দলীয় সরকারের অধীনে নির্বাচন চান এরশাদ
|
 |
 |
 |
|
Tue 18 Sep 2012 1:54 AM BdST
|
ঢাকা, ১৭ সেপ্টেম্বর (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নয়, দলীয় সরকারের অধীনে নির্বাচন চান মহাজোটের অন্যতম শরিক জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ।
তিনি বলেন, কোনো তত্ত্বাবধায়ক সরকারেই এরশাদ এবং তার দলের প্রতি সুবিচার করেননি। ক্ষমতায় গেলে প্রথম তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা শাহাবুদ্দিন আহমদকে বিচারের মুখোমুখি করা হবে।
সোমবার দুপুরে রাজধানীর গুলশানে ইমান্যুয়েল কনভেনশন সেন্টারে জাতীয় পার্টির তারকা প্রার্থীদের সাথে মতবিনিময় সভায় এরশাদ এসব কথা বলেন।
তিনি বলেন, ‘দেশের সংবিধানের চর্তুদশ সংশোধনী করা হয়েছে বেঈমান শাহাবুদ্দিনের জন্য। আমরা সুযোগ পেলে ওই সংশোধনী বাতিল করে তার বিচার করবো।’
এ সময় ত্রয়োদশ সংশোধনীর পূর্ণাঙ্গ রায় বাতিল হওয়াকে ভালো কাজ বলেও উল্লেখ করেন সাবেক এই স্বৈরশাসক।
তিনি বলেন, ‘অনেকে বলেন- জাতীয় পার্টির প্রার্থী সংকট রয়েছে। তাদের সে কথা মিথ্যা প্রমাণিত হয়েছে। কোনো আসনে দুই-তিন জন পর্যন্ত প্রার্থী রয়েছেন। আমরা এর আগে ১০৫টি আসনে প্রার্থী ডেকেছিলাম। আজকেও ১১০ জন উপস্থিত হয়েছেন।’
সভায় সরকারকে উদ্দেশ্য করে এরশাদ বলেন, দলীয় সরকারের অধীনে কিভাবে সুষ্ঠু নির্বাচন সম্ভব, সেই পন্থা বের করাই এখন বড় দায়িত্ব। যাতে নির্বাচন সবার কাছে গ্রহণযোগ্য হয় সে বিষয়টি বিবেচনায় রাখতে হবে। সুষ্ঠু নির্বাচন করতে পারলেই এই রায় (ত্রয়োদশ সংশোধনী) সফল হবে।
প্রসঙ্গত, ১৯৯০ সালের ৬ ডিসেম্বর অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে বিচারপতি শাহাবুদ্দিন দায়িত্ব নেয়ার পরপরই সাবেক রাষ্ট্রপতি এইচএম এরশাদকে গ্রেপ্তার করা হয়। এরশাদের মনোনয়নপত্রও বাতিল করে দেয় তার হাতে শপথ নেয়া অস্থায়ী সরকার।
রিয়েল-টাইম নিউজ ডটকম/একেএ/এসআই_ ১৯৫২ ঘ.
|
|
|
|
| পাঠকের মন্তব্য: |
| |
| |
| |
| বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক: |
| |
|
|
|