Real-time News Network

প্রস্তুত শোলাকিয়া ঈদগাহ ময়দান

Sat 18 Aug 2012 5:24 PM BdST

rtnnকিশোরগঞ্জ, ১৮ আগস্ট (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- প্রতিবছরের মতো এবারো উপমহাদেশের সর্ববৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হবে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়ার ঈদগাহ মাঠে। সেজন্য ইতিমধ্যেই সকল প্রস্তুতিমূলক কাজ সম্পন্ন হয়েছে।

কাতারের লাইন টানা, মাঠ পরিষ্কার-পরিচ্ছন্ন করা, রঙয়ের প্রলেপ, পানি সরবরাহ, পয়ঃনিস্কাশন ব্যবস্থাসহ মুসুল্লীদের নামাজ পড়ার উপযোগী করে সব ধরণের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পুলিশ প্রশাসনও গ্রহণ করেছে কঠোর নিরাপত্তামূলক ব্যবস্থা।

কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও ঈদগাহ মাঠ কমিটির সভাপতি মো. সিদ্দিকুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ১০টায়। এটি হবে ১৮৫তম ঈদের জামাত। এতে ইমামতী করবেন মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ। জামাত শুরুর সাত, পাঁচ ও এক মিনিট আগে বন্দুকের ফাঁকা গুলির আওয়াজ করে সংকেত দেওয়া হবে।

এছাড়া মহিলাদের জন্য জামাত অনুষ্ঠিত হবে কিশোরগঞ্জ এসভি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে। ইমামতি করবেন মাওলানা মোহাম্মদ ছানাউল্লাহ। শহরের শহীদি মসজিদে সকাল সাড়ে ৭টা ও সাড়ে ৮টায় আরো দু’টি বড় জামাত অনুষ্ঠিত হবে।

দূর-দূরান্ত থেকে আসা মুসল্লিদের অংশগ্রহণের সুবিধার্থে ‘শোলাকিয়া স্পেশাল’ নামে বাংলাদেশ রেলওয়ে দুটি বিশেষ ট্রেনের ব্যবস্থাও করেছে। একটি ট্রেন সকাল পৌনে ৬টায় ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জের উদ্দেশে ছেড়ে আসবে। সকাল সাড়ে ৮টায় ট্রেনটি কিশোরগঞ্জ পৌঁছাবে।

এছাড়া ভৈরব থেকে সকাল ৬টায় আরেকটি লোকাল ট্রেন ছাড়বে, তা কিশোরগঞ্জে পৌঁছাবে সকাল ৮টায়। নামাজের পর উভয় ট্রেন দুপুর ১২টার দিকে কিশোরগঞ্জ থেকে ভৈরব ও ময়মনসিংহের উদ্দেশে ছেড়ে যাবে।

জেলা প্রশাসক মো. সিদ্দিকুর রহমান বলেন, দেশের বৃহত্তম ঈদের জামাত শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের জন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা মুসল্লিদের থাকা-খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। এ বিষয়টি দেখবে জেলা চেম্বার অব কমার্স।

ঈদ জামাত ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা বিবেচনায় নিয়ে জেলা পুলিশের ছুটি বাতিল করা হয়েছে। ইতিমধ্যে শহরের আবাসিক হোটেল, ছাত্রাবাসসহ বিভিন্ন স্পর্শকাতর স্থানে তল্লাশি ও বিশেষ নজরদারি করছে পুলিশ। শোলাকিয়া ঈদগাহ ময়দানে অস্থায়ী তাঁবু (ক্যাম্প) তৈরি করে মাঠের সার্বিক নিরাপত্তার দায়িত্ব নিয়েছে পুলিশের একটি দল।

পুলিশ সুপার মীর রেজাউল আলম জানান, ঈদগাহ মাঠের নিশ্ছিদ্র নিরাপত্তার জন্য ঢাকা ও সিলেট থেকে বোমা শনাক্ত ও নিষ্ক্রিয়করণ দুটি দল শোলাকিয়া মাঠে মেটাল ডিটেক্টরের সাহায্যে বিশেষ অনুসন্ধান চালাবে।

