Real-time News Network

চাঁদপুরের ৩০ গ্রামে ঈদ রোববার

Sat 18 Aug 2012 10:41 PM BdST

rtnn চাঁদপুর, ১৮ আগস্ট (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- প্রতিবছরের মতো এবারো সৌদি আরবের সাথে মিলিয়ে আগামীকাল রোববার ঈদ উদযাপন করবে চাঁদপুরের ৩০ গ্রামের বাসিন্দারা।

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সাদ্রা গ্রামের মরহুম পীর মাওলানা ইসহাকের বড় ছেলে ও সাদ্রা দরবার শরীফের বর্তমান পীর মাওলানা আবু জোফার মো. আবদুল হাই এসব তথ্য জানান।

তিনি বলেন, আজ শনিবার আমাদের ৩০ রোজা পূর্ণ হচ্ছে। শুক্রবার আরব বিশ্বে চাঁদ দেখা না যাওয়ায় রোববার আমাদের এখানে ঈদুল ফিতর উদযাপিত হবে।


মাওলানা আবু জোফার বলেন, ঈদের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সাদ্রা হামিদিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসা প্রাঙ্গণে সকাল সাড়ে ৯টায় ঈদের জামাত হবে। এলাকায় মাইকিং করে নামাজের সময়সূচি জানিয়ে দেওয়া হয়েছে।

যেসব গ্রামে রোববার ঈদ উদযাপন করা হবে সেগুলো হচ্ছে- জেলার হাজীগঞ্জ উপজেলার সাদ্রা, সমেশপুর, অলীপুর, বলাখাল, মনিহার, ভোলাচোঁ, জাক্নি, সোনাচোঁ, প্রতাপপুর, বাসারা, ফরিদগঞ্জ উপজেলার উভারামপুর, উটতলী, মুন্সিরহাট, মূলপাড়া, বদরপর, আইটপাড়া, সুরঙ্গচর, বালুথুবা, কাইতাপাড়া, নূরপুর, সাচনমেঘ, ষোলা, হাঁসা, গোবিন্দপুর, মতলবের দশানী, মোহনপুর, পাঁচানী এবং শাহরাস্তি।

এছাড়াও কচুয়া উপজেলার কয়েকটি গ্রামে রোববার ঈদ উদযাপন করা হবে।

জেলার ৫ উপজেলার প্রায় ৩০টি গ্রামের মানুষ বহু বছর ধরে আরবের সাথে মিল রেখে ঈদসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পালন করে আসছে। তারা রোজাও শুরু করেছেন একদিন আগে।

রিয়েল-টাইম নিউজ ডটকম/প্রতিনিধি/একেএ/মাম_১৬৪০ ঘ.

শেয়ার করুনঃ
পাঠকের মন্তব্য:
 
 
 
বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক:
কীবোর্ড Bijoy      UniJoy      Phonetic      English
নাম:

স্থান:

ই-মেইল:
মন্তব্য:
 

 

অন্যান্য সংবাদ (জনপদ)

মেহেরপুরে বাস ধর্মঘটের সাথে ১৪৪ ধারাও বলবৎ

গুলিবিদ্ধ হয়ে আ. লীগের সাবেক সাংসদের মৃত্যু

সম্প্রীতির টানে শান্তি মিছিলে পাহাড়ি বাঙ্গালি

মায়ের নামে সম্পত্তি লিখে দেয়ায় বাবাকে খুন করলো ছেলে

মেহেরপুরে অনির্দিষ্টকালের বাস ধর্মঘটে জনদুর্ভোগ

সহিংসতা এড়াতে রাঙামাটিতে শান্তি শোভাযাত্রা

পাবনা জেলা বিএনপির সভাপতি-সম্পাদক গ্রেপ্তার

অজ্ঞাত তরুণীকে ধর্ষণ শেষে হত্যা

মাওলানা আহমদুল্লাহ সহ গ্রেপ্তারকৃতদের মুক্তি দাবি

রাঙামাটিতে ১৪৪ ধারা প্রত্যাহার, মঙ্গলবার শান্তি মিছিল

হাসিনা ক্ষমতায় থাকলে আ.লীগ দেশের মানচিত্র খাবে: তরিকুল

সুনামগঞ্জে ৩ জনের লাশ উদ্ধার

দিনাজপুর সীমান্তে বাংলাদেশিকে গুলি করে খুন

তিন পার্বত্য জেলা পরিবহন ধর্মঘটে বিচ্ছিন্ন

পাবনায় বিএনপির সংঘর্ষে যুবক নিহত

ঝিনাইদহে আগ্নেয়াস্ত্র-গুলিসহ ঘেনা মোল্লা গ্রেপ্তার

নওগাঁয় বাস খাদে, শিক্ষকসহ আহত ৪

রাঙামাটিতে ১৪৪ ধারা অব্যাহত

পাবনায় অপঘাতে ২ জনের মৃত্যু

ছাগল চুরির দায়ে গাছে বেধে মহিলাকে নির্যাতন