Real-time News Network

সন্ধ্যায় বৈঠকে বসছে চাঁদ দেখা কমিটি

Sat 18 Aug 2012 10:44 PM BdST

rtnn ঢাকা, ১৮ আগস্ট (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- পবিত্র ঈদ উল ফিতরের তারিখ নির্ধারণে সন্ধ্যায় বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি।

শনিবার সন্ধ্যা ৭টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে কমিটির এই সভা হবে।

মাগরিবের আযানের পর থেকে এশার নামাজ পর্যন্ত বাংলাদেশের যেকোন প্রান্তে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায় কিনা তা নিশ্চিত করতেই বৈঠকে বসছেন ইসলামিক ফউন্ডেশনের ৫ সদস্যের এ কমিটি।

দেশের সাত বিভাগ এবং ৬৪টি জেলা শহর থেকে শাওয়াল মাসের চাঁদ দেখা সংক্রান্ত তথ্য পর্যালোচনা করে কমিটি ঈদের তারিখ নির্ধারণ করবে বলে কর্মকর্তারা জানান।

বাংলাদেশের আকাশে কোথাও শাওয়ালের চাঁদ দেখা গেলে তা টেলিফোনে বা ফ্যাক্স করে অথবা অন্য যে কোনো উপায়ে ইসলামিক ফাউন্ডেশনকে জানানোর আহ্বান জানানো হয়েছে।

ইসলামিক ফাউন্ডেশনের ফোন নম্বরগুলো হলো- ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭। আর ফ্যাক্স- ৯৫৬৩৩৯৭।

বাংলাদেশে গত ২১ জুলাই রমজান মাস শুরু হওয়ায় শনিবার এই হিজরি মাসের ২৯তম দিন। শনিবার সন্ধ্যায় দেশের কোথাও শাওয়ালের চাঁদ দেখা গেলে রোববার ঈদ উল ফিতর উদযাপিত হবে। আর তা না হলে বাংলাদেশের মুসলমানরা ঈদ উদযাপন করবেন সোমবার।

এদিকে, শুক্রবার চাঁদ দেখা না যাওয়ায় সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, জর্ডান, মিশর, ইয়েমেন ও লিবিয়াসহ আরব দেশগুলো ইতিমধ্যে রোববার ঈদ উল ফিতর উদযাপনের ঘোষণা দিয়েছে। এসব দেশে রোজা শুরু হয়েছিল বাংলাদেশের এক দিন আগে।

রিয়েল-টাইম নিউজ ডটকম/একেএ/মাম_১৬৪৩ ঘ.

শেয়ার করুনঃ
পাঠকের মন্তব্য:
 
 
 
বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক:
কীবোর্ড Bijoy      UniJoy      Phonetic      English
নাম:

স্থান:

ই-মেইল:
মন্তব্য:
 

 

অন্যান্য সংবাদ (প্রতিদিন)

তথ্যমন্ত্রীর ছোট ভাইয়ের ইন্তেকাল

গোলাম মাওলা পাঁচ দিনের রিমাণ্ডে

ভোটার তালিকা হালনাগাদ সময় বাড়ছে না

মালয়েশিয়ায় কাজ পাবে বাংলাদেশি শ্রমিক

শাহজালালে আটকে আছেন ১২’শ হজযাত্রী

বিচারপতির বিরুদ্ধে অভিযোগ দুরভিসন্ধিমূলক

মাহফুজুর রহমানকে র‌্যাবের জিজ্ঞাসাবাদ

পদ্মা সেতুতে দুর্নীতি হয়নি বলেই বিশ্বব্যাংক ফিরেছে: প্রধানমন্ত্রী

‘১০ অক্টোবরের মধ্যে সাগর-রুনি খুনের রহস্য উদঘাটন’

বিচারপতি শামসুদ্দিনের বিরুদ্ধে মানি লন্ডারিংসহ ২৯ অভিযোগ

আইন মানতে শক্তিশালী দেশগুলোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

ফরায়েজী আন্দোলনের বীর দুদু মিয়াকে স্মরণ

‘খাইছি তোরে’ মার্কা ছবি বানানো যাবে না: তথ্যমন্ত্রী

মগবাজারে দুই বাসের চাপায় প্রাণ হারালেন মর্জিনা

রাষ্ট্রপতির সাথে সেনা ও বিমান বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

‘প্রার্থীদের নির্বাচনী ব্যয়ের সীমা বাড়ছে’

হিজবুত নেতা মাওলাকে গুমের অভিযোগ

বিশ্ব ব্যাংকের প্রত্যাবর্তনে এডিবি খুশি

ইলিয়াস আদৌ গুম হয়েছেন কিনা জানি না: স্বরাষ্ট্রমন্ত্রী

এমপিও না হলে অক্টোবর থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