Real-time News Network

নারায়ণগঞ্জে ছিনতাইকারীর হাতে দুইজন খুন

Sat 18 Aug 2012 6:04 PM BdST

নারায়ণগঞ্জ, ১৮ আগস্ট (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- নারায়ণগঞ্জে আলাদা ঘটনায় মাসুম ও শাহীন নামের দুই যুবক খুন হয়েছেন। শুক্রবার গভীর রাতে জেলার ফতুল্লায় ও সিদ্ধিরগঞ্জে ছিনতাইয়ের ঘটনায় তারা খুন হন।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, শুক্রবার গভীর রাতে দোকন বন্ধ করে বাড়ি ফেরার পথে নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ মিজমিজি মধ্যপাড়া এলাকায় অজ্ঞাত ছিনতাইকারীরা কাঁচা তরকারি ব্যবসায়ী মাসুমের ওপর হামলা করে।

সাথে থাকা টাকা পয়সা ছিনিয়ে নেয়ার সময় বাঁধা দেয়ার চেষ্টা করলে ছিনতাইকারিরা মাসুমকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ শনিবার সকালে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

এদিকে, উপজেলার ফতুল্লার চাঁদমারি এলাকা থেকে  মোটরসাইকেল ম্যাকানিক শাহিনের কাছ থেকে আলমগীর ওরফে বগা আলমগীর ও শামীম ওরফে কাইল্যা শামীম বৃহস্পতিবার তিন হাজার টাকা ছিনিয়ে নেয়।

স্থানীয় লোকজনকে ঘটনাটি জানালে ছিনতাইকারীরা শাহিনকে টাকা ফেরত দেয়ার কথা বলে ডেকে নিয়ে কুপিয়ে জখম করে।

এ সময় শাহিনের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ দুইশ শয্যা হাসপাতলে ভর্তি করে। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোর রাতে শাহিনের মৃত্যু হয়।

রিয়েল-টাইম নিউজ ডটকম/প্রতিনিধি/একেএ/মাম_১২০৪ ঘ.

শেয়ার করুনঃ
পাঠকের মন্তব্য:
 
 
 
বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক:
কীবোর্ড Bijoy      UniJoy      Phonetic      English
নাম:

স্থান:

ই-মেইল:
মন্তব্য:
 

 

অন্যান্য সংবাদ (জনপদ)

মেহেরপুরে বাস ধর্মঘটের সাথে ১৪৪ ধারাও বলবৎ

গুলিবিদ্ধ হয়ে আ. লীগের সাবেক সাংসদের মৃত্যু

সম্প্রীতির টানে শান্তি মিছিলে পাহাড়ি বাঙ্গালি

মায়ের নামে সম্পত্তি লিখে দেয়ায় বাবাকে খুন করলো ছেলে

মেহেরপুরে অনির্দিষ্টকালের বাস ধর্মঘটে জনদুর্ভোগ

সহিংসতা এড়াতে রাঙামাটিতে শান্তি শোভাযাত্রা

পাবনা জেলা বিএনপির সভাপতি-সম্পাদক গ্রেপ্তার

অজ্ঞাত তরুণীকে ধর্ষণ শেষে হত্যা

মাওলানা আহমদুল্লাহ সহ গ্রেপ্তারকৃতদের মুক্তি দাবি

রাঙামাটিতে ১৪৪ ধারা প্রত্যাহার, মঙ্গলবার শান্তি মিছিল

হাসিনা ক্ষমতায় থাকলে আ.লীগ দেশের মানচিত্র খাবে: তরিকুল

সুনামগঞ্জে ৩ জনের লাশ উদ্ধার

দিনাজপুর সীমান্তে বাংলাদেশিকে গুলি করে খুন

তিন পার্বত্য জেলা পরিবহন ধর্মঘটে বিচ্ছিন্ন

পাবনায় বিএনপির সংঘর্ষে যুবক নিহত

ঝিনাইদহে আগ্নেয়াস্ত্র-গুলিসহ ঘেনা মোল্লা গ্রেপ্তার

নওগাঁয় বাস খাদে, শিক্ষকসহ আহত ৪

রাঙামাটিতে ১৪৪ ধারা অব্যাহত

পাবনায় অপঘাতে ২ জনের মৃত্যু

ছাগল চুরির দায়ে গাছে বেধে মহিলাকে নির্যাতন