ফিলিপাইনে বিমান দুর্ঘটনায় দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী নিখোঁজ
|
 |
 |
 |
|
Sun 19 Aug 2012 3:31 AM BdST
|
বিশ্ব ডেস্ক, ১৮ আগস্ট (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- ফিলিপাইনে বিমান বিধ্বস্ত হয়ে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীসহ তিন জন নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় আহত একজনকে উদ্ধার করা হয়েছে। খবর: আল-জাজিরা অনলাইন।
শনিবার স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টার দিকে এ বিমান দুর্ঘটনাটি ঘটে।
সেনাবাহিনীর আঞ্চলিক মুখপাত্র কর্নেল জেনারোসো বলিনার বরাত দিয়ে আল-জাজিরা জানায়, শনিবার স্বরাষ্ট্রমন্ত্রী রবার্ডো সেসনা নামের ছোট্ট একটি বিমানে করে জরুরি কাজে সেবু শহর থেকে নাগা শহর যাচ্ছিলেন। সাথে ছিলেন তার একজন সহকারী ও দুই পাইলট।
তিনি বলেন, বিমানটি মাসবেট দ্বীপের প্রায় কিলোমিটার দূরবর্তী একটি জায়গায় যাওয়ার পর হঠাৎ যান্ত্রিক ত্রুটি দেখা যায়। এমতাবস্থায় পাইলট চিৎকার করে জরুরি অবতরণের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অনুমতি চান। এর কিছুক্ষণ পরই বিমানটি বিধ্বস্ত হয়।
এ ঘটনায় দুই পাইলট ও স্বরাষ্ট্রমন্ত্রী রবার্ডো এখনো নিখোঁজ রয়েছেন বলে জানান সেনাবাহিনী মুখপাত্র বলিনা।
এদিকে, দেশটির পরিবহনমন্ত্রী ম্যানুয়েল রক্সাস ম্যানিলা রেডিওতে জরুরি এক বার্তায় জানান, দুর্ঘটনার সংবাদ প্রেসিডেন্ট বেনিগনো অ্যাকুইনো জানানো হয়েছে। নিখোঁজদের উদ্ধারে তৎপরতা চলছে।
স্বরাষ্ট্রমন্ত্রী রবার্ডোসহ দুই পাইলটকে যাতে অক্ষত ও সুস্থ অবস্থায় খোঁজে পাওয়া যায় সেজন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন পরিবহনমন্ত্রী।
রিয়েল-টাইম নিউজ ডটকম/ওয়েবসাইট/একেএ/মাম_২১৩০ ঘ.
|
|
|
|
| পাঠকের মন্তব্য: |
| |
| |
| |
| বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক: |
| |
|
|
|