Real-time News Network

বিএনপি-জামায়াত দেশে কুচক্রী হিসেবে পরিচিত: স্বরাষ্ট্রমন্ত্রী

Fri 21 Sep 2012 7:55 PM BdST

rtnnঢাকা, ২১ সেপ্টেম্বর (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- বিএনপি-জামায়াত বর্তমানে জাতির কাছে কুচক্রী হিসেবে পরিচিত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহউদ্দীন খান আলমগীর।

শুক্রবার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টটিউটে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মহিউদ্দীন খান বলেন, ‘তারা আমাদের দেশের আলো হাওয়ায় বড় হয়ে এই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এই কুচক্রী মহলকে প্রতিহত করার পবিত্র দায়িত্ব আমাদের ওপর পড়েছে। সবাইকে একত্রিত হয়ে তাদের প্রতিহত করতে হবে।’

মহাজোট সরকারের বিভিন্ন উন্নয়ন চিত্র তুলে ধরে তিনি বলেন, বিগত জোট সরকারের আমলে খালেদা জিয়া জাতির ওপর অত্যাচার নির্যাতন ছাড়া আর কিছু এই জাতিকে উপহার দিতে পারেনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এই সরকারের সময় আমরা যখন যুদ্ধাপরাধী ও বঙ্গবন্ধুর খুনিদের বিচার করছি তখন তারা বাধা দিয়েছে। এখন তারা আমাদের উন্নয়ন কাজেও বাধা সৃষ্টি করছে।’

এই গোষ্ঠীর দেশে থাকার কোন অধিকার নেই মন্তব্য করে তিনি বলেন, সামরিক শক্তির ঘাড়ে চড়ে বিএনপি অতীতে ক্ষমতায় এসেছিল। বর্তমানে তারা অবৈধভাবে ক্ষমতায় আসার ষড়যন্ত্র করছে।

সংগঠনের আহ্বায়ক ফাতেমা জামান সাথীর সভাপতিত্বে অনুষ্ঠানে ওয়ার্ল্ড ইউনিভার্সিটির ভিসি আব্দুল মান্নান চৌধুরী, আবাহনী লিমিটেডের চেয়ারম্যান শেখ জাহাঙ্গীর আলম, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ বক্তব্য রাখেন।

রিয়েল-টাইম নিউজ ডটকম/আরকে/এসআই_ ১৩৫৩ ঘ.

শেয়ার করুনঃ
পাঠকের মন্তব্য:
 
 
 
বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক:
কীবোর্ড Bijoy      UniJoy      Phonetic      English
নাম:

স্থান:

ই-মেইল:
মন্তব্য:
 

 

অন্যান্য সংবাদ (প্রতিদিন)

তথ্যমন্ত্রীর ছোট ভাইয়ের ইন্তেকাল

গোলাম মাওলা পাঁচ দিনের রিমাণ্ডে

ভোটার তালিকা হালনাগাদ সময় বাড়ছে না

মালয়েশিয়ায় কাজ পাবে বাংলাদেশি শ্রমিক

শাহজালালে আটকে আছেন ১২’শ হজযাত্রী

বিচারপতির বিরুদ্ধে অভিযোগ দুরভিসন্ধিমূলক

মাহফুজুর রহমানকে র‌্যাবের জিজ্ঞাসাবাদ

পদ্মা সেতুতে দুর্নীতি হয়নি বলেই বিশ্বব্যাংক ফিরেছে: প্রধানমন্ত্রী

‘১০ অক্টোবরের মধ্যে সাগর-রুনি খুনের রহস্য উদঘাটন’

বিচারপতি শামসুদ্দিনের বিরুদ্ধে মানি লন্ডারিংসহ ২৯ অভিযোগ

আইন মানতে শক্তিশালী দেশগুলোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

ফরায়েজী আন্দোলনের বীর দুদু মিয়াকে স্মরণ

‘খাইছি তোরে’ মার্কা ছবি বানানো যাবে না: তথ্যমন্ত্রী

মগবাজারে দুই বাসের চাপায় প্রাণ হারালেন মর্জিনা

রাষ্ট্রপতির সাথে সেনা ও বিমান বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

‘প্রার্থীদের নির্বাচনী ব্যয়ের সীমা বাড়ছে’

হিজবুত নেতা মাওলাকে গুমের অভিযোগ

বিশ্ব ব্যাংকের প্রত্যাবর্তনে এডিবি খুশি

ইলিয়াস আদৌ গুম হয়েছেন কিনা জানি না: স্বরাষ্ট্রমন্ত্রী

এমপিও না হলে অক্টোবর থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