Real-time News Network

অর্থমন্ত্রীর পালানোর সুযোগ নেই: ফখরুল

Mon 10 Sep 2012 8:08 PM BdST

rtnn

ঢাকা, ১০ সেপ্টেম্বর (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- বিভিন্ন গণমাধ্যমে বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হত্যা প্রচেষ্টার যে খবর বের হয়েছে, তা অমূলক নয় বলে দাবি করেছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

অর্থমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, ‘পুঁজিবাজার, ডেসটিনি, হলমার্কের নাম করে জনগণের পকেট থেকে যে টাকা লুট হয়েছে, তা জবাব না দিয়ে অর্থমন্ত্রীর পালানোর কোনো পথ নেই।’

মির্জা ফখরুল সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বিএনপির জ্যেষ্ঠ ভাইস-চেয়ারম্যান তারেক রহমানের চতুর্থ কারামুক্তি দিবস উপলক্ষে ’৯০-র ছাত্র নেতাদের এক আলোচনা সভায় এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘একটি অনলাইন পত্রিকায় খালেদা জিয়াকে হত্যার ষড়যন্ত্র চলছে উল্লেখ করে গতকাল রোববার খবর বের হয়েছে। আমরা এটাকে মোটেও হালকাভাবে নিচ্ছি না। জিয়া পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র অনেক আগ থেকে চলছে। সুতরাং এই খবর অমূলক নয়।’

তিনি আরো বলেন, ‘বুয়েট নিয়ে প্রধানমন্ত্রীর কণ্ঠে তার পিতার আওয়াজ শুনতে পেয়েছি। শাসক দলের কর্তাব্যক্তিরা তখনই এই ধরনের বক্তব্য দেয়, যখন তারা দেখে তাদের পতন অনিবার্য।’

মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ সরকার সুপরিকল্পিতভাবে দেশে আবারো সন্ত্রাসের রাজত্ব কায়েম করছে। নির্বাচনকে সামনে রেখে তারা দেশকে অস্থিতিশীল অবস্থার দিকে ধাবিত করছে।’

বিএনপির এই ভারপ্রাপ্ত মহাসচিব অভিযোগ করে বলেন, ‘১/১১ সরকার তারেক রহমানের বিরুদ্ধে হাজার চেষ্টা করেও ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার চার্জশিটে তার নাম সংযুক্ত করতে পারেনি। কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় এসেই দলীয় আদর্শপুষ্ট একজন সাবেক পুলিশ কর্মকর্তাকে দিয়ে চার্জশিটে তারেক রহমানের নাম সংযুক্ত করেছে।’

তারেক রহমানকে যাতে রাজনীতি ফিরে আসতে না পারে, সেজন্য গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে ২১ আগষ্ট গ্রেনেড হামলা মামলার চার্জশিটে তার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

বিএনপির যুগ্ন মহাসচিব আমানউল্লাহ আমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, সহ-তথ্যবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, ছাত্রনেতা কামরুজ্জামান রতন প্রমুখ।

রিয়েল-টাইম নিউজ ডটকম/এএস/এমআই_ ১৪০৮ ঘ.


শেয়ার করুনঃ
পাঠকের মন্তব্য:
 
 
 
বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক:
কীবোর্ড Bijoy      UniJoy      Phonetic      English
নাম:

স্থান:

ই-মেইল:
মন্তব্য:
 

 

অন্যান্য সংবাদ (রাজনীতি)

ভাইয়ের লাশের পাশে অশ্রুসিক্ত বোন

ঢাকায় সাঈদ ইস্কান্দারের মরদেহ

বুদ্ধিজীবী সম্পর্কে আমার গবেষণা নেই: মিছবাহুর

রংপুরে জামায়াতের মিছিলে লাঠিচার্জ

খালেদ মোশাররফের দেয়া উপাধিতে আমি ‘বিচ্ছু জালাল’

তত্ত্বাবধায়ক বাতিলের রায় সবচেয়ে বিতর্কিত: রফিকুল

গোলাম আযমের বিরুদ্ধে মুনতাসির মামুনের জেরা শেষ

নির্দলীয় সরকারের অধীনেই নির্বাচন হবে: মায়া

বাংলাদেশে ইসলামী নেতৃত্বের ওপর নির্যাতনের ঘটনায় উদ্বেগ

খালেদা জিয়ার রাজবাড়ী জনসভা স্থগিত

সাঈদ ইস্কান্দারের মরদেহ আসছে বুধবার

‘সংসদ ভেঙে দিয়ে অন্তর্বর্তী সরকার গঠনের সুযোগ নেই’

আল-বদর হিসেবে কামারুজ্জামানের নাম শুনেছি, দেখিনি: সাক্ষী

সাকার সহায়তায় বাবাকে হত্যা করা হয়েছে: সাক্ষী

বিএনপিসহ ১৮ দলীয় জোটের সব কর্মসূচি স্থগিত

সাঈদীর পক্ষে ৬ষ্ঠ সাক্ষীর জবানবন্দি

হুমকি দিয়ে লাভ নেই, আ.লীগ হুমকিতে ভীত নয়: হানিফ

গোলাম আযমের বিরুদ্ধে পঞ্চম সাক্ষীর জেরা সম্পন্ন

অস্থিতিশীলতা এড়াতে তত্ত্বাবধায়কের বিকল্প নেই: ফারুক

‘বিশ্ব ব্যাংকের ফিরে আসা কূটনৈতিক সফলতা’