Real-time News Network

সিরিয়ায় বাইরের শক্তি ঢুকে পড়ছে: জাতিসংঘ

Tue 18 Sep 2012 12:20 AM BdST

rtnn বিশ্ব ডেস্ক, ১৭ সেপ্টেম্বর (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- সিরিয়া পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার কোনো লক্ষণ দেখা যাচ্ছেনা। জাতিসংঘের তদন্ত দল বলছে, সেখানে সরকার বিরোধী সশস্ত্র বাহিনীর সঙ্গে জিহাদি দলগুলোর মতো কিছু বাইরের শক্তিরও যোগ দেয়ার তথ্য পাওয়া গেছে।

এধরনের অভিযোগ বরাবরই করে আসছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ।

যুক্তরাষ্ট্র, বৃটেন ছাড়াও বেশ কয়েকটি আরব দেশ সিরিয়ার বর্তমান সরকারের পতনে বিদ্রোহীদের অস্ত্র ও অর্থ দিয়ে সাহায্য করার কথা স্বীকার করেছে।

এদিকে সিরিয়ায় জাতিসংঘের তদন্ত দলের প্রধান, ব্রাজিলের কূটনীতিক পাউলা সার্জিও পিনেইরো জেনেভায় আরো জানান, গত ১৮ মাসে সিরিয়ায় ২৩ হাজারের মতো প্রাণহানির ঘটনা ঘটেছে। সে দেশের সরকার গত বছরের মার্চ থেকে শুরু হওয়া বিদ্রোহের পেছনে উপসাগরীয় অঞ্চল এবং পশ্চিমা বিশ্বের কিছু দেশের ইন্ধন রয়েছে বলে আগে থেকেই দাবি করে আসছে।

এদিকে সিরিয়ায় শান্তি ফিরিয়ে আনার লক্ষ্যে কাজ করার জন্য গড়া আন্তর্জাতিক দলের প্রধান লাখদার ব্রাহিমির সোমবার কায়রোতে আরব লিগ প্রধান নাবিল-আল আরাবির সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছেন।

আরব লিগের এক কর্মকর্তা জানান, এ সময় ব্রাহিমি সিরিয়া সফর এবং প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গে আলোচনার বিষয়টিই মূলত তুলে ধরবেন।

তবে শান্তি প্রক্রিয়ার পাশাপাশি সিরিয়ায় তুমুল যুদ্ধও চলছে৷ বাশার আল আসাদের অনুগত বাহিনী আলেপ্পো থেকে বিদ্রোহীদের হঠিয়ে দিয়েছে বলে দাবি করছে।

সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সিরিয়াগামী সন্ত্রাসীদের জন্য তুরস্ক নিজের সীমান্ত ও বিমান বন্দর খুলে দিয়েছে। তুরস্কের এ ন্যক্কারজনক পদক্ষেপকে আন্তর্জাতিক আইনের মারাত্মক লঙ্ঘন বলেও মন্তব্য করেছে দামেস্ক।

সিরিয়ার সরকারি সংবাদ সংস্থা সানা জানিয়েছে, জাতিসংঘ মহাসচিব বান কি মুন ও নিরাপত্তা পরিষদের কাছে লেখা দু’টি চিঠিতে এসব কথা  উল্লেখ করা হয়েছে।

সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, দেশটির উত্তরাঞ্চলীয় প্রতিবেশী তুরস্ক হাজার হাজার আল-কায়েদা ও তাকফিরি সন্ত্রাসীদের সীমান্ত অতিক্রম করে সিরিয়ার ঢোকার অনুমতি দিয়েছে।

সিরিয়ার জনগণকে হত্যা, তাদের সম্পত্তি ধ্বংস এবং দেশটিতে গোলযোগ ও ধ্বংসলীলা চালানোর জন্য এসব সন্ত্রাসীকে ঢুকতে দেয়া হয়েছে বলে উল্লেখ করেছে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।

