Real-time News Network

খুলনায় রোববার থেকে বাংলাদেশ-ও.ইন্ডিজের চারদিনের ম্যাচ

Sat 15 Sep 2012 2:30 AM BdST

rtnn খুলনা, ১৪ সেপ্টেম্বর (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- আগামী রোববার থেকে বাংলাদেশ ক্রিকেট একাডেমি একাদশ ও ওয়েস্ট ইন্ডিজ হাই পারফরমেন্স ক্রিকেট দলের মধ্যে একটি চারদিনের ম্যাচ শুরু হচ্ছে।

খুলনায় শেখ আবু নাসের স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হবে। ম্যাচটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

শুক্রবার সকালে শেখ আবু নাসের স্টেডিয়ামের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ ম্যাচের প্রস্তুতি সম্পর্কে অবহিত করা হয়।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক সৈয়দ জাহিদ হোসেন জানান, ১৬ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টায় চারদিন ক্রিকেটম্যাচটি শেখ আবু নাসের স্টেডিয়ামে শুরু হবে। এর আগে ম্যাচটির উদ্বোধন করবেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক।

তিনি আরও জানান এই ম্যাচটি সফলভাবে সম্পন্ন করতে পারলে আগামী নভেম্বর মাসে ওয়েস্ট ইন্ডিজ আন্তর্জাতিক দল একটি টেস্টম্যাচ এবং একদিনের ম্যাচ এই স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে খেলতে আসবে।

২০১৪ সালের টি-টুয়েন্টি বিশ্বকাপের ম্যাচও এখানে অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন জাহিদ হোসেন।

বিসিবি পরিচালক জানান, ২০০৬ সালের ১৯ মার্চ কেনিয়া-বাংলাদেশের মধ্যকার একদিনের আন্তর্জাতিক ম্যাচ দিয়ে শেখ আবু নাসের স্টেডিয়াম আন্তর্জাতিক ক্রিকেট ভ্যেনু হিসেবে যাত্রা শুরু করলেও এখনো আন্তর্জাতিক টেস্ট ভ্যেনু হিসেবে প্রতিষ্ঠিত হতে পারেনি।

এদিকে ওয়েষ্ট ইন্ডিজ ক্রিকেট দল বৃহস্পতিবার খুলনায় এসে পৌঁছেছে। বাংলাদেশ দল শুক্রবার পৌঁছাবে।

খুলনা ভেন্যু ম্যানেজার কাজী আবদুস সাত্তার কচি জানান, চারদিনের এই ম্যাচ উপলক্ষে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। স্টেডিয়ামকে সাজানো হয়েছে নতুন করে। গ্যালারি, রেলিংসহ আশেপাশে বিভিন্ন স্থানে সবুজ রং করা হয়েছে। সান প্রোটেক্টর পেপার লাগানো হয়েছে। খেলোয়াড়দের জন্য উন্নতমানের সোফা ও লকার স্থাপন করা হয়েছে।  বৃষ্টির পানি থেকে পিচ ও প্রাকটিস উইকেট বাঁচাতে উন্নতমানের কভারের ব্যবস্থা রাখা হয়েছে।

তিনি বলেন, মাঠ এবং পিচ অনেক উঁচু। এ কারণে বর্ষণ হলেও মাঠে পানি দাঁড়াবে না।  তারপরও পানি দ্রুত নিষ্কাশনের সকল ব্যবস্থা রাখা হয়েছে।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এসএম মোর্তুজা রশিদ দারা এবং বিসিবির কাউন্সিলর ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কাজী শামীম আহসান।

রিয়েল-টাইম নিউজ ডটকম/প্রতিনিধি/কিউআই/এমএম_২০৩০ ঘ.

শেয়ার করুনঃ
পাঠকের মন্তব্য:
 
 
 
বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক:
কীবোর্ড Bijoy      UniJoy      Phonetic      English
নাম:

স্থান:

ই-মেইল:
মন্তব্য:
 

 

অন্যান্য সংবাদ (ক্রীড়া)

ব্যর্থ সাকিব ঝড়, বিদায় বাংলাদেশ

জিততে পাকিস্তানের প্রয়োজন ১৭৬ রান

শেষ আটের জন্য শর্তের জয় প্রয়োজন টাইগারদের

বৃষ্টির আশির্বাদে সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজ

ম্যান ইউ পার পার্সিতে, ম্যান সিটিকে রুখে দিলো আর্সেনাল

লাল-সাদা জার্সিকে টেরির বিদায়

হরভাজনে ইংলিশ বধ

পাকিস্তানের জয়ে টাইগার শিবিরে উৎকণ্ঠা

জিততে কিউদের প্রয়োজন ১৭৮ রান

অ্যাসলির গোলে প্রিমিয়ার লিগের শীর্ষে চেলসি

শেষ মুহূর্তে জাভির গোলে বার্সা উদ্ধার

হার দিয়ে শুরু ও. ইন্ডিজের

হেরেও শেষ আটে প্রোটিয়াসের সঙ্গী শ্রীলঙ্কা

টি-২০ বিশ্বকাপ: শুরুতেই ধাক্কা খেলো বাংলাদেশ

বাংলাদেশের লক্ষ্য ১৯২

টস জিতে ফিল্ডিং করছে বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের মুখোমুখী হচ্ছে টাইগাররা

জয়ের লক্ষ্যেই মাঠে নামবে বাংলাদেশ: মুশফিকুর

স্পার্তাক মস্কো শক্ত প্রতিপক্ষ: মেসি

আফগানিস্তানের উজ্জীবিত পরাজয়