে বিএনপির সংসদ সদস্যরা সংসদ এলাকায় বিক্ষোভ সমাবেশ করলেও বৃহস্পতিবারের হরতালে তারা দলের কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থান নিয়েছেন। বিরোধী দলের চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক রিয়েল-টাইম নিউজ ডটকমকে...বিস্তারিত

শার্শা ছাত্রলীগের নতুন সম্পাদক আকুল

যশোরের শার্শা উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন নিয়ে গণমাধ্যমে প্রতিবেদনের পর শ্রমিক ইউনিয়নের নেতা ইকবাল হোসেন রাসেলকে নবগঠিত শার্শা ছাত্রলীগের কমিটির সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। বিস্তারিত

বরিশালে মিছিলে লাঠিপেটায় আহত ৫, আটক ৪

বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের ডাকা হরতাল বরিশালে শান্তিপূর্ণ পরিবেশে পালিত হচ্ছে। বৃহস্পতিবার ভোরে নগরীর লঞ্চঘাট এলাকা থেকে হরতালের সমর্থনে মিছিল বের করে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। এ...বিস্তারিত

সরকার গণতান্ত্রিক নামধারী বাকশাল: নজরুল

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সরকারের উদ্দেশ্যে বলেছেন, একদিন আপনারাও বিরোধী দলে আসবেন। তখন এসব নির্যাতনের ফল আপনাদের ভোগ করতে হবে। আপনাদের পরিণতি এর চেয়ে আরো...বিস্তারিত

ফোন: +৮৮০-২-৮৩১২৮৫৭, ফ্যাক্স: +৮৮০-২-৮৩১১৫৮৬, নিউজ রুম মোবাইল: ০১৬৭৪৭৫৭৮০২; ই-মেইল: news.rtnn@gmail.com, info@real-timenews.com
নির্বাহী সম্পাদক: রাশিদুল ইসলাম