তিনি বলেন, মুসল্লিরা যাতে নির্বিঘ্নে নামাজ আদায় করতে পারেন, সেজন্য প্রস্তুত থাকবে তিন প্লাটুন আর্মস পুলিশ ব্যাটালিয়ন। তাছাড়া হ্যান্ড মেটাল ডিটেক্টর নিয়ে মাঠের ২৮টি প্রবেশপথে শরীর তল্লাশি করে মুসল্লিদের মাঠে ঢোকার ব্যবস্থা করবেন নিরাপত্তাকর্মীরা।

পুলিশ সুপার জানান, ঈদের আগের দিন থেকে শহরে সব ধরনের যান চলাচল বন্ধ রাখা হবে। এর পাশাপাশি পুলিশের গোয়েন্দা সংস্থা ও র্যাাব সদস্যরা বিশেষ নজরদারি করবেন।

এদিকে শোলাকিয়ার ঈদ জামাত নিয়ে কিশোরগঞ্জ শহরবাসীর মধ্যে বিপুল উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। শহরের বিভিন্ন সড়কে ঈদের শুভেচ্ছা জানিয়ে বড় বড় তোরণ নির্মাণ ও সড়ক দ্বীপগুলো বর্ণিল ব্যানারে সাজানো হয়েছে।

রিয়েল-টাইম নিউজ ডটকম/প্রতিনিধি/একেএ/মাম_১১২৩ ঘ.

শেয়ার করুনঃ
পাঠকের মন্তব্য:
 
 
 
বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক:
কীবোর্ড Bijoy      UniJoy      Phonetic      English
নাম:

স্থান:

ই-মেইল:
মন্তব্য:
 

 

অন্যান্য সংবাদ (জনপদ)

মেহেরপুরে বাস ধর্মঘটের সাথে ১৪৪ ধারাও বলবৎ

গুলিবিদ্ধ হয়ে আ. লীগের সাবেক সাংসদের মৃত্যু

সম্প্রীতির টানে শান্তি মিছিলে পাহাড়ি বাঙ্গালি

মায়ের নামে সম্পত্তি লিখে দেয়ায় বাবাকে খুন করলো ছেলে

মেহেরপুরে অনির্দিষ্টকালের বাস ধর্মঘটে জনদুর্ভোগ

সহিংসতা এড়াতে রাঙামাটিতে শান্তি শোভাযাত্রা

পাবনা জেলা বিএনপির সভাপতি-সম্পাদক গ্রেপ্তার

অজ্ঞাত তরুণীকে ধর্ষণ শেষে হত্যা

মাওলানা আহমদুল্লাহ সহ গ্রেপ্তারকৃতদের মুক্তি দাবি

রাঙামাটিতে ১৪৪ ধারা প্রত্যাহার, মঙ্গলবার শান্তি মিছিল

হাসিনা ক্ষমতায় থাকলে আ.লীগ দেশের মানচিত্র খাবে: তরিকুল

সুনামগঞ্জে ৩ জনের লাশ উদ্ধার

দিনাজপুর সীমান্তে বাংলাদেশিকে গুলি করে খুন

তিন পার্বত্য জেলা পরিবহন ধর্মঘটে বিচ্ছিন্ন

পাবনায় বিএনপির সংঘর্ষে যুবক নিহত

ঝিনাইদহে আগ্নেয়াস্ত্র-গুলিসহ ঘেনা মোল্লা গ্রেপ্তার

নওগাঁয় বাস খাদে, শিক্ষকসহ আহত ৪

রাঙামাটিতে ১৪৪ ধারা অব্যাহত

পাবনায় অপঘাতে ২ জনের মৃত্যু

ছাগল চুরির দায়ে গাছে বেধে মহিলাকে নির্যাতন