তুরস্কে সিরিয়া বিরোধী সন্ত্রাসী বা কথিত ‘ফ্রি সিরিয়ান আর্মির’ সদর দফতর অবস্থিত। অভিযোগ উঠেছে, দামেস্কের বিরুদ্ধে লড়াইরত বিদেশি মদদপুষ্ট গোষ্ঠীগুলোর অনেক বৈঠকেরও সুযোগ করে দিয়েছে তুরস্ক।

সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বিভিন্ন আরব দেশসহ অন্যান্য দেশ থেকে আগত সিরিয়া বিরোধী দুর্বৃত্তদের জন্য প্রশিক্ষণ শিবির খুলেছে তুরস্ক। একটি দেশের স্বীকৃত সেনাবাহিনীর বিরুদ্ধে এ ধরনের তৎপরতা রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের শামিল।

এ ছাড়া, তুর্কি সরকার সিরিয়ায় শত শত টন অস্ত্র পাঠাচ্ছে বলেও অভিযোগ করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

প্রায় দেড় বছর ধরে বিদেশি মদদপুষ্ট সশস্ত্র গোষ্ঠীগুলো সিরিয়ার সরকার-বিরোধী তৎপরতায় লিপ্ত রয়েছে।

এ সময়ে বিদ্রোহীদের চোরাগোপ্তা ও আত্মঘাতী বোমা হামলায় প্রাণ হারিয়েছেন দেশটির কয়েকজন গুরুত্বপূর্ণ মন্ত্রী।

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বহুবার বলেছেন, ইসরাইল, সৌদি আরব, কাতার, তুরস্ক এবং আমেরিকা এসব সন্ত্রাসী গোষ্ঠীকে মদদ দিচ্ছে।

রিয়েল-টাইম নিউজ ডটকম/ওয়েবসাইট/আরআই_ ১৮১৯ ঘ.

শেয়ার করুনঃ
পাঠকের মন্তব্য:
 
 
 
বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক:
কীবোর্ড Bijoy      UniJoy      Phonetic      English
নাম:

স্থান:

ই-মেইল:
মন্তব্য:
 

 

অন্যান্য সংবাদ (মধ্যপ্রাচ্য)

বান কি মুনের কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু

রাফসানজানির পুত্র কন্যা গ্রেপ্তার

ইসরাইলের সাথে টানাপড়েনে পাল্টে যাচ্ছে মধ্যপ্রাচ্য কূটনীতি

‘ইসরাইল ধ্বংসের সুযোগ খুঁজছে ইরান’

বাহরাইনে ২৯ বিক্ষোভকারী গ্রেপ্তার

আরব বসন্ত বিশৃঙ্খলা ছাড়া কিছুই দেয়নি: আসাদ

সিরিয়ায় বিমান হামলায় হত ৩০

রাসায়নিক অস্ত্র ব্যবহার করবে সিরিয়া

গোলান মালভূমিতে ইসরাইলের সামরিক মহড়া

উত্তরাধিকার সংকটে সৌদি বাদশাহী

সিরিয়ায় সেনা ও বিদ্রোহীদের মধ্যে তুমুল লড়াই

সিরিয়ার নাগরিকরা হজ করতে পারবেন না

‘সিংহের লেজ নিয়ে খেলতে নেই’

সাবমেরিন ও ডেস্ট্রয়ার চালু করল ইরান

ইয়েমেনে ৫০ মার্কিন সেনা মোতায়েন

সিরিয়ায় বাইরের শক্তি ঢুকে পড়ছে: জাতিসংঘ

তুরস্কের সাথে সম্পর্ক ফিরে পেতে চায় ইসরাইল

ইয়েমেনের মন্ত্রী ও প্রশাসনে রদবদল

ইরানে হামলা করবেনই নেতানিয়াহু

‘নির্মম’ এ হামলা অগ্রহণযোগ্য: নিন্দা ওবামার