শাবি, ২০ সেপ্টেম্বর (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০১২-১৩ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষ প্রথম সেমিস্টরের ভর্তি পরীক্ষার আবেদন বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে শুরু হয়েছে।
প্রতিবারের মতো এবারো মুঠোফোনে টেলিটক সংযোগ থেকে খুদেবার্তার মাধ্যমে ভর্তি পরীক্ষার আবেদন করা যাবে বলে জানিয়েছেন ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক ড. নারায়ন সাহা।
আবেদন ফরম পূরণ চলবে আগামী ১৫ অক্টোবর পর্যন্ত। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৪ নভেম্বর শনিবার।
আবেদনের যোগ্যতা ও ফি
বিজ্ঞান শাখা থেকে পাসকৃত শিক্ষার্থীরা ‘এ’ ও ‘বি’ ইউনিটে এবং মানবিক ও ব্যবসায় শাখা থেকে পাসকৃত শিক্ষার্থীরা শুধু ‘এ’ ইউনিটে আবেদন করতে পারবে।
আবেদন করার জন্য একজন শিক্ষার্থীকে এইচএসসি/সমমান ও এসএসসি/সমমান উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.০ সহ মোট ৬.৫ থাকতে হবে।
জিসিই ‘ও’ লেভেলে কমপক্ষে তিনটি বিষয়ে ‘বি’ গ্রেডসহ পাঁচটি বিষয়ে পাস এবং জিসিই ‘এ’ লেভেলে কমপক্ষে দুটি বিষয়ে ‘বি’ গ্রেডসহ তিনটি বিষয়ে পাস থাকতে হবে। ২০০৯ সালের আগে এসএসসি বা ‘ও’ লেভেল বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবে না।
এ বছরে আন্তর্জাতিক গণিত, ইনফরমেটিক্স, পদার্থ বিজ্ঞানসহ স্বীকৃত অলিম্পিয়াডে স্বর্ণ, রৌপ্য অথবা ব্রোঞ্জ পদকপ্রাপ্ত ছাত্রছাত্রীদের ভর্তি পরীক্ষা ছাড়াই তাদের পছন্দমত বিভাগে ভতির্র সুযোগ দিয়েছে শাবি কর্তৃপক্ষ।
তাছাড়া ভর্তির অন্যান্য শর্তাবলিগুলো অপরিবর্তিত রয়েছে।
ভর্তি পরীক্ষার আবেদন করার জন্য টেলিটক মোবাইল অপারেটর থেকে SUST, বোর্ডের প্রথম তিন অক্ষর, এইসএসসি পরীক্ষার রোল নম্বর, এইসএসসি পাসের সন এবং ইউনিটের কী ওয়ার্ড লিখে এসএমএস করতে হবে ১৬২২২ নম্বরে। (উদাহরণ- SUST<>SYL<>১২৩৪৫৬<>২০১২<>A)।
শিক্ষা বোর্ড থেকে সংগৃহীত তথ্যের ভিত্তিতে ভর্তি পরীক্ষা দেওয়ার যোগ্য হলে তার মোবাইল ফোন থেকে নির্ধারিত ফি কেটে নিয়ে ফিরতি খুদেবার্তায় ভর্তি পরীক্ষার রোল নম্বর জানিয়ে দেওয়া হবে।
‘ও’ লেভেল এবং ‘এ’ লেভেল এ উত্তীর্ণ ছাত্রছাত্রীদেরকে প্রথমে www.sust.edu/admission ওয়েবসাইটে নিজের তথ্য জানিয়ে একটি কোড নম্বর সংগ্রহ করে প্রিপেইড টেলিটক মোবাইল থেকে SUST, GCE, কোড নম্বর, বছর এবং ইউনিটেক কী ওয়ার্ড লিখে ১৬২২২ নম্বরে এসএমএস করতে হবে। (উদাহরণ- SUST<> GCE<>১২৩৪৫৬<>২০১২<>A)।
এবারের ভর্তি পরিক্ষায় ‘এ’ ইউনিটভুক্ত সকল বিভাগে ৬০০ টাকা, আর্কিটেকচারসহ ‘বি’ ইউনিটভুক্ত সকল বিভাগে ৬৫০ টাকা এবং আর্কিটেকচার ব্যতিত ‘বি’ ইউনিটভুক্ত সকল বিভাগের জন্য ৬০০ টাকা ফিস নির্ধারণ করা হয়েছে।
ভর্তি সংক্রান্ত যে কোনো বিষয়ে জানতে চাইলে এছাড়া ভর্তি ও সিট সংক্রান্ত যাবতীয় তথ্য মোবাইল ফোন থেকে (উদাহরণ- SUST<>info লিখে ২৩২৩ নম্বরে এসএমএস করে অথবা ০১৫৫৫৫৫৫০০১-৫ হটলাইনে এবং admission@sust.edu)- তে যোগাযোগ করা যাবে এবং ফলাফল ও ভর্তি সংক্রান্ত অন্যান্য তথ্য বিশ্ববিদ্যালয়ের নোটিস বোর্ড এবং ওয়েবসাইটে admission@sust.edu প্রকাশ করা হবে।
রিয়েল-টাইম নিু্জ ডটকম/প্রতিবেদক/এমআই_ ১৭৩৩ ঘ.