Real-time News Network

৩০ সেপ্টেম্বর জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও করবে বাসদ-সিবিপি

Sat 22 Sep 2012 12:47 AM BdST

rtnnঢাকা, ২০ সেপ্টেম্বর (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- বিদ্যুতের মূল্য না কমালে ৩০ সেপ্টেম্বর জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও করবে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) ও বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিবিপি)।

শুক্রবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে জ্বলানি তেল ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিদাবে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এ কর্মসূচি ঘোষণা করে তারা।

সমাবেশে বক্তারা বলেন, এ সরকার ক্ষমতায় আসার আগে বলেছিল সবকিছুর দাম কমিয়ে দিবে। কিন্তু ক্ষমতায় এসে তারা দফায় দফায় বিদ্যুতের দাম বাড়িয়ে জনগণের সাথে প্রতারণা করেছে। যদি সরকার তার সিদ্ধন্ত থেকে ফিরে না আসে তবে আন্দোলনের মাধ্য তা প্রতিহত করা হবে।

বক্তারা বলেন, এ সরকার ক্ষমতা আসার পর থেকে জনগণ দেখেছে ধ্বংসের রাজনীতি, হত্যা-খুন-আর অস্বাভাবিক মৃত্যু। প্রতিটি মানুষ নিরাপত্তহীনতা বোধ করছে। ঘুষ-দুর্নীতি, সন্ত্রাস-চাঁদাবাজি মহামারী আকার ধারণ করেছে।

দেশের অর্থনীতি ধ্বংসের মুখে উল্লেখ করে তারা বলেন, শেয়ারবাজার কেলেঙ্কারি,হলমার্ক কেলেঙ্কারি,পদ্মা সেতু দুর্নীতিসহ নানা দুর্নীতিতে দেশের অর্থনীতি বিপর্যস্থ, বিদেশে শ্রমবাজার ধ্বংসের পথে।

এদিকে বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে একই সময়ে বিক্ষোভ সমাবেশ করেছে গণসংহতি আন্দোলন ও ওয়ার্কার্স পার্টি।

রিয়েল টাইম নিউজ ডটকম/বিএইচ/এমএম_১৮৪৭ ঘ.

শেয়ার করুনঃ
পাঠকের মন্তব্য:
 
 
 
বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক:
কীবোর্ড Bijoy      UniJoy      Phonetic      English
নাম:

স্থান:

ই-মেইল:
মন্তব্য:
 

 

অন্যান্য সংবাদ (রাজনীতি)

ভাইয়ের লাশের পাশে অশ্রুসিক্ত বোন

ঢাকায় সাঈদ ইস্কান্দারের মরদেহ

বুদ্ধিজীবী সম্পর্কে আমার গবেষণা নেই: মিছবাহুর

রংপুরে জামায়াতের মিছিলে লাঠিচার্জ

খালেদ মোশাররফের দেয়া উপাধিতে আমি ‘বিচ্ছু জালাল’

তত্ত্বাবধায়ক বাতিলের রায় সবচেয়ে বিতর্কিত: রফিকুল

গোলাম আযমের বিরুদ্ধে মুনতাসির মামুনের জেরা শেষ

নির্দলীয় সরকারের অধীনেই নির্বাচন হবে: মায়া

বাংলাদেশে ইসলামী নেতৃত্বের ওপর নির্যাতনের ঘটনায় উদ্বেগ

খালেদা জিয়ার রাজবাড়ী জনসভা স্থগিত

সাঈদ ইস্কান্দারের মরদেহ আসছে বুধবার

‘সংসদ ভেঙে দিয়ে অন্তর্বর্তী সরকার গঠনের সুযোগ নেই’

আল-বদর হিসেবে কামারুজ্জামানের নাম শুনেছি, দেখিনি: সাক্ষী

সাকার সহায়তায় বাবাকে হত্যা করা হয়েছে: সাক্ষী

বিএনপিসহ ১৮ দলীয় জোটের সব কর্মসূচি স্থগিত

সাঈদীর পক্ষে ৬ষ্ঠ সাক্ষীর জবানবন্দি

হুমকি দিয়ে লাভ নেই, আ.লীগ হুমকিতে ভীত নয়: হানিফ

গোলাম আযমের বিরুদ্ধে পঞ্চম সাক্ষীর জেরা সম্পন্ন

অস্থিতিশীলতা এড়াতে তত্ত্বাবধায়কের বিকল্প নেই: ফারুক

‘বিশ্ব ব্যাংকের ফিরে আসা কূটনৈতিক সফলতা’