Real-time News Network

রাজশাহীতে ঈদের প্রধান জামাত শাহ্ মখদুম (রহ.) ঈদগাহ ময়দানে

Sat 18 Aug 2012 6:20 PM BdST

rtnnরাজশাহী, ১৮ আগস্ট (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে রাজশাহীর ঈদগাহগুলোর প্রস্তুতি প্রায় শেষ। নামাজের প্রস্তুতির জন্য শেষ মুহূর্তে চলছে ধোয়া মোছা ও সাজসজ্জার কাজ। এবার রাজশাহীর ৬০টি ঈদগাহে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে।

রাজশাহী নগরীতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে হযরত শাহ্ মখদুম (রহ.) কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮ টায়। এতে ইমামতি করবেন জামেয়া ইসলামিয়া শাহ মখদুম মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ মুফতি মওলানা শাহাদত আলী।

তবে আবহাওয়া প্রতিকূল হলে একই সময়ে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে হযরত শাহ্ মখদুম (রহ.) দরগা মসজিদে।

এছাড়া দ্বিতীয় প্রধান জামাত অনুষ্ঠিত হবে নগরীর সাহেব বাজার বড় রাস্তায় সকাল পৌনে ৯টায়।

মহিলাদের প্রধান ঈদের জামাত সকাল সাড়ে ৮টায় সরকারি পিএন বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে।

এছাড়া নগরীর কাদিরগঞ্জ হাজী লাল মোহাম্মদ ঈদগাহ ময়দানে সকাল ৮টায়, তেরখাদিয়া বিভাগীয় স্টেডিয়াম মাঠে সাড়ে ৮টায়, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে সাড়ে ৮টায়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সকাল ৮টায়, হাতেম খাঁ বড় মসজিদ কমপ্লেক্সে পৌনে ৯টায়, উপশহর হাউজিং এস্টেট বালিকা বিদ্যালয় মাঠে সকাল সাড়ে ৮টায়, টিকাপাড়া ঈদগাহ ময়দান ও জজ কোর্ট ময়দানে সকাল ৯টায়, লোকনাথ উচ্চ বিদ্যালয় মাঠে সকাল সাড়ে ৮টায়, লক্ষ্মীপুর ভাটাপাড়ায় সাড়ে ৮টায়, ভদ্রা মোড়ে সকাল সাড়ে ৮টায় ও বিজিবি ক্যাম্পে সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

রিয়েল-টাইম নিউজ ডটকম/প্রতিনিধি/একেএ/মাম_১২১৯ ঘ.

শেয়ার করুনঃ
পাঠকের মন্তব্য:
 
 
 
বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক:
কীবোর্ড Bijoy      UniJoy      Phonetic      English
নাম:

স্থান:

ই-মেইল:
মন্তব্য:
 

 

অন্যান্য সংবাদ (জনপদ)

মেহেরপুরে বাস ধর্মঘটের সাথে ১৪৪ ধারাও বলবৎ

গুলিবিদ্ধ হয়ে আ. লীগের সাবেক সাংসদের মৃত্যু

সম্প্রীতির টানে শান্তি মিছিলে পাহাড়ি বাঙ্গালি

মায়ের নামে সম্পত্তি লিখে দেয়ায় বাবাকে খুন করলো ছেলে

মেহেরপুরে অনির্দিষ্টকালের বাস ধর্মঘটে জনদুর্ভোগ

সহিংসতা এড়াতে রাঙামাটিতে শান্তি শোভাযাত্রা

পাবনা জেলা বিএনপির সভাপতি-সম্পাদক গ্রেপ্তার

অজ্ঞাত তরুণীকে ধর্ষণ শেষে হত্যা

মাওলানা আহমদুল্লাহ সহ গ্রেপ্তারকৃতদের মুক্তি দাবি

রাঙামাটিতে ১৪৪ ধারা প্রত্যাহার, মঙ্গলবার শান্তি মিছিল

হাসিনা ক্ষমতায় থাকলে আ.লীগ দেশের মানচিত্র খাবে: তরিকুল

সুনামগঞ্জে ৩ জনের লাশ উদ্ধার

দিনাজপুর সীমান্তে বাংলাদেশিকে গুলি করে খুন

তিন পার্বত্য জেলা পরিবহন ধর্মঘটে বিচ্ছিন্ন

পাবনায় বিএনপির সংঘর্ষে যুবক নিহত

ঝিনাইদহে আগ্নেয়াস্ত্র-গুলিসহ ঘেনা মোল্লা গ্রেপ্তার

নওগাঁয় বাস খাদে, শিক্ষকসহ আহত ৪

রাঙামাটিতে ১৪৪ ধারা অব্যাহত

পাবনায় অপঘাতে ২ জনের মৃত্যু

ছাগল চুরির দায়ে গাছে বেধে মহিলাকে নির্যাতন